এক্সপ্লোর

Political Parties Donations: ধারেকাছে নেই কেউ, লোকসভা নির্বাচনের আগে রেকর্ড আয় BJP-র, কোথায় দাঁড়িয়ে কংগ্রেস, তৃণমূল?

BJP Donations: সোমবার বার্ষিক রিপোর্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন, তাতে রাজনৈতিক দলগুলির আয়ের পরিসংখ্যান তুলে ধরা হয়েছে।

নয়াদিল্লি: সুপ্রিম কোর্ট নির্বাচনী বন্ডকে ‘অসাংবিধানিক’ ঘোষণা করেছে। তার পরও সবচেয়ে বেশি টাকা অনুদান পেয়েছে বিজেপি। বরং আগের তুলনায় ৮৭ শতাংশ বেশি টাকা অনুদান পেয়েছে তারা। বার্ষিক রিপোর্টে এমনই এমনই তথ্য সামনে আনল নির্বাচন কমিশন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে তারা ৩ হাজার ৯৬৭ কোটি ১৪ লক্ষ টাকা অনুদান পেয়েছে বলে জানা গেল। (Political Parties Donations)

সোমবার বার্ষিক রিপোর্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন, তাতে রাজনৈতিক দলগুলির আয়ের পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। দেখা গিয়েছে, ২০২২-’২৩ সালে বিজেপি ২,১২০.০৬ কোটি টাকা অনুদান পেয়েছিল। ২০২৩-’২৪ সালে তা বেড়ে হয় ৩৯৬৭.১৪ কোটি টাকা। এর মধ্যে নির্বাচনী বন্ডের মাধ্যমে ১,৬৮৫.৬২ কোটি টাকা অনুদান পেয়েছে তারা, যা মোট অনুদানের ৪৩ শতাংশ। ২০২২-’২৩ সালে নির্বাচনী বন্ডের মাধ্যমে তারা ১,২৯৪.১৪ কোটি টাকা পেয়েছিল, যা ছিল মোট অনুদানের ৬১ শতাংশ। অর্থাৎ আগের তুলনায় নির্বাচনী বন্ড মারফত কম টাকা ঢুকেছে বিজেপি-র অ্যাকাউন্টে। (BJP Donations)

গত বছর ফেব্রুয়ারি মাসে শীর্ষ আদালত নির্বাচনী বন্ডকে ‘অসাংবিধানিক’ ঘোষণা করে। নির্বাচনী বন্ডের মাধ্যমে রাজনৈতিক দলগুলির চাঁদাপ্রাপ্তি বাতিল করা হয়। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ঠিক আগে ওই রায় দেয় আদালত। তাই ২০২৩-’২৪ সালেই নির্বাচনী বন্ডের মাধ্যমে শেষবার চাঁদা সংগ্রহ করেছে রাজনৈতিক দলগুলি। তাতে সবচেয়ে বেশি লাভবান হয়েছে বিজেপি-ই। নির্বাচনী বন্ডের মাধ্যমে রাজনৈতিক দলগুলির কাছে মোট যত চাঁদা গিয়েছে, তার অর্ধেকই প্রায় বিজেপি-র অ্যাকাউন্টে ঢুকেছে। ২০১৯ সালের এপ্রিল মাস থেকে নির্বাচনী বন্ডের মাধ্যমে বিজেপি ৬,০৬০ কোটি টাকা চাঁদা পেয়েছে, তৃণমূল ১,৬০৯.৫৩ কোটি এবং কংগ্রেস ১,৪২১.৮৭ কোটি টাকা।

রাজনৈতিক দলগুলির আয়-ব্যয়ের হিসেব জানতে ক্লিক করুন- https://www.eci.gov.in/contribution-reports-এ।

তাই প্রচারের জন্য খরচ করতে কোনও অসুবিধেই হয়নি বিজেপি-র। কারণ নির্বাচন কমিশনের পরিসংখ্যান বলছে, আগের তুলনায় ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বেশি খরচ করেছে বিজেপি। আগের লোকসভা নির্বাচনের জন্য যেখানে ১,০৯২.১৫ কোটি টাকা খরচ করেছিল গেরুয়া শিবির, ২০২৪ সালে তা বেড়ে হয় ১,৭৫৪.০৬ কোটি টাকা। এর মধ্যে ৫৯১.৩৯ কোটি টাকা খরচ করা হয় বিজ্ঞাপন এবং প্রচার খাতেই। 

তালিকায় এর পরই রয়েছে কংগ্রেস। তবে বিজেপি-র সঙ্গে তাদের প্রাপ্ত চাঁদা এবং খরচের ব্যবধান অনেকটাই। দলের হিসেব বলছে, ২০২২-’২৩ সালে ২৬৮.৬৮ কোটি টাকা অনুদান পেয়েছিল তারা। ২০২৩-’২৪ সালে তা বেড়ে হয় ১,১২৯.৬৬ কোটি টাকা। মোট অনুদানের ৭৩ শতাংশই নির্বাচনী বন্ডের মাধ্যমে পেয়েছে কংগ্রেস, ৮২৮.৩৬ কোটি টাকা, যা ২০২২-’২৩ সালের তুলনায় ১৭১.০২ কোটি টাকা। আগের নির্বাচনে যেখানে ১৯২.৫৫ কোটি টাকা খরচ করেছিল কংগ্রেস, ২০২৩-’২৪ সালের লোকসভা নির্বাচনে তারা ৬১৯.৬৭ কোটি টাকা খরচ করে। 

তৃণমূলের অডিট রিপোর্ট অনুযায়ী, ২০২৩-’২৪ সালে তাদের আয় বেড়েছে ৬৪৬.৩৯ কোটি টাকা। তার আগের বছর ৩৩৩.৪৬ কোটি টাকা আয় হয়েছিল। মোট অনুদানের ৯৫ শতাংশই নির্বাচনী বন্ডের মাধ্যমে পেয়েছে জোড়াফুল শিবির। গত সপ্তাহে তৃণমূলের আয়-ব্যয়ের হিসেব রিপোর্ট প্রকাশ করে নির্বাচন কমিশন।

এই মুহূর্তে দেশের সবচেয়ে ধনী রাজনৈতিক দল বিজেপি। ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত প্রাপ্ত হিসেব অনুযায়ী, তাদের হাতে নগদ রয়েছে ১০৯.২ কোটি টাকা। ব্যাঙ্কে রয়েছে ১,৬২৭.২ কোটি টাকা, ফিক্সড ডিপোজিট করা রয়েছে ৫,৩৭৭.৩ কোটি টাকা। 'এক দেশ এক নির্বাচন' আইন চালুর বিরোধিতায় তাদের এই ব্যাঙ্ক ব্যালেন্সকেও হাতিয়ার করছে বিরোধীরা। 'এক দেশ এক নির্বাচন' আইন চালু হলে, যে দলের আর্থিক ক্ষমতা বেশি, তারা প্রচারে একচেটিয়া আধিপত্য কায়েম করবে এবং বিরোধীরা তাদের সামনে টিকতে পারবে না বলে মত অর্থনৈতিক বিশেষজ্ঞদেরও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal Ghosh on Asish Banerjee: ‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্য়ায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্য়ায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
Asish Banerjee Death Mystery:
"তৃণমূলের সবাই চোর নয়..", আশিস বন্দ্যোপাধ্য়ায়ের মৃত্যুর পর মন্তব্য অগ্নিমিত্রার
Kunal Ghosh on Asish Banerjee: ‘পিঠের চামড়া গুটিয়ে নেবেন বলেছিলেন, কোনও ভদ্রলোক নিতে পারে না’, আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বিজেপি নেতার গ্রেফতারি চাইলেন কুণাল ঘোষ
‘পিঠের চামড়া গুটিয়ে নেবেন বলেছিলেন, কোনও ভদ্রলোক নিতে পারে না’, আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বিজেপি নেতার গ্রেফতারি চাইলেন কুণাল ঘোষ

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Embed widget