এক্সপ্লোর

বয়কট করুন টিকটক, যাবতীয় চিনা জিনিস, লাদাখে বেজিংয়ের আগ্রাসনের বিরোধিতায় বললেন শিক্ষাবিদ সোনম ওয়াংচুক

চিনা জিনিসপত্র বয়কট শুরু করলে শেষ পর্যন্ত ভারতই আত্মনির্ভর হবে, দেশে তৈরি জিনিসপত্র বিকশিত হবে। বলেছেন তিনি।

কলকাতা: ৩ ইডিয়টস ছবিতে আমির খানের চরিত্রটি গড়ে উঠেছিল তাঁর ধাঁচে। পেশায় ইঞ্জিনিয়ার, শিক্ষাবিদ ও একই সঙ্গে উদ্ভাবক সোনম ওয়াংচুক দেশবাসীকে চিনা জিনিসপত্র বয়কটের আহ্বান জানালেন। ভিডিওয় সোনম বলেছেন, এক সপ্তাহের মধ্যে যাবতীয় চিনা জিনিসপত্র বয়কট করুন, সমস্ত চিনা হার্ডওয়্যার সরিয়ে ফেলুন এক বছরের মধ্যে। ৩ ইডিয়টস-এর বিখ্যাত ফুংসুক ওয়াংডুর চরিত্রটি গড়ে উঠেছিল তাঁর চরিত্রের ভিত্তিতে। ভিডিওয় দেখা যাচ্ছে, সোনম বসে আছেন লাদাখে হিমালয়ের কোলে সিন্ধু নদের পাশে। ব্যাখ্যা করছেন, কীভাবে এই পর্বতের পিছনেই হাজার হাজার ভারতীয় সেনা দেশরক্ষার কাজে নিযুক্ত রয়েছেন। তারপর বলছেন, এক সপ্তাহের মধ্যে যাবতীয় চিনে তৈরি পণ্য ব্যবহার ছেড়ে দিচ্ছেন তিনি, ব্যাখ্যা করছেন কারণ। লাদাখে চিনা আগ্রাসনের তীব্র বিরোধিতা করে তিনি বলেছেন, নিজের ওয়ালেটের শক্তি ব্যবহার করুন। এক সপ্তাহের মধ্যে আনইনস্টল করুন যাবতীয় মেড ইন চায়না সফটওয়্যার। আর এক বছরের মধ্যে চিনা হার্ডওয়্যার ব্যবহারের অভ্যেস থেকে বেরিয়ে আসুন। এতে লাদাখে চিন আগ্রাসন বন্ধ হবে, মুক্তি পাবেন ১.৪ বিলিয়ন চুক্তিবদ্ধ চিনা শ্রমিক এবং ৬ কোটি তিব্বতী বৌদ্ধ ও ১ কোটি উইঘুর মুসলমান। ভিডিওর পাশাপাশি টুইট করেছেন তিনি। শিক্ষাবিদ ওয়াংচুক বলেছেন, একদিকে আমাদের সেনারা চিনাদের বিরুদ্ধে লড়ছেন, অন্যদিকে আমরা তাদেরই হার্ডওয়্যার ও সফটওয়্যার ব্যবহার করছি, যেমন টিকটক অ্যাপ। আমরা ওদের কোটি কোটি টাকার ব্যবসা দিচ্ছি, যাতে সেই টাকায় ওরা ওদের সৈন্যদের আমাদের বিরুদ্ধে লড়িয়ে দিতে পারে। তিনি প্রশ্ন করছেন, এই পরিস্থিতিতে, ভারত-চিন এই সীমান্ত উত্তেজনার মধ্যে একজন নাগরিক হিসেবে আপনার কর্তব্য কী? বলছেন, তিনি যেখানে বসে আছেন, তার কাছেই যুদ্ধ বিমান ওড়ার আওয়াজ শোনা যাচ্ছে। সোনম আরও ব্যাখ্যা করেছেন, কীভাবে এই সঙ্কটের দিনে একজন নাগরিক হিসেবে দেশের পাশে দাঁড়ানো যায়। তিনি বলেছেন, উত্তেজনা বাড়ছে.. হাজার হাজার সেনা মোতায়েন করা হয়েছে। সাধারণত, যখন সীমান্তে উত্তেজনা হয়, আমরা নিশ্চিন্তে ঘুমোই, ভাবি, সেনা সামলে নেবে সব কিছু। কিন্তু আজ আমি বলতে চাই, নাগরিক হিসেবেও আমাদের কিছু কর্তব্য রয়েছে। দিল্লি, মুম্বই, বেঙ্গালুরুতে ছড়িয়ে ছিটিয়ে থাকা নাগরিক হিসেবে। চিনা জিনিসপত্র বয়কট শুরু করলে শেষ পর্যন্ত ভারতই আত্মনির্ভর হবে, দেশে তৈরি জিনিসপত্র বিকশিত হবে। বলেছেন তিনি।

সেরা শিরোনাম

Prashant Kishor : 'সপ্তম শ্রেণিতে ফেল করা মুখ্যমন্ত্রী পিএইচডি ডিগ্রিধারী হয়ে যাবেন না', পিকে-র নিশানায় সম্রাট
Prashant Kishor : 'সপ্তম শ্রেণিতে ফেল করা মুখ্যমন্ত্রী পিএইচডি ডিগ্রিধারী হয়ে যাবেন না', পিকে-র নিশানায় সম্রাট
Rahul On PM Modi:
"প্রধানমন্ত্রী..আমার ফোনে আড়ি পেতেছেন", বিস্ফোরক অভিযোগ রাহুল গান্ধীর
পুরীর মন্দিরের কাছে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ, গুরুতর আহত ৩ জন, সঙ্কটজনক অবস্থায় ভর্তি হাসপাতালে
পুরীর মন্দিরের কাছে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ, গুরুতর আহত ৩ জন, সঙ্কটজনক অবস্থায় ভর্তি হাসপাতালে
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?

ভিডিও

Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
Sajal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget