এক্সপ্লোর

Armstrong Hacked to Death: খাবার ডেলিভারি বয় সেজে হামলা! চেন্নাইয়ে জাতীয় দলের সভাপতিকে কুপিয়ে খুন

Tamil Nadu News: চেন্নাইয়ের পেরাম্বুরে বাড়ি আর্মস্ট্রংয়ের। শুক্রবার বাড়ির কাছেই মোটর সাইকেলে সওয়ার ছয় দুষ্কৃতী তাঁর উপর চড়াও হয় বলে জানা গিয়েছে।

চেন্নাই: তামিলনাড়ুতে রাজনীতিককে কুপিয়ে খুন।  রাজ্যে বহুজন সমাজ পার্টির সভাপতি আর্মস্ট্রংকে কুপিয়ে খুন করা হল।  চেন্নাইয়ে বাড়ির কাছেই তাঁকে কুপিয়ে খুন করা হয় বলে জানা গিয়েছে। ছ'জন দুষ্কৃতী মিলে ধারাল অস্ত্র দিয়ে তাঁকে কোপায় বলে খবর। প্রতিহিংসাবশত আর্মস্ট্রংকে খুন করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। (Armstrong Hacked to Death)

চেন্নাইয়ের পেরাম্বুরে বাড়ি আর্মস্ট্রংয়ের। শুক্রবার বাড়ির কাছেই মোটর সাইকেলে সওয়ার ছয় দুষ্কৃতী তাঁর উপর চড়াও হয় বলে জানা গিয়েছে। ছুরি দিয়ে আর্মস্ট্রংকে কোপানো হয়। রক্তাক্ত অবস্থায় তাঁকে রাস্তায় ফেলে রেখেই চম্পট দেয় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। তড়িঘড়ি এলাকার এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় আর্মস্ট্রংকে। কিন্তু সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। (Tamil Nadu News)

যে এলাকায় বাড়ি আর্মস্ট্রংয়ের, সেটি সেম্বিয়াম থানার অন্তর্গত। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, প্রতিহিংসাবশত খুুন করা হয়ে থাকতে পারে। গত বছর সেখানে আর্কট সুরেশ নামের এক গ্যাংস্টার খুন হয়। সেই ঘটনার সঙ্গে এর যোগসূত্র থাকতে পারে বলে মনে করা হচ্ছে। পুলিশ তদন্ত শুরু করেছে। 

আরও পড়ুন: Bomb Defused: সুবর্ণরেখার তীরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা! কান ফাটানো বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয়! কীভাবে হল?

চেন্নাইয়ের পুলিশ আধিকারিক আসরা গর্গ জানিয়েছেন, এই খুনেক ঘটনায় এখনও পর্যন্ত আটজন সন্দেহভাজনের নাম উঠে এসেছে। ১০টি তদন্তকারী দল গঠন করা হয়েছে পুলিশের তরফে। আততায়ীদের খোঁজ পাওয়ার চেষ্টা চলছে। তাদের জিজ্ঞাসাবাদ করলেই খুনের আসল কারণ জানা সম্ভব হবে। তবে ধারাল অস্ত্র দিয়েই আর্মস্ট্রংকে খুন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার দলের সদস্যদের সঙ্গেই রাস্তায় কথা বলছিলেন আর্মস্ট্রিং। কিছু বিষয় নিয়ে আলোচনা চলছিল। সেই সময় অনলাইন খাবার সরবরাহকারী সেজে দুষ্কৃতীরা মোটর সাইকেলে চেপে ঘটনাস্থলে হাজির হয় এবং আর্মস্ট্রংকে কোপায় বলে অভিযোগ উঠছে। এই ঘটনায় ক্ষমতাসীন DMK-র দিকে আঙুল তুলছেন বিরোধীরা। রাজ্যে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটছে বলে দাবি করছেন তাঁরা। তামিলনাড়ু বিধানসভার বিরোধী দলনেতা ই পালানিস্বামী বলেন, "একটি জাতীয় দলের সভাপতি খুন হয়েছেন, এর পর আর কী বলার থাকে? আইনশৃঙ্খলার অবস্থা লজ্জাজনক। আইন বা পুলিশকে আর ভয় করে না দুষ্কৃতীরা।"

পেশায় আইনজীবী আর্মস্ট্রং ২০০৬ সালে চেন্নাই কর্পোরেশন কাউন্সিলে জায়গা পান। বছর দুয়েক আগে মায়াবতীর সঙ্গে চেন্নাইয়ে বিরাট মিছিল বের করে খবরের শিরোনামে উঠে আসেন তিনি। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মায়াবতী। রাজ্যে দলিতদের কণ্ঠস্বর হিসেবে জায়গা করে নিয়েছিলেন আর্মস্ট্রং, তাঁর খুনিদের চরম শাস্তি হওয়া উচিত বলে দাবি তুলেছেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Anubrata Mondal: 'দিদির সঙ্গের মধুর সম্পর্ক ছিল, কেন ভাটা পড়ল উনিই বলতে পারবেন : অনুব্রত মণ্ডল
'দিদির সঙ্গের মধুর সম্পর্ক ছিল, কেন ভাটা পড়ল উনিই বলতে পারবেন : অনুব্রত মণ্ডল
Weather Update: উইকেন্ডে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, রাজ্যজুড়ে জারি সতর্কতা, তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের
উইকেন্ডে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, রাজ্যজুড়ে জারি সতর্কতা, তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের
Nirmal Ghosh: 'আমার কোনও আশঙ্কা নেই, আই অ্যাম ফ্রি ফর অল', কেন বললেন প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ?
'আমার কোনও আশঙ্কা নেই, আই অ্যাম ফ্রি ফর অল', কেন বললেন প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ?

ভিডিও

Anubrata Mondal:
Nirmal Ghosh:
TMC News:
TMC News: এবার কি বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন Mamata Banerjee-র প্রিয় Anubrata Mondal?
TMC News: গ্রেফতার কলকাতার ১২৯ নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অঞ্জন দাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget