এক্সপ্লোর

Rajkummar Rao: ভোট করাতে ভরসা সেই ‘নিউটন’, নির্বাচন কমিশনের ‘জাতীয় আইকন’ রাজকুমার

Election Commission: ২০২৩ সাল শেষ হতে বাকি মাত্র দু'মাস। এই দু'মাসে দেশের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে, মিজোরাম, ছত্তীসগঢ়, মধ্যপ্রদেশ, তেলঙ্গানা এবং রাজস্থানে।

নয়াদিল্লি: অভিনয় ক্ষমতার পরিচয় দিয়েছেন আগেই। এবার অনন্য সম্মান পেতে চলেছেন অভিনেতা রাজকুমার রাও (Rajkummar Rao)। জমকালো অনুষ্ঠানে হাতে ট্রফি ধরিয়ে দেওয়া নয়,  তাঁকে 'জাতীয় আইকন' ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে, বুধবার বিবৃতি দিয়ে জানানো হল। বৃহস্পতিবার এই সংক্রান্ত আনুষ্ঠানিকতা রয়েছে বলে জানাল নির্বাচন কমিশন (Election Commission)। 

২০২৩ সাল শেষ হতে বাকি মাত্র দু'মাস। এই দু'মাসে দেশের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে, মিজোরাম (৭ নভেম্বর), ছত্তীসগঢ় (৭, ১৭ নভেম্বর), মধ্যপ্রদেশ (১৭ নভেম্বর), তেলঙ্গানা (৩০ নভেম্বর) এবং রাজস্থানে (২৫ নভেম্বর)। ওই পাঁচ রাজ্যে মোট ভোটদাতার সংখ্যা ১৬ কোটি ১০ লক্ষ। তার আগেই জাতীয় আইকন হিসেবে রাজকুমার রাওয়ের নাম ঘোষণা করা হল নির্বাচন কমিশনের তরফে।

রাজকুমারকে 'জাতীয় আইকন' বেছে নেওয়ার নেপথ্যে নির্বাচন কমিশন কোনও কার্যকারণ না দেখালেও, এক্ষেত্রে তাঁর অভিনীত 'নিউটন' ছবিটির ভূমিকা রয়েছে বলে মনে করছেন রাজকুমারের অনুরাগীরা। ২০১৭ সালে মুক্তি পায় 'নিউটন'। ছবিতে ছাপোষা সরকারি কর্মচারি নূতনকুমার ওরফে 'নিউটনে'র চরিত্রে অভিনয় করেন রাজকুমার, যাঁর উপর উত্তর ভারতের জঙ্গলমহলে ভোট করানোর দায়িত্ব পড়ে।

আরও পড়ুন: Ram Mandir: পুরোহিত পদের প্রশিক্ষণ পর্বেই এই টাকা! রাম মন্দিরে নিয়োগ বিজ্ঞপ্তিতে কী কী?

ছত্তীসগঢ়ের মাওবাদী অধ্যুষিত এলাকাকে কেন্দ্র করে গল্প বোনা হয় 'নিউটন' ছবির। মাত্র ৭৬ জন আদিবাসীর ভোটগ্রহণ করতে হিমশিম খেতে হয় 'নিউটন'কে। নামে সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন এলাকা বলে পরিচিত হলেও, যত সময় এগোয়, 'নিউটন' বুঝতে পারেন, পরিস্থিতি একেবারে উল্টো। অশ্বাসবাণী দেওয়া সত্ত্বেও ভোট দিতে আসার সাহস পান না সেখানকার আদিবাসী বাসিন্দারা। সব দেখেও নিরুত্তাপ সেনা। এমনকি ভোটাধিকার সম্পর্কে অবগত নন স্থানীয় মানুষজনও। কেন ভোট দেবেন, টাকা মিলবে কি, প্রশ্ন তোলেন তাঁরা। 

কিন্তু শিক্ষিত 'নিউটন' এই অপারগতা মেনে নিতে পারেন না। গণতন্ত্রে ভোট না হলে, গণতন্ত্রের অপমান হয় বলে অনুধাবন করেন তিনি।  গণতন্ত্রের অপমান হয় বলে অনুধাবন করেন 'নিউটন'। শেষ পর্যন্ত নিজের প্রাণের ঝুঁকি নিয়ে ভোট করাতে উদ্যোগী হন। নূতনকুমার কেন 'নিউটন' হলেন, তার ব্যাখ্যাও রয়েছে ছবিতে। না, বিজ্ঞান বা প্রবাদপ্রতিম বিজ্ঞানীর কোনও ভূমিকা নেই ছবিতে বরং সম্পূর্ণ পরিবর্তনের দূত, সম্ভব-অসম্ভবের মধ্যেকার বিভেদ ঘুচিয়ে দিতে সক্ষম এক ব্যক্তি হিসেবে তুলে ধরা হয়েছে 'নিউটনে'র চরিত্রকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Supreme Court: ভিড় নিয়ন্ত্রণে ছররা গুলি ব্যবহারে নিষেধাজ্ঞার দাবিতে আজ সুপ্রিম কোর্টে শুনানি
ভিড় নিয়ন্ত্রণে ছররা গুলি ব্যবহারে নিষেধাজ্ঞার দাবিতে আজ সুপ্রিম কোর্টে শুনানি
Abhishek Banerjee PA Sumit Roy: ছেলে কোথায় গেছে ? সাংবাদিকদের সামনে এবার মুখ খুললেন অভিষেক আপ্ত সহায়ক সুমিত রায়ের মা
ছেলে কোথায় গেছে ? সাংবাদিকদের সামনে এবার মুখ খুললেন অভিষেক আপ্ত সহায়ক সুমিত রায়ের মা
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?

ভিডিও

Birbhum News: দুটি আলমারিতে থরে থরে সাজানো টাকা, সোনার বাট, সোনার বিস্কুট, কি নেই? এই ধনকুবের কে?
Birbhum News : বীরভূমে টাকার পাহাড়! কোথা থেকে এল এই বিপুল সম্পত্তি? নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব?
Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget