এক্সপ্লোর

Covishield Vaccine Update: কোভিশিল্ড নেওয়ার পর রক্ত জমাটের মতো পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে, স্বীকার জাতীয় কমিটির

তবে এই ঘটনা অতি সামান্য বলেই দাবি দ্য ন্যাশনাল কমিটি অন সিরিয়াস অ্যাডভার্স ইভেন্টস ফলোয়িং ইমিউনাইজেশনের।

নয়াদিল্লি: কোভিশিল্ড টিকা নেওয়ার পর ভারতে গ্রাহকদেক রক্ত বেরনো এবং শিরা বা ধমনীতে রক্ত জমাট বাঁধার (থ্রম্বোম্বোলিক) অল্প কিছু ঘটনা ঘটেছে। সোমবার স্বীকার করল দ্য ন্যাশনাল কমিটি অন সিরিয়াস অ্যাডভার্স ইভেন্টস ফলোয়িং ইমিউনাইজেশন (এইএফআই)। তবে এই ঘটনা অতি সামান্য বলেই দাবি অ্যাডভার্স ইভেন্টস ফলোয়িং ইমিউনাইজেশনের।

সোমবার প্যানেলের তরফে জানানো হয়েছে,  ভারতে এখনও পর্যন্ত টিকা দেওয়ার পরে এই ধরনের ৭০০টি  ঘটনা সামনে এসেছে। তাদের মধ্যে ৬১৭ জনের শরীরে রক্ত জমাট বাঁধার ফলে অত্যন্ত গুরুতর প্রভাব দেখা দিয়েছে, এমনকি মৃত্যু পর্যন্ত হয়েছে কয়েক জনের। সংখ্যাটা এ ক্ষেত্রে মাত্র ২৬ বলেই জানিয়েছে প্যানেল। 

প্যালেন আরও বলেছে, অ্যাস্ট্রাজেনেকা অক্সফোর্ড ইউনিভার্সিটির কোভিশিল্ডের ডোজ গবেষণা করে দেখা গিয়েছে, ১০ কোটি ডোজের মধ্যে ০.৬১-এর চেয়েও কম ডোজে সমস্য়া হয়েছে। পাশাপাশি এও স্পষ্ট করা হয়েছে, তবে এই ঘটনার সঙ্গে ভারত বায়োটেক তৈরি কোভ্যাক্সিন টিকার কোনও সম্পর্ক নেই। এই টিকার ক্ষেত্রে এখনও এমন কোনও ঘটনা সামনে আসেনি।' 

অ্যাডভার্স ইভেন্টস ফলোয়িং ইমিউনাইজেশন কমিটির এক আধিকারিক এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, 'এই তথ্য বিশ্লেষণ করে দেখা গিয়েছে, পশ্চিমি দেশগুলিতে গ্রাহকদের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। তুলনামূলকভাবে দক্ষিণ এশীয় দেশগুলির বাসিন্দাদের মধ্যে টিকা নেওয়ার পরে রক্ত জমাট বাঁধার প্রবণতা অনেকাংশেই কম।'

ওই আধিকারিক আরও বলেন, 'কোভিশিল্ডের ডোজ নেওয়ার পরে যাঁদের শরীরে রক্ত জমাট বাঁধতে দেখা যাচ্ছে, সেগুলো সবই প্রথম সপ্তাহে। ব্রিটেনে টিকা নেওয়ার পরে বিপুল সংখ্যক এই সমস্যা দেখা দিচ্ছে, তার থেকে ভারতে অনেক কম।

তবুও টিকা নেওয়ার পর রক্ত জমাট বাঁধার দিকে নজর রাখারও পরামর্শ দিয়েছে কেন্দ্র। পাশাপাশি বাসিন্দাদের টিকা নেওয়ার পরে মাথা ব্যথা, গায়ে ব্যথা, পেটে ব্যথা, বমি, শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিতে পারে। তাই সে দিকেও সবাইকে নজর রাখতে হবে বলেই পরামর্শ এইএফআই-এর। 

গবেষণার পর একটি ইওরোপীয়ান মেডিসিন এজেন্সি জানিয়েছে, 'এই টিকাটি সুরক্ষিত এবং ভাল প্রভাবও ফেলেছে। থ্রম্বোম্বোলিকের মাত্র কয়েকটি ঘটনা চূড়ান্ত ফলাফল নয়।' বিশ্বস্বাস্থ্য সংস্থার তরফেও কোভিশিল্ডকে সমর্থন করা হয়েছে এবং বলা হয়ছে একেবারেই না নেওয়া থেকে টিকা নেওয়া ভাল। 

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড টিকা নিয়ে রক্ত জমাট বাঁধার মতো একাধিক পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেওয়ার অভিযোগ ওঠে। এমনকি, মৃত্যুও ঘটেছে বলে দাবি করে ইউরোপের কয়েকটি দেশে। ভারতে কোভিশিল্ডের বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দেয় হু। জানিয়ে দেওয়া হয়, এখনই এ টিকার প্রয়োগ বন্ধে রাজি হয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা।  হু-র মুখপাত্র মার্গারেট হ্যারিস এক সাংবাদিক সম্মেলনে  আশ্বাস দিয়ে বলেন, 'টিকা নেওয়ার পর যে সমস্ত মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়েছে, সেগুলি খতিয়ে দেখা হবে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Live News Update : 'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
Bangladesh News: অন্তরাল কাটিয়ে বেরিয়ে আসছেন শেখ হাসিনা, দু’বছর পর দেখা দেবেন, কোথায়, কখন?
অন্তরাল কাটিয়ে বেরিয়ে আসছেন শেখ হাসিনা, দু’বছর পর দেখা দেবেন, কোথায়, কখন?
Indonesia Ferry Fire: মাঝ সমুদ্রে জাহাজে আগুন, জলে ঝাঁপ দিলেন অনেকে, এখনও নিখোঁজ ৪১, নিহত ৫
মাঝ সমুদ্রে জাহাজে আগুন, জলে ঝাঁপ দিলেন অনেকে, এখনও নিখোঁজ ৪১, নিহত ৫
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’

ভিডিও

Birbhum Tulu Mondal | মঙ্গলকোটে টুলু মণ্ডলের আত্মীয়র বাড়িতে পুলিশি হানা
Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?
Bengal STF: হামিমকে শুভেন্দু অধিকারীর মুভমেন্টে নজর রাখার দায়িত্ব! STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
Suvendu Adhikari: “একজনও রাঁধুনি মা-দিদি -বোন কর্মচ্যুত হবেন না” আশ্বাস মুখ্যমন্ত্রীর
Vande Bharat: এবার বন্দে ভারত এক্সপ্রেসে জীবন্ত হার্ট সুরাট থেকে পৌঁছে দেওয়া হল আহমেদাবাদে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget