এক্সপ্লোর

Bagda Bombing Case: বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতির বাড়ির সামনে বোমা মারার অভিযোগ, তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব ?

উত্তর ২৪ পরগনা বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায়ের বাড়ির সামনে থেকে সোমবার দুপুরে দুটি কৌটা উদ্ধার করে বাগদা থানার পুলিশ ।

সমীরণ পাল, বাগদা : বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতির বাড়ির সামনে বোমা মারার অভিযোগ। ঘটনা ঘিরে চাঞ্চল্য। এছাড়া সোমবার দুপুরে সন্দেহজনক দুটি কৌটা উদ্ধার ঘিরে এলাকায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এসেছে ।

উত্তর ২৪ পরগনা বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায়ের বাড়ির সামনে থেকে সোমবার দুপুরে দুটি কৌটা উদ্ধার করে বাগদা থানার পুলিশ । গোপা রায়ের দাবি, তার আগের দিন রাতে একটি বোমার আওয়াজ পান তাঁরা। তার পরে বাগদা থানার পুলিশকে খবর দেওয়া হয়। পরবর্তীকালে বাগদা থানার পুলিশ আসে। 

সোমবার সকালে ঘটনাটি জানাজানি হতেই গোপা রায়ের বাড়ির পরিচারিকা জানান, একদিন আগে দুটি কৌটা বাড়ির গেটের সামনে পড়েছিল। সেগুলিকে পাশের জঙ্গলে ছুঁড়ে ফেলেছেন তিনি । এর পরে বাগদা থানার পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে দুটি কৌটা উদ্ধার করে ।

গোপা রায় জানান, কিছুদিন আগে তৃণমূল কংগ্রেসের বাগদা আঞ্চলিক সভাপতি ও বাগদা তৃণমূল যুব সভাপতির সঙ্গে একটি নির্মাণকে কেন্দ্র করে বিবাদ হয় তাঁর। সেই বিবাদের কারণেই তাঁর বাড়ির সামনে বোমা মারা হতে পারে বলে তাঁর অভিযোগ । যদিও এবিষয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ করেননি তিনি।

এই বিষয়ে বাগদা বিধানসভা এলাকার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তরুণ ঘোষ বলেন, নির্বাচনী ফল ঘোষণার পর থেকে তৃণমূলের কয়েকজন এমন পরিবেশ তৈরি করেছেন। ঊর্ধ্বতন নেতৃত্বের কাছে লিখিতভাবে জানানো হয়েছে ।

এদিকে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন বাগদা আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সভাপতি সনজিৎ সরদার।

অন্যদিকে বাগদা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কিঙ্কর মণ্ডলের দাবি, এটা পুরোপুরি ভিত্তিহীন অভিযোগ। যদি বোমা পড়ে থাকে তাহলে উপযুক্ত তদন্ত করার জন্য পুলিশের কাছে আবেদন রাখছি তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে ।

এই বিষয়ে বাগদা পঞ্চায়েত সমিতির বিজেপির সদস্য অমৃত লাল বিশ্বাস বলেন, তৃণমূলের ভাগবাঁটোয়ারা নিয়ে গণ্ডগোল । রাজ্যের সর্বত্র যেমন চলছে, বাগদাতেও তেমনই হয়েছে । এই ঘটনার উপযুক্ত তদন্ত হওয়া উচিত ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

US-Iran War: বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
News Live : যুদ্ধ পরিস্থিতিতে সিলিন্ডারের জন্য হাহাকার, মজুতদারির অভিযোগে সরব গ্রাহকরা
যুদ্ধ পরিস্থিতিতে সিলিন্ডারের জন্য হাহাকার, মজুতদারির অভিযোগে সরব গ্রাহকরা
ইরাকে ভেঙে পড়ল আমেরিকার বিমান, মাঝ আকাশে ৪ সেনার মর্মান্তিক মৃত্যু
ইরাকে ভেঙে পড়ল আমেরিকার বিমান, মাঝ আকাশে ৪ সেনার মর্মান্তিক মৃত্যু
Indian Railways: প্রায় ১ হাজার ৫০০ নতুন ট্রেনের ঘোষণা করল ভারতীয় রেল, কতটা সুবিধা হবে আপনার?
প্রায় ১ হাজার ৫০০ নতুন ট্রেনের ঘোষণা করল ভারতীয় রেল, কতটা সুবিধা হবে আপনার?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
PM Kisan Yojana : আজ ২০০০ টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে, কীভাবে নিজের পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন ?
আজ ২০০০ টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে, কীভাবে নিজের পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন ?
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
Stock Market Crash :  শেয়ার বাজারে হাহাকার ! ১৩৫০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এক দিনেই উধাও ৯ লক্ষ কোটি টাকা
শেয়ার বাজারে হাহাকার ! ১৩৫০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এক দিনেই উধাও ৯ লক্ষ কোটি টাকা
LPG Crisis :  রান্নাঘর থেকে ইন্টারনেট, এলপিজি সংকটে এবার কি থমকে যাবে ডিজিটাল ইন্ডিয়া ?
 রান্নাঘর থেকে ইন্টারনেট, এলপিজি সংকটে এবার কি থমকে যাবে ডিজিটাল ইন্ডিয়া ?
Financial Planning:  সাবধান ! ৩১ মার্চের মধ্যে সেরে ফেলুন এই কাজগুলি, না হলে হতে পারে বড় জরিমানা
সাবধান ! ৩১ মার্চের মধ্যে সেরে ফেলুন এই কাজগুলি, না হলে হতে পারে বড় জরিমানা
AC Using Tips : গরমে এসি চালানোর আগে সাবধান ! সার্ভিসিং করার সময় এই ৩টি বিষয়ে নজর দিন
গরমে এসি চালানোর আগে সাবধান ! সার্ভিসিং করার সময় এই ৩টি বিষয়ে নজর দিন
Harish Rana Euthanasia Case: ৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
New WhatsApp Features: নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
Embed widget