এক্সপ্লোর

Maharashtra News : এ তো আরেক সোনম রঘুবংশী! মামার প্রেমে পাগল 'নববধূর চক্রান্তে গুলিতে ঝাঁঝরা স্বামী'

সোনম রঘুবংশী কাণ্ডের ছায়া এবার মহারাষ্ট্রে। স্বামীকে মেরে ফেলার ষড়যন্ত্র করার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে।

 

হাতের মেহেন্দির রঙ ফিকে হওয়ার আগেই স্বামীকে 'খুন' !  যেন সোনম রঘুবংশী কাণ্ডের ছায়া এবার মহারাষ্ট্রে।  আবারও নববধূর হাতে স্বামীর মৃত্যুর অভিযোগ। আবারও ত্রিকোণ প্রেমের বলি হলেন এক যুবক। চাঞ্চল্যকর এই অভিযোগটি উঠেছে  মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে। অভিযোগ, যুবতী নিজের মামার প্রতি এতটাই আসক্ত যে স্বামীকে মেরে ফেলতেও হাত কাঁপেনি। 

পুলিশের দাবি, স্ত্রী গুঞ্জা সিং ও তাঁর মামার ষড়যন্ত্রেই মৃত্যু হয়েছে প্রিয়াংশুর। ঘটনায় স্ত্রী - সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।  গত ২৪ জুন রাতে গুলি করে হত্যা করা হয় প্রিয়াংশু ওরফে ছোটুকে। পুলিশ সূত্রে খবর, গত ২৪ তারিখ প্রিয়াংশু যখন বাইকে চড়ে তাঁর গ্রামের বাড়িতে ফিরছিলেন, তখনই ভাড়াটে খুনি দিয়ে হত্যা করা হয় তাঁকে।  রাস্তার মাঝেই অতর্কিতে আক্রমণ চালানো হয়। গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় শরীর। মনে করা হচ্ছে, প্রেমের পথের কাঁটা সরাতেই ভাড়াটে খুনিদের নিয়োগ করা হয়েছিল। বিয়ের মাত্র ৪৫ দিন এই মর্মান্তিক ঘটনা। ইন্ডিয়া টুডেকে জানিয়েছেন ঔরঙ্গাবাদের পুলিশ সুপারিনটেনডেন্ট অম্বরীশ রাহুল । পুলিশের দাবি, গুঞ্জা সিংয়ের সম্পর্ক ছিল তাঁর মামা জীবন সিংয়ের সঙ্গে। সেই সম্পর্কে সায় ছিল না পরিবারের। প্রিয়াংশুর সঙ্গে বিয়ের পর মামার সঙ্গে সম্পর্ক আর রাখা যাবে না,এই আশঙ্কাতেই হত্যার পরিকল্পনা করে ফেলেন গুঞ্জা। বিয়ের কয়েক দিনের মধ্যেই তাঁকা সরিয়ে ফেলার ছক করা হয় বলে অভিযোগ।  

ইন্ডিয়া টুডে টিভি সূত্রে খবর, এই ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ তদন্ত দল (SIT) গঠন করা হয়েছে। নিশ্চিত হওয়ার জন্য অভিযুক্তদের কল ডিটেইল রেকর্ড (সিডিআর) , সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।   পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদের সময় গুঞ্জা এই মারাত্মক ষড়যন্ত্রে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তবে কে ভাড়াটে খুনি নিয়োগ করে, কে টাকা দেয়, এগুলি সবই প্রমাণ সাপেক্ষ ।  

গত মাসে মধুচন্দ্রিমা হত্যাকাণ্ড ছিল দেশের অন্যতম চর্চিত খবর। মেঘালয়ে হানিমুনে গিয়ে, প্রেমিকের সঙ্গে পরিকল্পনা করে স্বামীকে খুন করার অভিযোগে গ্রেফতার হন ইনদৌরের সোনম রঘুবংশী। হাড় হিম করা এই ঘটনা নিয়ে চর্চা হয়েছে বিস্তর। কিন্তু এরপর একের পর এক এই ধরনের অভিযোগ প্রকাশ্যে আসতে শুরু করে। এবার ত্রিকোণ প্রেমের বলি হওয়ার ঘটনা মহারাষ্ট্রে।             

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিটে থাকা প্রত্যেকের জামিন, সশরীরে এসে জামিন নিয়ে গেলেন পার্থ চট্টোপাধ্যায়
গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিটে থাকা প্রত্যেকের জামিন, সশরীরে এসে জামিন নিয়ে গেলেন পার্থ চট্টোপাধ্যায়
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে হুমায়ুন কবীর, AJUP বিধায়কের বিরুদ্ধে কী কী অভিযোগ মহামেডান ক্লাবের
চেক বাউন্স বিতর্কে হুমায়ুন কবীর, AJUP বিধায়কের বিরুদ্ধে কী কী অভিযোগ মহামেডান ক্লাবের
Narendra Modi: মোদির ভিডিও ডিলিটের জন্য ক্ষমা চাইতেই হবে মার্ক জ়াকারবার্গকে, তিন দিন সময় দিল সংসদীয় কমিটি
মোদির ভিডিও ডিলিটের জন্য ক্ষমা চাইতেই হবে মার্ক জ়াকারবার্গকে, তিন দিন সময় দিল সংসদীয় কমিটি
Minister Son Kidnap: মন্ত্রীর ছেলেকে কিডন্যাপের ছক কষতেই হামিম-আদিত্যর যোগাযোগ, চাঞ্চল্যকর তথ্য বেঙ্গল STF- এর হাতে
মন্ত্রীর ছেলেকে কিডন্যাপের ছক কষতেই হামিম-আদিত্যর যোগাযোগ, চাঞ্চল্যকর তথ্য বেঙ্গল STF- এর হাতে

ভিডিও

Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF
Suvendu-NCPI:
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার !
Suvendu Adhikari: কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget