এক্সপ্লোর

নাগরিকত্ব বিল সংবিধানের পরিপন্থী, এখনই প্রত্যাহার চাই, মোদী সরকারকে আবেদন হাজারের বেশি বিজ্ঞানী, বিদগ্ধ মানুষজনের

তাঁরা বলেছেন, আমরা বুঝতে পারছি, বিলের উদ্দেশ্য আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টানদের নাগরিকত্ব প্রদান। প্রতিবেশী দেশগুলির নির্যাতিত সংখ্যালঘুদের আশ্রয় দেওয়া বিলের ঘোষিত উদ্দেশ্য। আমরা এই প্রশংসনীয় উদ্যোগকে সমর্থন জানাই, কিন্তু এটা আমাদের বিচলিত করছে যে, ধর্মকে ভারতীয় নাগরিকত্ব নির্ধারণের বৈধ মাপকাঠি হিসাবে ব্যবহার করা হয়েছে এই বিলে।

নয়াদিল্লি: বিতর্কিত নাগরিকত্ব সংশোধন বিল অবিলম্বে প্রত্যাহার করতে নরেন্দ্র মোদী সরকারকে আবেদন জানিয়ে বিবৃতিতে স্বাক্ষর করলেন হাজারের বেশি বিজ্ঞানী, বিদগ্ধ মানুষজন। বিলের মাধ্যমে প্রস্তাবিত আইনে ভারতের সংবিধানের মৌলিক কাঠামোর বিপরীত পথে হেঁটে ধর্মীয় পরিচয়কে ভারতীয় নাগরিকত্ব নির্ধারণের আইনি মাপকাঠি করা হয়েছে বলে দাবি করেছেন তাঁরা। সোমবার বিকালে প্রকাশিত বিবৃতিতে বিজ্ঞানীরা ভারতের নাগরিকত্ব নির্ধারণে ধর্মকে বৈধ মাপকাঠি হিসাবে ধরার উদ্যোগে তাঁরা গভীর ভাবে উদ্বিগ্ন বলে জানিয়েছেন। তাঁরা বলেছেন, আমরা বুঝতে পারছি, বিলের উদ্দেশ্য আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টানদের নাগরিকত্ব প্রদান। প্রতিবেশী দেশগুলির নির্যাতিত সংখ্যালঘুদের আশ্রয় দেওয়া বিলের ঘোষিত উদ্দেশ্য। আমরা এই প্রশংসনীয় উদ্যোগকে সমর্থন জানাই, কিন্তু এটা আমাদের বিচলিত করছে যে, ধর্মকে ভারতীয় নাগরিকত্ব নির্ধারণের বৈধ মাপকাঠি হিসাবে ব্যবহার করা হয়েছে এই বিলে। ভারত নামক ধারণার সৃষ্টিই স্বাধীনতা আন্দোলন থেকে। সংবিধানেও বলা হয়েছে, আমরা এমন এক দেশ যেখানে সব ধর্মবিশ্বাসকে সমান চোখে দেখা হবে। কিন্তু বিলে নাগরিকত্ব দেওয়ার আইনি মাপকাঠি হিসাবে ধর্মের ব্যবহার এই ইতিহাস থেকে মৌলিক বিচ্যুতি ঘটাবে, সংবিধানের মূল কাঠামোর সঙ্গে সঙ্গতিপূর্ণ হবে না। বিবৃতিতে আরও বলা হয়েছে, ভারতীয় সংবিধানের ১৪ নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রকে ‘ভারতীয় ভূখণ্ডের পরিধির ভিতরে আইনের চোখে কাউকে সমানাধিকার, সমান সুরক্ষা থেকে’ বঞ্চিত করা থেকে বিরত রাখা হয়েছে। আমাদের ভয়, বিশেষ করে, নির্দিষ্ট ভাবেই মুসলিমদের বিলের পরিধির বাইরে রাখার ফলে দেশের বহুমুখী চরিত্রে বিরাট ধাক্কা লাগবে। এইসব উপরোক্ত কারণেই আমরা বিলটি এখনই প্রত্যাহার ও তার জায়গায় যথাযথ একটি আইন চালুর আবেদন করছি, যা কোনওরকম বৈষম্য না করে শরণার্থী ও সংখ্যালঘুদের উদ্বেগ, আশঙ্কার নিরসন করবে। .

সেরা শিরোনাম

Abhijeet Dipke : 'জ্ঞানেশ কুমারের জন্য নিজেদের দেশবাসীর বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা মোদি-শাহর', তোপ দীপকের
Abhijeet Dipke : 'জ্ঞানেশ কুমারের জন্য নিজেদের দেশবাসীর বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা মোদি-শাহর', তোপ দীপকের
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের আহ্বানে কাল ‘লেহরা দো তেরঙ্গা’ কর্মসূচি, দিল্লি হাইকোর্টকে আশ্বাস পুলিশের
অভিজিৎ দীপকের আহ্বানে কাল ‘লেহরা দো তেরঙ্গা’ কর্মসূচি, দিল্লি হাইকোর্টকে আশ্বাস পুলিশের
News Live Update : কাল দেবীর বোধন, পুজো মুডে রাজ্য ; কলকাতা থেকে জেলা শুরু ঠাকুরদেখা
কাল দেবীর বোধন, পুজো মুডে রাজ্য ; কলকাতা থেকে জেলা শুরু ঠাকুরদেখা
Pakistan Train News: পাকিস্তানের সবচেয়ে বিলাসবহুল ট্রেন, ভিতর থেকে কেমন? ট্রেনে চড়ে অবাক ভারতীয় ইউটিউবার!
পাকিস্তানের সবচেয়ে বিলাসবহুল ট্রেন, ভিতর থেকে কেমন? ট্রেনে চড়ে অবাক ভারতীয় ইউটিউবার!

ভিডিও

Durga Puja 2026 | পুজোর আড্ডায় টিম এম্পরার ভার্সেস শরৎচন্দ্র । এবার পুজোয় কী প্ল্যান দিব্যানী-ঋকের ?
Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুর সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget