এক্সপ্লোর

Bridge Collapse : ভয়াবহ দুর্ঘটনা ! নির্মীয়মাণ সেতু ভেঙে মৃত বহু

UP Bridge Collapse : উত্তরপ্রদেশের হামিরপুরে নির্মীয়মাণ সেতু ভেঙে ভয়াবহ দুর্ঘটনা। মৃত বহু। জোরকদমে চলছে উদ্ধারকাজ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, প্রবল ঝড়বৃষ্টির কারণেই সেতুটি ভেঙে পড়েছে। 

উত্তরপ্রদেশ: উত্তরপ্রদেশের হামিরপুরে নির্মীয়মাণ সেতু ভেঙে ভয়াবহ দুর্ঘটনা। নির্মীয়মাণ সেতু ভেঙে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। জোরকদমে চলছে উদ্ধারকাজ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, প্রবল ঝড়বৃষ্টির কারণেই সেতুটি ভেঙে পড়েছে। 

শুক্রবার ভোর ২টোর সময় উত্তরপ্রদেশের হামিরপুরে বেতওয়া নদীর ওপর নির্মীয়মাণ সেতুর একটি স্ল্যাব হঠাৎ করে ভেঙে যায়। এই দুর্ঘটনায় ছয়জন শ্রমিক নিহত হয়েছেন। এখনও ছয়জন শ্রমিকই ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) উদ্ধারকাজ শুরু করেছে। জেসিবি দিয়ে ধ্বংসস্তূপ সরানোর কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।

এক প্রত্যক্ষদর্শীদের মতে, অত্যাধিক বজ্রপাত ও বৃষ্টির কারণে সেতুর স্ল্যাবটি ধসে পড়ে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, কয়েকদিন ধরেই আবহাওয়া খারাপ ছিল। হামিরপুরের ওপর দিয়ে ঘণ্টায় ৭০-৮০ কিমি বেগের একটি ঝড় বয়ে যায়। তারপর এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে চারজন বান্দার এবং দুজন হামিরপুরের বাসিন্দা ছিলেন। লোকেন্দ্র নিষাদ (২২), কুলদীপ নিশাদ (১৯), সাওয়ান্ত যাদব (২৮), সভাজিৎ (৩০), পুষ্পেন্দ্র সিং চৌহান (৩৪), রাজেশ পাল (৪২ বছর)। 

এই ঘটনা নিয়ে হামিরপুরের এএসপি অরবিন্দ কুমার ভার্মা বলেন, ''আজ রাত প্রায় ২টার দিকে আমরা খবর পাই যে এখানকার একটি সেতুর স্ল্যাব ধসে পড়েছে, যাতে কিছু লোক আটকা পড়েছেন। এই খবর পেয়েই স্থানীয় পুলিশ এবং আমরা সবাই সঙ্গে সঙ্গে এখানে পৌঁছেছি। আপনারা দেখতে পাচ্ছেন, তিনজন লোক পিলারের ওপর আটকে আছেন, তাঁদের উদ্ধারের জন্য এসডিআরএফ এবং আমাদের দল চেষ্টা করছে..., আমরা আটকা পড়া ৬ জনের মধ্যে ৫ জনকে শনাক্ত করেছি। আমরা স্ল্যাবটি সরিয়ে তাঁদের উদ্ধার করব।"

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More

সেরা শিরোনাম

CJP Protest Delhi: 'প্রয়োজন না থাকলে...' বিক্ষোভের আবহেই ব্যারিকেড সরাতে কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের
'প্রয়োজন না থাকলে...' বিক্ষোভের আবহেই ব্যারিকেড সরাতে কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের
Riyadh Airport Attack: রিয়াধ বিমানবন্দরে ভয়াবহ হামলা, নিহত ১২, আহত প্রায় ৩০০ জনেরও বেশি মানুষ
রিয়াধ বিমানবন্দরে ভয়াবহ হামলা, নিহত ১২, আহত প্রায় ৩০০ জনেরও বেশি মানুষ
CJP Delhi Protest: কোন কোন শর্তে ছাড়া পেলেন অভিজিৎ সহ CJP-র ৩ প্রধান ? জানিয়ে দিল দিল্লি পুলিশ
কোন কোন শর্তে ছাড়া পেলেন অভিজিৎ সহ CJP-র ৩ প্রধান ? জানিয়ে দিল দিল্লি পুলিশ
Dilip Ghosh on CJP: 'বিদেশি ফান্ডিং, রাষ্ট্র বিরোধী শক্তির খেলনা' কটাক্ষ, ককরোচ জনতা পার্টির বিরুদ্ধে 'কড়া ব্যবস্থা'র হুঁশিয়ারি দিলীপ ঘোষের
'বিদেশি ফান্ডিং, রাষ্ট্র বিরোধী শক্তির খেলনা' কটাক্ষ, ককরোচ জনতা পার্টির বিরুদ্ধে 'কড়া ব্যবস্থা'র হুঁশিয়ারি দিলীপ ঘোষের

ভিডিও

Durga Puja 2026: নতুন সৃষ্টির আনন্দ দুর্গাপুজোর আবহে, কেমন সেজে উঠেছে কলকাতার অন্যতম সেরা দুই পুজো মণ্ডপ...
Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget