এক্সপ্লোর

‘পিএম কেয়ারস তো পিএম প্রাইভেট লিমিটেড কোম্পানি’, তোপ ডেরেকের, ‘মোদি সরকার হল নকলি মহারাজ’, কটাক্ষ অমিত মিত্রর

বিজেপির ভার্চুয়াল সভা থেকে এ রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পক্ষে সওয়াল করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন সভাপতি অমিত শাহ। মঙ্গলবার দিল্লি থেকে ভার্চুয়াল সভায় যোগ দিয়ে নিজের বক্তৃতায় রাজ্যের শাসকদলকে নিশানা করেছেন অমিত।অমিতের কটাক্ষ, শ্রমিক স্পেশালকে করোনা এক্সপ্রেস বলে পরিযায়ীদের অপমান করেছেন মমতা। ওই এক্সপ্রেসেই রাজ্যছাড়া হবে তৃণমূল।অমিতের বক্তব্যের প্রতিক্রিয়ায় তৃণমূল পাল্টা জবাব দিয়েছে।

কলকাতা :বিজেপির ভার্চুয়াল সভা থেকে এ রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পক্ষে সওয়াল করলেন  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন সভাপতি অমিত শাহ। মঙ্গলবার দিল্লি থেকে ভার্চুয়াল সভায় যোগ দিয়ে নিজের বক্তৃতায় রাজ্যের শাসকদলকে নিশানা করেছেন অমিত। অমিতের কটাক্ষ, শ্রমিক স্পেশালকে করোনা এক্সপ্রেস বলে পরিযায়ীদের অপমান করেছেন মমতা। ওই এক্সপ্রেসেই রাজ্যছাড়া হবে তৃণমূল। অমিতের বক্তব্যের প্রতিক্রিয়ায় তৃণমূল পাল্টা জবাব দিয়েছে। দলের  রাজ্যসভার নেতা ডেরেক ও ব্রায়েন বলেছেন, ‘পরিযায়ী শ্রমিকদের গরু-ছাগলের মত ট্রেনে নিয়ে আসা হচ্ছে। ভার্চুয়াল সভায় অমিত শাহ এই প্রশ্নের জবাব দিন। কোন মুখ্যমন্ত্রী শ্রমিকদের জন্য ১০ লক্ষ টাকার বীমা করেছেন ? অমিত শাহ এই প্রশ্নের জবাব দিক। ‘উমপুনের তাণ্ডবের পর কেন্দ্রের কাছ থেকে ১০০০ কোটি টাকা পেয়েছি।’ ‘কিন্তু ক্ষতি হয়েছে ১ লক্ষ কোটি টাকার।’ ‘এখনও বাকি টাকা দেয়নি কেন্দ্র।’ ‘দেশের জিডিপি-র থেকে রাজ্যের অবস্থা অনেক ভালো।’ ‘পিএম কেয়ারস তো পিএম প্রাইভেট লিমিটেড কোম্পানি।’ ‘অমিত শাহ শুধু বিজেপির নেতা নন, তিনি তো দেশের স্বরাষ্ট্রমন্ত্রীও।’ ‘২০১৬ সালে স্বাস্থ্য সাথী প্রকল্প চালু করেছে রাজ্য।’ ‘স্বাস্থ্য সাথী প্রকল্পের পুরো টাকা দেয় রাজ্য, কেন্দ্র দেয় না’ ‘১ কোটি মানুষ এই প্রকল্পের সুবিধা পান’ ‘আয়ুষ্মান প্রকল্প নিয়ে বিজেপির ব্লক স্তরের নেতারা তথ্য দিয়েছেন’ ‘সেই তথ্য আপনি ভার্চুয়াল সভায় বলে দিচ্ছেন ?’ ‘কিষাণ সম্মানের খরচের ৮০ শতাংশ বহন করে রাজ্য’ ‘আমরা রাজনীতি করি না, শুধু তথ্য তুলে ধরছি’ ‘রাজ্যে কৃষকদের বীমার প্রিমিয়াম দিতে হয় না, রাজ্য দেয়’ ‘দেশে জঙ্গি কার্যকলাপের সংখ্যা বেড়েছে’ রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র বলেছেন, ‘রাজ্য যা করেছে, কেন্দ্র তা নকল করার চেষ্টা করছে’ ‘মোদি সরকার হল নকলি মহারাজ’ ‘রাজ্যের ৭.৫ কোটি পরিবার স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায়’ ‘৫ লক্ষ টাকার বীমা করা হয়েছে’ ‘১৫১৮টি হাসপাতাল এই স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায়’ ‘পরে কেন্দ্র আনল আয়ুষ্মান ভারত প্রকল্প, শুধুই নকল’ ‘২০১৬ সালে চালু স্বাস্থ্য সাথী প্রকল্প’ ‘নিজে থেকে কিছু ভাবতে পারেন না, শুধুই নকল’ ‘ক্রমাগত অসত্য কথা বলে গেলেন অমিত শাহ’ ‘১.৪৩ কোটি শৌচাগার তৈরি হয়েছে, অমিত শাহ মিথ্যা তথ্য দিলেন’ ‘পিডিএস নিয়েও মিথ্যা তথ্য দিলেন অমিত শাহ’ ‘তিনমাস ধরে ৪.০৯ কোটি মানুষ খাদ্যশস্য পাচ্ছে রাজ্য থেকে’ ‘২০১১ সালে রাজ্যে বিদ্যুতে ৭৫ লক্ষ উপভোক্তা ছিল’ ‘এখন বিদ্যুতে ২ কোটি উপভোক্তা রয়েছে’ ‘২০১১ থেকে এখন পর্যন্ত কেন্দ্র বিদ্যুতে দিয়েছে ৫৮০০ কোটি’ ‘২০১১ থেকে বিদ্যুতের জন্য রাজ্য ২৭৫০০ কোটি দিয়েছে’ ‘এই পরিমাণ টাকা বিনিয়োগের জন্যই বিদ্যুতের উন্নতি’ ‘পরিযায়ী শ্রমিকদের কত টাকা দিয়েছে কেন্দ্র ? উত্তর - শূন্য’ ‘শুধু খাবারের জন্য কিছু টাকা দিয়েছে কেন্দ্র’ ‘কাকে টাকা দিয়েছেন, কোন ফান্ডে গেছে ?’ ‘ক্ষুদ্র শিল্পে কেন কোনও টাকা দেয়নি কেন্দ্র ?’ ‘ক্ষুদ্র শিল্পের এমন হাল হয়েছে যে ব্যাঙ্ক থেকে টাকা ধার নিতে হবে’ ‘ভারতবর্ষের নেতৃত্বের ওপর আস্থা নেই মানুষের’ ‘দেশের অর্থনীতিকে কোথায় নিয়ে যাবে এই সরকার কেউ জানে না’ ‘দেশের অর্থনীতি লাইনচ্যুত’ ‘উত্তরপ্রদেশ সহ অন্য রাজ্যে চাকরি নেই ৩৪ শতাংশের’ ‘পশ্চিমবঙ্গে চাকরি নেই ১৭ শতাংশের’ ‘অমিত শাহের নকল, অসত্য কথা বলার প্রবনতা ভয়ঙ্কর’ ‘জিএসটি দিচ্ছে না, খাদ্যশস্যে ভর্তুকি দিচ্ছে না কেন্দ্র’ ‘উমপুনের জন্য মাত্র ১০০০ কোটি দিয়েছে কেন্দ্র’ ‘কিন্তু ৫৩০০০ কোটি দিচ্ছে না কেন্দ্র, এটা তো রাজ্যের পাওনা’ ‘এই টাকা চার ভাগে তো দিতে পারে কেন্দ্র’ ‘ব্রিটেনে যাঁদের চাকরি চলে যাচ্ছে তাঁদের প্যাকেজ দেওয়া হচ্ছে’ ‘ভারতে কর্মহীনদের কী দিচ্ছে কেন্দ্র ?’ ‘পরিযায়ী শ্রমিকদের কেন টাকা দেওয়া হচ্ছে না ?’ ‘পৃথিবীর সব দেশ ক্যাশ দিচ্ছে, তাহলেই তো চাহিদা বাড়বে’ ‘কেন্দ্র কেন ক্যাশ দিচ্ছে না ?’ ডেরেক ও’ব্রায়েন আরও বলেছেন, ‘মমতাকে মানুষ নির্বাচিত করেছে, মানুষ তাঁকে ভালোবাসে’ করোনা ও উমপুনের পর মানুষের পাশে দাঁড়িয়েছেন মমতা’ অমিত শাহকে আক্রমণ করে দীনেশ ত্রিবেদী বলেছেন, ‘করোনা আবহে দেশের এই পরিস্থিতিতে একসঙ্গে মোকাবিলা’ ‘অমিত শাহ এই ভার্চুয়াল সভা পুরোটাই রাজনীতিতে ভরা’ ‘এই সময় কেন রাজনীতির কথা বলছেন অমিত শাহ ?’ ‘অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী শুধু বিজেপির জন্য নয়, দেশের ও’ ‘পরে করোনা প্রসঙ্গ এলে, পরিযায়ীদের দুর্দশার কথা উঠবে’ ‘মমতা ১৮ রাজ্যের মুখ্যমন্ত্রীকে অনেক আগেই চিঠি দিয়েছিলেন’ ‘তখন মমতাকে ফোন করতে পারতেন, জানতে পারতেন’ ‘আমার জামা আপনার থেকেও সাদা, এটা এখন বলার সময় নয়’ ‘রাস্তায় নেমে নিজের পরোয়া না করে কাজ করছেন মমতা’ ‘দিল্লি থেকে ফরমান দিয়েছেন, মুখ্যমন্ত্রী সেটা কার্যকর করেছেন’ ‘সবাই মিলে কাজ করলে দেশের আরও উন্নতি হবে’ ‘এটা রাজনীতি করার সময় নয়’ ‘একটি ভার্চুয়াল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সবাই একসঙ্গে কাজ করি’

সেরা শিরোনাম

Gyanesh Kumar: 'রাজসাক্ষী হয়ে যান', জ্ঞানেশ কুমারের উদ্দেশে ইঙ্গিতপূর্ণ বার্তা রাহুল গান্ধীর
'রাজসাক্ষী হয়ে যান', জ্ঞানেশ কুমারের উদ্দেশে ইঙ্গিতপূর্ণ বার্তা রাহুল গান্ধীর
Road Accident: মর্মান্তিক, আচমকাই ডিভাইডারে ধাক্কা, দাউদাউ করে জ্বলে উঠল গাড়ি, ঘটনাস্থলেই মৃত্যু ৪ জনের
Road Accident: মর্মান্তিক, আচমকাই ডিভাইডারে ধাক্কা, দাউদাউ করে জ্বলে উঠল গাড়ি, ঘটনাস্থলেই মৃত্যু ৪ জনের
Maharashtra News: ভয়ঙ্কর ঘটনা, ডেটে নিয়ে গিয়ে প্রেমিকাকে ধাক্কা মেরে খাদে ফেললেন যুবক, তারপর পুলিশকে বললেন...
ভয়ঙ্কর ঘটনা, ডেটে নিয়ে গিয়ে প্রেমিকাকে ধাক্কা মেরে খাদে ফেললেন যুবক, তারপর পুলিশকে বললেন...
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget