এক্সপ্লোর

BRICS Summit: ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে আসতে পারেন চিনের প্রেসিডেন্ট

গত ১৯ ফেব্রুয়ারি বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর নয়াদিল্লিতে সুষমা স্বরাজ ভবনে ব্রিকস সচিবালয়ে ভারতের ব্রিকস ২০২১ ওয়েবসাইটের সূচনা করেছিলেন। ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে জিনপিং ভারতে আসবেন কি না, সে ব্যাপারে অবশ্য নিশ্চিত করে কিছু বলেনি সে দেশের বিদেশমন্ত্রক।


নয়াদিল্লি: চলতি বছরের শেষের দিকে ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে আসতে পারেন চিনের প্রেসিডেন্ট সি জিনপিং। বেশ কয়েক মাস দুই দেশের সীমান্ত সংঘাত ঘিরে উত্তেজনার পর চিনের প্রেসিডেন্ট ভারতে আসতে পারেন। করোনাভাইরাস জনিত পরিস্থিতির উন্নতি হলে এ বছরের ব্রিকস (ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন, দক্ষিণ আফ্রিকা) শীর্ষ সম্মেলন ভারতে আয়োজনে সমর্থন জানিয়েছে চিন। এরপরই চিনের প্রেসিডেন্টের ভারত সফরের সম্ভাবনা তৈরি হয়েছে। 
চলতি বছর ভারতের ব্রিকসের চেয়ারম্যান পদে আসীন হওয়া সম্পর্কে প্রশ্নের উত্তরে চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র ওয়াং ওয়েনবিন ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনে ভারতের প্রতি পূর্ণ সমর্থন জানান। তিনি বলেছেন, এ বছরের ব্রিকসের বৈঠক আয়োজনের ব্যাপারে আমরা ভারতকে সমর্থন করছি এবং এক্ষেত্রে ভারত ও অন্যান্য সদস্যদের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা, যোগাযোগের প্রসারে একযোগে কাজ করতে আমরা প্রস্তুত। ওয়েনবিন বলেছেন, আর্থিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক-এই তিন স্তরীয় ভিত্তির ক্ষেত্রে সহযোগিতার প্রসারের লক্ষ্যে ব্রিসকের বাকি দেশগুলির সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে তৈরি চিন। আন্তর্জাতিক সম্প্রদায়ের কোভিড-১৯-এর মোকাবিলার লক্ষ্য পূরণ, আর্থিক বৃদ্ধি ও আন্তর্জাতিক প্রশাসনের উন্নতির লক্ষ্যে বৃহত্তর ব্রিকস সহযোগিতার প্রসারের ব্যাপারে পদক্ষেপ নিতে প্রস্তুত চিন। 
ওয়েনবিন আরও বলেছেন, ক্রমবর্দ্ধমান বাজার ও উন্নয়ণশীল দেশগুলি নিয়ে গড়ে উঠেছে ব্রিকস। এটি সহযোগিতার একটি ব্যবস্থা, যার আন্তর্জাতিক ক্ষেত্রে প্রভাব রয়েছে। 
চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র আরও বলেছেন, সাম্প্রতিক বছরগুলিতে ক্রমবর্দ্ধমান সংহতি, শক্তিশালী ব্যবহারিক সহযোগিতা ও বাড়তে থাকা প্রভাবের কারণে ব্রিকস আন্তর্জাতিক বিষয়ে স্থিতিশীলতার ক্ষেত্রে ব্রিকস গঠনমূলক শক্তি হয়ে উঠেছে। 
তিনি আরও বলেছেন, ব্রিকসের সহযোগিতা সংক্রান্ত ব্যবস্থাপনাকে চিন অত্যধিক গুরুত্ব দেয়। ব্রিকসের কৌশলগত অংশীদারিত্ব জোরদার করা এবং ব্রিকসের সংহতি ও সহযোগিতার ক্ষেত্রে ইতিবাচক গতি দানের ব্যাপারে চিন প্রতিশ্রুতিবদ্ধ। 
গত ১৯ ফেব্রুয়ারি বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর নয়াদিল্লিতে সুষমা স্বরাজ ভবনে ব্রিকস সচিবালয়ে ভারতের ব্রিকস ২০২১ ওয়েবসাইটের সূচনা করেছিলেন। 
ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে জিনপিং ভারতে আসবেন কি না, তা নিশ্চিত করেনি সে দেশের বিদেশমন্ত্রক। কিন্তু এর আগে ব্রিকসের বার্ষিক শীর্ষ সম্মেলনগুলিতে যোগ দিয়েছিলেন জিনপিং। গত বছরেও অনুষ্ঠিত সশরীরে ও ভার্চুয়াল বৈঠকগুলিতে যোগ দিয়েছিলেন তিনি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India-Pakistan Independence Day : ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত, তার একদিন আগেই কেন পালন করে পাকিস্তান ?
১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত, তার একদিন আগেই কেন পালন করে পাকিস্তান ?
News Live: গ্রেফতার তৃণমূলের নির্মল, শাগরেদ সঞ্জীবও জালে। থানা থেকে বের করতেই ধেয়ে এল ডিম-কাদা-চটি-লাথি
গ্রেফতার তৃণমূলের নির্মল, শাগরেদ সঞ্জীবও জালে। থানা থেকে বের করতেই ধেয়ে এল ডিম-কাদা-চটি-লাথি
Nirmal Ghosh Arrested: 'উনি নাকি প্রমাণ লোপাটে সাহায্য করেছেন, উনি তো...', নির্মল ঘোষকে নিয়ে কী বলছেন সৌগত রায়
'উনি নাকি প্রমাণ লোপাটে সাহায্য করেছেন, উনি তো...', নির্মল ঘোষকে নিয়ে কী বলছেন সৌগত রায়
School Boy Death: স্কুল ক্যান্টিনে খাওয়ার পরই হঠাৎ অসুস্থ, দ্বাদশ শ্রেণির ছাত্রের মৃত্যুর অভিযোগ, পড়ুয়াদের মধ্যে চাঞ্চল্য
স্কুল ক্যান্টিনে খাওয়ার পরই হঠাৎ অসুস্থ, দ্বাদশ শ্রেণির ছাত্রের মৃত্যুর অভিযোগ, পড়ুয়াদের মধ্যে চাঞ্চল্য

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget