এক্সপ্লোর

BJP National President Election: জেপি নাড্ডার জায়গায় কে? ফেব্রুয়ারিতেই সর্বভারতীয় সভাপতি নির্বাচনে তৎপর BJP, চিন্তা রাজ্যগুলিকে নিয়ে

JP National President: এই মুহূর্তে জেপি নাড্ডার নেতৃত্বেই দিল্লির বিধানসভা নির্বাচনে অংশ নিচ্ছে বিজেপি।

নয়াদিল্লি: নতুন সর্বভারতীয় সবাপতি নির্বাচনে তৎপর হল বিজেপি। আপাতত দিল্লির বিধানসভা নির্বাচন নিয়ে ব্যস্ত গেরুয়া শিবির। তার মধ্যেই পরবর্তী সর্বভারতীয় সভাপতি নির্বাচনের কাজে হাত দিল তারা। দলীয় সূত্রে খবর, ফেব্রুয়ারি মাসেই বিজেপি-র সর্বভারতীয় সভাপতি নির্বাচন হতে চলেছে। ১০ থেকে ২০ ফেব্রুয়ারির মধ্যে দলের প্রেসিডেন্ট নির্বাচন হতে পারে বলে খবর। (BJP National President Election)

এই মুহূর্তে জেপি নাড্ডার নেতৃত্বেই দিল্লির বিধানসভা নির্বাচনে অংশ নিচ্ছে বিজেপি। যদিও ২০২৪ সালের জানুয়ারি মাসেই নাড্ডার কার্যকালের মেয়াদ পেরিয়ে যায়। কিন্তু ২০২৪ সালের লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে তাঁর মেয়াদবৃদ্ধি করা হয়। কিন্তু নির্বাচন মিটে গেলেও, এখনও ওই পদে রয়ে গিয়েছেন নাড্ডা। কিন্তু দলীয় নীতি অনুযায়ী, এক ব্যক্তি, একই সময়ে একাধিক পদে আসীন থাকতে পারবেন না। তাই অবশেষে সভাপতি নির্বাচনে তৎপর হল বিজেপি। (JP National President)

বিজেপি সূত্রে খবর, সাংগঠনিক স্তরে সভাপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। জাতীয় এবং রাজ্যস্তরেও সদস্যরা কাজ শুরু করে দিয়েছেন। পছন্দের প্রার্থী বাছাইয়ের কাজ চলছে জোরকদমে। সর্বভারতীয় স্তরে সভাপতি নির্বাচনের আগে অন্তত পক্ষে বিভিন্ন রাজ্যে শাখা-সংগঠনগুলির ৫০ শতাংশ নির্বাচন মিটে যাওয়া কাম্য। 

কিন্তু এখনও পর্যন্ত চারটি রাজ্যেই শুধুমাত্র সভাপতি নির্বাচন সম্পন্ন হয়েছে। পশ্চিমবঙ্গেও এখনও পর্যন্ত নতুন রাজ্য সভাপতি নির্বাচন করতে পারেনি বিজেপি। একই সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ এবং রাজ্য সভাপতির দায়িত্ব পালন করে চলেছেন সুকান্ত মজুমদার। আবার বিধানসভা নির্বাচনের দরুণ মহারাষ্ট্র এবং হরিয়ানাতেও রাজ্য সভাপতির নির্বাচন হয়নি এখনও পর্যন্ত।

এর আগে, ১৫ জানুয়ারির মধ্যে রাজ্যস্তরের নির্বাচন সেরে ফেলার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু জেলা এবং মণ্ডল সভাপতি নির্বাচন করতে গিয়েও অভ্যন্তরীণ কলহ বাধা হয়ে দাঁড়ায়। রাজ্য সভাপতির নির্বাচনও আটকে গিয়েছে। তাই সর্বভারতীয় সভাপতি নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করা সম্ভব হয়নি। সেই নিয়ে চলতি মাসে দলীয় বৈঠকও হয়। নির্বাচন প্রক্রিয়ায় গতি আনার কথা ওঠে সেখানে। 

সর্বভারতীয় সভাপতি নির্বাচনের আগে তাই রাজ্যস্তরের নির্বাচন সম্পন্ন করার উপর জোর দিচ্ছে বিজেপি। আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা নির্বাচন। সেখানে আম আদমি পার্টি, বিজেপি এবং কংগ্রেসের মধ্যে এবার ত্রিমুখী লড়াই হতে চলেছে। ৮ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভা নির্বাচনের ফলঘোষণা। তার পরই বিজেপি সর্বভারতীয় সভাপতি নির্বাচনের দিকে এগোবে বলে জানা যাচ্ছে।

তবে জেপি নাড্ডার জায়গায় বিজেপি-র সর্বভারতীয় সভাপতি কে হবেন, সেই নিয়েও জল্পনা চলছে। দলীয় সূত্রে খবর, এই মুহূর্তে কংগ্রেস অনগ্রসর শ্রেণির ভোট পকেটে ভরতে উদ্যত হয়েছে। 'জয় বাপু', 'জয় ভীম', 'জয় সংবিধান' নামে একাধিক কর্মসূচিও শুরু করেছে তারা। এমন পরিস্থিতিতে অনগ্রসর শ্রেণি থেকে, কোনও দলিত প্রতিনিধিকেও দলের সর্বভারতীয় সভাপতি নিয়োগ করা হতে পারে বলে খবর।

সেরা শিরোনাম

Mohan Bhagwat US Visit: এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
Jadavpur University: যাদবপুরকাণ্ডে চাঞ্চল্যকর দাবি পুলিশের, ১১ জনের নামে অভিযোগ দায়ের
Jadavpur University: যাদবপুরকাণ্ডে চাঞ্চল্যকর দাবি পুলিশের, ১১ জনের নামে অভিযোগ দায়ের
West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
Jadavpur University: ভয়াবহ অভিজ্ঞতা যাদবপুর পড়ুয়ার, “রাত ১১ টা বাজে তখন..ভয়ে আমরা অরবিন্দ ভবনের ভিতরে চলে যাই”
ভয়াবহ অভিজ্ঞতা যাদবপুর পড়ুয়ার, “রাত ১১ টা বাজে তখন..ভয়ে আমরা অরবিন্দ ভবনের ভিতরে চলে যাই”

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget