এক্সপ্লোর

Rajya Sabha Elections : রাজ্যসভা ভোটের প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, বঙ্গে টিকিট কাকে ?

BJP News: আগামী ২৭ ফেব্রুয়ারি রয়েছে ভোট। ওই দিনেই ৫৬ আসনে ভোট গ্রহণ করা হবে।

নয়াদিল্লি : রাজ্যসভা ভোটের (Rajya Sabha Elections 2024) প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। আগামী ২৭ ফেব্রুয়ারি রয়েছে ভোট। ওই দিনেই ৫৬টি আসনে ভোট গ্রহণ করা হবে। পশ্চিমবঙ্গ থেকে প্রার্থী করা হয়েছে শমীক ভট্টাচার্যকে (Samik Bhattacharya)। বিজেপির রাজ্য মুখপাত্র শমীক ভট্টাচার্য। এনিয়ে দল, সংগঠন, বাংলার মানুষের কাছে কৃতজ্ঞ প্রকাশ করেন তিনি।

গেরুয়া শিবিরে যাঁরা সুবক্তা হিসাবে পরিচিত, তাঁদের মধ্যে অন্যতম শমীক। বিভিন্ন ইস্যুতে তিনি দলের পক্ষ থেকে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে সরব হয়েছেন। তাঁর ক্ষুরধার বিশ্লেষণ নজর কাড়ে রাজনৈতিক মহলের। এই মুহূর্তে তিনি দলের রাজ্য মুখপাত্রের দায়িত্ব সামলাচ্ছেন। বিভিন্ন ইস্যুতে দলের অবস্থান বর্ণনা করতে তাঁর যুক্তিসম্মত বক্তব্য ও নিখুঁত শব্দচয়ন বাংলার রাজনৈতিক মহলে সুবিদিত। তাছাড়া দলের ভাল সময় হোক বা কঠিন সময়, তিনি বরাবর পার্টি-অন্ত প্রাণ হিসাবে নিজের ভাবমূর্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন।

বসিরহাট কেন্দ্র থেকে তিনি বিজেপি বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। ২০১৪ সালে উপনির্বাচনে জয়ী হয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় প্রবেশ করেন শমীক। অবশ্য ২০১৯ সালে দমদম লোকসভা কেন্দ্র থেকে তিনি পরাস্ত হন। সেবার তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায়ের কাছে হেরে যান তিনি। এছাড়া ২০২১ সালে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেও হেরে যান। 

রাজ্য বিজেপিতে বিভিন্ন সময়ে দ্বন্দ্বের অভিযোগ উঠলেও, কোনও দিনই তাতে নাম জড়ায়নি শমীকের। বরাবর কেন্দ্রীয় নেতৃত্ব তাঁর উপর আস্থা রেখেছেন। এবার দল তাঁকে রাজ্যসভায় মনোনয়ন দিয়ে দলের প্রতি তাঁর আনুগত্যের স্বীকৃতি দিল বলে মনে করছে রাজনৈতিক মহল। 

শমীক বলেন, "পার্টির কাছে কৃতজ্ঞ। সংগঠনের কাছে কৃতজ্ঞ। সর্বোপরি বাংলার মানুষের কাছে কৃতজ্ঞ। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যেরকম আমাকে মনোনীত করেছেন রাজ্যসভায় পাঠানোর জন্য, একই সময়ে মনে রাখতে হবে বাংলার মানুষ এই পশ্চিমবঙ্গের মানুষ আমাদের সেই সংখ্যা দিয়েছেন। যাতে আমরা পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় একজন সদস্য পাঠাতে পারি। আমার সেই দিনগুলোর কথা মনে পড়ছে বিশেষ করে, যখন '৮০-র দশকে আমি-রাহুলদা পার্টি অফিসে বসে থাকতাম। বুদ্ধদেববাবু বলতেন, যাঁদের বিধানসভায় কোনও প্রতিনিধিত্ব নেই, আমরা তাঁদের সর্বদলীয় বৈঠকে ডাকি না। রাহুলদা ও আমার সেইসব দিনের কথোপকথন। অনেক মানুষই নেই সেইসব দিনের। যাঁরা হয়তো আজ খুশি হতেন যে কলকাতা থেকে রাজ্যসভায় আমাদের শক্তিতে কেউ প্রতিনিধিত্ব করতে পারবেন। বাংলার মানুষের জন্য তাঁদের প্রতিনিধি হিসাবে, দলের প্রতিনিধি হিসাবে কাজ করব। ১৮ বছর বয়সের আগের থেকেই এই দলের সদস্য। এই পরিবারের সদস্য। পরিবারের কাছেও কৃতজ্ঞ।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget