এক্সপ্লোর

অ্যাপ ক্যাবে ব্যবসায়ীকে অপহরণ, রাতের কলকাতায় লুঠের অভিযোগ, নিরাপত্তা ঘিরে প্রশ্ন

পুলিশ সূত্রে খবর, রুবি মোড়ে যাওয়ার জন্য পঞ্চান্নগ্রাম এলাকায় ইএম বাইপাস থেকে অ্যাপ ক্যাবে ওঠেন। গাড়িতে তখন চালক ছাড়াও তিনজন ছিলেন। ব্যবসায়ীর অভিযোগ, রুবি মোড় পেরিয়ে গেলেও গাড়ি না থামায় তিনি কারণ জানতে চাইলে গাড়িতে থাকা তিনজন মারধর শুরু করেন।

কলকাতা: কলকাতার বুকে চলন্ত অ্যাপ ক্যাবে ব্যবসায়ীকে অপহরণ করে টাকা, গয়না লুঠের অভিযোগ উঠল। ঘটনায় ক্যাব চালক-সহ চারজনকে গ্রেফতার করেছে তিলজলা থানার পুলিশ। তবে ক্যাব বাজেয়াপ্ত করা হলেও, লুঠ হওয়া টাকা-গয়না এখনও উদ্ধার হয়নি। এই ঘটনায় আতঙ্কে রয়েছেন ওই ব্যবসায়ী। আর এই ঘটনার জেরে রাতের কলকাতায় নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠেছে। বড়দিনের আগের রাতে এই ঘটনাটি ঘটেছে তিলজলা থানা এলাকায়। ব্যবসায়ীকে অপহরণ করে লুঠের অভিযোগে ছড়াল চাঞ্চল্য ছড়িয়েছে। ব্যবসায়ীর নাম অঞ্জন বিশ্বাস। পুলিশ সূত্রে খবর, রুবি মোড়ে যাওয়ার জন্য পঞ্চান্নগ্রাম এলাকায় ইএম বাইপাস থেকে অ্যাপ ক্যাবে ওঠেন। গাড়িতে তখন চালক ছাড়াও তিনজন ছিলেন। ব্যবসায়ীর অভিযোগ, রুবি মোড় পেরিয়ে গেলেও গাড়ি না থামায় তিনি কারণ জানতে চাইলে গাড়িতে থাকা তিনজন মারধর শুরু করেন। অভিযোগ, এরপর লাল কাপড় দিয়ে চোখ বেঁধে সিটের নীচে বসিয়ে দেওয়া হয়। ব্যবসায়ী অভিযোগ করেছেন, তাঁর কাছ থেকে সোনার হার, ২৫ হাজার টাকা লুঠ করা হয়েছে। শুধু তাই নয়, ব্যবসায়ীর অভিযোগ প্রাণনাশের হুমকি দিয়ে এটিএম কার্ডের পিন জেনে পাটুলি থেকে ৪০ হাজার টাকা তোলে দুষ্কৃতীরা। অঞ্জন বিশ্বাস বলেন, অনেকক্ষণ গাড়ি পাইনি, এই গাড়িটা সামনে আসে, রুবিতে ছেড়ে দেবে বলে। আমাকে গাড়ির মাঝখানে বসিয়ে লুঠ করা হয়েছে। ঘটনায় আতঙ্কে রয়েছি। জানা গিয়েছে, অভিযোগকারী ব্যবসায়ীর বাড়ি ত্রিপুরার আগরতলায়। কর্মসূত্রে কসবায় একটি ভাড়া বাড়িতে থাকেন। পাশাপাশি, তিনি কসবার একটি পানশালার ব্যান্ডেরও মালিক। অপহরণ ও ছিনতাইয়ের অভিযোগ পেয়ে তদন্তে নামে তিলজলা থানার পুলিশ। সিসি ক্যামেরা ফুটেজের সূত্রে বেশ কিছু গাড়ি চিহ্নিত করা হয়। পুলিশ সূত্রে খবর, চিহ্নিত গাড়ির একটির বাঁদিকে চাকার উপর রং করা ছিল। তাতে সন্দেহ হওয়ায় চালককে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার পর্দাফাঁস হয়। চালকের সূত্রেই বাকিদের গ্রেফতার করা হয়। ধৃত চারজনেরই বাড়ি পিকনিক গার্ডেন এলাকায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

USA-Iran Conflict: 'পশ্চিম এশিয়া থেকে সরে যান', নাগরিকদের সতর্ক করল আমেরিকা, ইরানে কি বড় কিছু ঘটবে?
'পশ্চিম এশিয়া থেকে সরে যান', নাগরিকদের সতর্ক করল আমেরিকা, ইরানে কি বড় কিছু ঘটবে?
Price Hike: ফের দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ! তালিকায় কোনগুলো ? মাথায় হাত মধ্যবিত্তের
ফের দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ! তালিকায় কোনগুলো ? মাথায় হাত মধ্যবিত্তের
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget