এক্সপ্লোর

সংশোধিত নাগরিকত্ব আইন, এনআরসি বিরোধী বিজ্ঞাপন বন্ধ করতে রাজ্য সরকারকে নির্দেশ হাইকোর্টের, ক্ষয়ক্ষতি নিয়ে রেলের রিপোর্ট তলব

মুখ্যমন্ত্রী প্রথম থেকেই কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের ওই দুই কর্মসূচির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন, প্রকাশ্যে সেগুলির বিরোধিতা করেছেন, জানিয়েছেন, এ রাজ্যে কোনওটাই প্রয়োগ করতে দেবেন না। সম্প্রতি পরপর কয়েকদিন রাস্তায় নেমে সিএএ, এনআরসির বিরুদ্ধে মিছিল, সভা করেছেন।

কলকাতা: রাজ্যে জাতীয় নাগরিকপঞ্জী (এনআরসি) ও সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) চালু করা হবে না, এই মর্মে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকার বিভিন্ন সম্প্রচার মাধ্যমে যে বিজ্ঞাপন প্রচার করছে, সেসব বন্ধ করতে বলল কলকাতা হাইকোর্ট। মুখ্যমন্ত্রীর ওই বিজ্ঞাপনের বিরুদ্ধে বিভিন্ন ব্যক্তি আপত্তি জানিয়ে পিটিশন দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী প্রথম থেকেই কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের ওই দুই কর্মসূচির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন, প্রকাশ্যে সেগুলির বিরোধিতা করেছেন, জানিয়েছেন, এ রাজ্যে কোনওটাই প্রয়োগ করতে দেবেন না। সম্প্রতি পরপর কয়েকদিন রাস্তায় নেমে সিএএ, এনআরসির বিরুদ্ধে মিছিল, সভা করেছেন। এবার হাইকোর্ট সেই বিজ্ঞাপনের বিরোধিতা করে দায়ের হওয়া আবেদনগুলি গ্রহণ করে তা বন্ধ করতে নির্দেশ দিল। পাশাপাশি বিভিন্ন ওয়েবসাইট, অন্যান্য মঞ্চ থেকেও সেগুলি প্রত্যাহার করতে বলেছে আদালত। দুই বিচারপতির বেঞ্চ সিএএ নিয়ে বিজ্ঞাপনী প্রচার চূড়ান্ত নির্দেশ জারি হওয়া পর্যন্ত স্থগিত রাখতে বলেছে। এর পাশাপাশি সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে রাজ্যের নানা স্থানে কয়েকদিন আগে নজিরবিহীন অশান্তি, হিংসায় রেলের সম্পত্তির ক্ষয়ক্ষতি নিয়েও রেল দপ্তরের কাছে রিপোর্ট চেয়েছে হাইকোর্ট। রেলকে ক্ষতিগ্রস্ত সম্পত্তির আর্থিক পরিমাণ জানাতে বলেছে তারা। এ বিষয়ে পরের শুনানির দিন স্থির হয়েছে ২০২০-র ৯ জানুয়ারি। সরকারি সম্পত্তি ভাঙচুর হওয়া রুখতে তারা কী ব্যবস্থা নিয়েছিল, রিপোর্টে তাও জানাতে বলেছে হাইকোর্ট। প্রশাসনের তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বেঞ্চকে বর্তমানে রাজ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, ইন্টারনেট পরিষেবার ওপর বিধিনিষেধও উঠে গিয়েছে বলে জানান।

সেরা শিরোনাম

Madan Mitra News: ‘শুভেন্দুর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বিজেপি-রই একাংশ, প্রেসার যে জায়গায় যাচ্ছে…’, দাবি মদন মিত্রের
‘শুভেন্দুর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বিজেপি-রই একাংশ, প্রেসার যে জায়গায় যাচ্ছে…’, দাবি মদন মিত্রের
Shahmim Ahmed: শামিম আহমেদের খোঁজে পুলিশ, গ্রেফতার বিধায়কের শাগরেদ
শামিম আহমেদের খোঁজে পুলিশ, গ্রেফতার বিধায়কের শাগরেদ
Rhenium Powder in Gold: চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
CM Suvendu Adhikari: দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget