এক্সপ্লোর

Mamata Banerjee On CAA : 'আপনাদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে চলে যাওয়া হবে' CAAর সঙ্গে NRCকে জুড়ে সতর্ক করলেন মমতা

Mamata Banerjee ON CAA NRC : মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি , ' এই আইনটায় যেই আপনি যখনই দরখাস্ত করবেন, আপনি অবৈধ নাগরিক হয়ে গেলেন। তার মানে আপনার কোনও অধিকার আর থাকবে না।'

আশাবুল হোসেন, হাবড়া : সিএএ কার্যকর হওয়ায় গতকালের পর আজও খুশির হাওয়া ঠাকুরনগরে। সোমবার থেকেই বহুদিনের স্বপ্ন সার্থক হওয়ার উদযাপনে মেতেছে মতুয়া সমাজ। আর এদিনই হাবড়ায় মতুয়া গড়ে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সাধারণ মানুষকে সতর্ক করলেন সিএএ নিয়ে। বারবার বললেন, দরখাস্ত করবেন না ! কড়া ভাষায় সিএএ-র সমালোচনা করে মমতা দাবি করেন, ' আপনারা বেআইনি অনুপ্রবেশকারী হয়ে যাবেন। তাহলে আপনাদের সম্পত্তি কী হবে? আপনাদের চাকরি-বাকরি কী হবে? আপনাদের ছেলে-মেয়েদের পড়াশুনো কী হবে? সবটাই বেআইনি ডিক্লেয়ার হয়ে যাবে। আপনাদের কোনও অধিকার থাকবে না। এটা অধিকার কাড়ার খেলা। যখন আমরা লুডো খেলি দেখেন তো আমরা ছক্কা মারলে ঘুঁটি খোলে। এটা হচ্ছে বিজেপির লুডো খেলার ছক্কা।'  

এনআরসি-র সঙ্গে সিএএ-কে জুড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাবড়ায় দাড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ' এটা এনআরসির সঙ্গে কানেকটেড মনে রাখবেন। আপনাদের ডিটেনশন ক্য়াম্পে নিয়ে চলে যাওয়া হবে। এই দরখাস্ত করার আগে বার বার ভাববেন। একবার নয়, হাজার বার। আমরা মানছি না, আমরা মানব না। একটা মানুষ যদি অধিকার পায় আমি খুশি হব। কিন্তু, একটা মানুষ যদি বঞ্চিত হয় তার সামনে দাঁড়িয়ে আমি তাকে শেল্টার দেব। বাংলা থেকে বিতাড়িত কাউকে আমি করতে হবে না।' 

মমতা বন্দ্যোপাধ্যায় আগেও বলেছিলেন, সিএএ লাগু করার দরকার নেই। সেই সুরেই আবার বললেন, 'বলুন ভোট দিয়েছেন কি দেননি এতদিন? বুক বাজিয়ে বলুন সত্য়ি কথা। আধার কার্ড ছিল, কি ছিল না। জমি আছে, কি নেই? দোকান আছে, কি নেই? তাহলে বুঝুন এই আইনটায় যেই আপনি যখনই দরখাস্ত করবেন, আপনি অবৈধ নাগরিক হয়ে গেলেন। তার মানে আপনার কোনও অধিকার আর থাকবে না। আপনি ফরেনার্স হয়ে গেলেন। '  

দু'হাজার উনিশ সালে, দ্বিতীয় বার ক্ষমতায় এসে CAA পাস করায় নরেন্দ্র মোদি সরকার। দু'হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের পর পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে বিতাড়িত হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি এবং খ্রিস্টান শরণার্থীদের জন্যই CAA। ২০১৪ সালের ৩১শে ডিসেম্বরের আগে আশ্রয় চেয়েছিলেন এবং ভারতে ৫ বছর বাস করলেই তাঁরা এ দেশে নাগরিকত্বের জন্য আবেদনের যোগ্য হবেন।                  

আরও পড়ুন :

নাগরিকত্বের জন্য আবেদন করবেন কোথায় ? এই নথিগুলি সঙ্গে আছে তো ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
ABP Ananda Top 10,16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
Census In India: শুরু জনগণনা, ভুল উত্তর বা তথ্য দিলে কোন বিপদে পড়বেন ? কী কী শাস্তি হতে পারে? জেনে নিন
শুরু জনগণনা, ভুল উত্তর বা তথ্য দিলে কোন বিপদে পড়বেন ? কী কী শাস্তি হতে পারে? জেনে নিন
Blood Bank Scam: রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget