এক্সপ্লোর

করোনা-মৃতদেহ দাহ বাধ্যতামূলক নয়, মহারাষ্ট্রে নির্দেশিকায় বদল, মুম্বইতেই দেওয়া যাবে কবর

সারা দেশে ক্রমেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সবথেকে বেশি করোনা ছড়িয়েছে মহারাষ্ট্রে। এই পরিস্থিতিতে বৃহন মুম্বই পুরসভার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল, জাতি-ধর্ম নির্বিশেষে করোনায় মৃতদের দাহ করা হোক

মুম্বই: সারা দেশে ক্রমেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সবথেকে বেশি করোনা ছড়িয়েছে মহারাষ্ট্রে। এই পরিস্থিতিতে বৃহন মুম্বই পুরসভার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল, জাতি-ধর্ম নির্বিশেষে করোনায় মৃতদের দাহ করা হোক। পরে এই নির্দেশ তুলেও নিল তারা। সূত্রের খবর, মহারাষ্ট্র সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী নবাব মালিকের আপত্তিতেই এই নির্দেশে পরিবর্তন আনা হয়। আগে এই নির্দেশিকায় বলা হয়, করোনায় মৃতদের কবর দেওয়া হবে না। শেষকৃত্যে ৫ এর বেশি লোকও উপস্থিত থাকবে না। করোনা সংক্রমণ রোধ করতেই এই পদক্ষেপ নিয়েছিল রাজ্য সরকার। বৃহন মুম্বই পুরসভার কমিশনার প্রবীণ পরদেশী আগে বলেছিলেন, করোনায় মৃতদের নিকটবর্তী শ্মশানে দাহ করা হোক। তা সে যে জাত-ধর্মেরই হোক না কেন! এই প্লাস্টিক ব্যাগে মুড়িয়ে কবর দেওয়ার পদ্ধতিতে দেহে পচন ধরতে বেশি সময় লাগে। তাই রোগ আবার ছড়িয়ে পড়ার সম্ভাবনা থেকেই যায়। এই যুক্তিতেই আগে করোনা-মৃতদেহ দাহ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে আরও বলা হয়, যদি কোনও পরিবার দেহ কবর দিতে চান, তাহলে প্রশাসনের অনুমতি নিয়ে মুম্বই দায়রার বাইরে কোনও কবরস্থানে সমস্তরকম নিয়ম-কানুন মেনে, সতর্কতা মেনে তা করতে হবে। সেক্ষেত্র দেহ নিয়ে যাওয়ার যানের ব্যবস্থাও মৃতের পরিজনদেরই করতে হবে। তবে এর কিছুক্ষণ পরই ওই নির্দেশিকা তুলে নেওয়া হয়েছে বলে ট্যুইট করেন নবাব মালিক। তিনি জানান, এই প্রবীণ পরদেশীর সঙ্গে তাঁর এই বিষয়ে কথা হয়েছে। ওই নির্দেশিকা প্রত্যাহার করা হবে। এরপর বিএমসি-র তরফে জানানো হয়, মুম্বইতেই করোনা-মৃতদেহ কবর দেওয়া যাবে। কবরস্থানগুলি যথেষ্টই বড়। সেখানে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করেই এই কাজ হবে।

সেরা শিরোনাম

Medical Science News: চোখের উপর গজিয়ে উঠল দাঁত, অস্ত্রোপচার হল ভারতীয় কিশোরের, কী বলছেন চিকিৎসকরা?
চোখের উপর গজিয়ে উঠল দাঁত, অস্ত্রোপচার হল ভারতীয় কিশোরের, কী বলছেন চিকিৎসকরা?
Road Accident News: দ্রুত গতিতে এসে শ্রমিকের দলকে পিষে দিল গাড়ি, অ্যাম্বুল্যান্সের অপেক্ষাতে রাস্তাতেই মৃত অনেকে
দ্রুত গতিতে এসে শ্রমিকের দলকে পিষে দিল গাড়ি, অ্যাম্বুল্যান্সের অপেক্ষাতে রাস্তাতেই মৃত অনেকে
News Live Updates: মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
Imran Khan Leave India Notice: হঠাৎ রাজ ঠাকরের কাছে আমির খান, ভাগ্নে ইমরানকে দেশ ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ সরকারের, জোর গুঞ্জন
হঠাৎ রাজ ঠাকরের কাছে আমির খান, ভাগ্নে ইমরানকে দেশ ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ সরকারের, জোর গুঞ্জন

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget