এক্সপ্লোর

অনুদান মামলা: ‘মুখ্যমন্ত্রী টাকা দেওয়ার সময় যা বলেছেন, পরে বিজ্ঞপ্তির সঙ্গে তা মিলছে না’, পর্যবেক্ষণ আদালতের

বেঞ্চ জানিয়েছে, ‘আমলাতন্ত্র মজবুত হলে এই অবস্থা হয় না'....

কলকাতা: গতবছর ক্লাবগুলিকে ২৫ হাজার টাকা করে পুজোর অনুদান দিয়েছিল রাজ্য সরকার। এবছর তা বাড়িয়ে দ্বিগুণ অর্থাৎ ৫০ হাজার টাকা করার ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। বলেছিলেন, এ বার পরিস্থিতি খারাপ। তাই পুজো কমিটিগুলিকে ৫০ হাজার টাকা করে ভালবাসার উপহার দেওয়া হবে।

সেই সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে মামলা। অনুদান দেওয়ার কারণ হিসেবে মুখ্যমন্ত্রী যে ব্যাখ্যা দিয়েছেন, তা নিয়ে শুক্রবার প্রশ্ন তুলেছে উচ্চ আদালত। বিচারপতিদের পর্যবেক্ষণ, ‘মুখ্যমন্ত্রী টাকা দেওয়ার সময় যা বলেছেন, পরে বিজ্ঞপ্তির সঙ্গে তা মিলছে না।’

আদালতের এই পর্যবেক্ষণকে হাতিয়ার করেই ময়দানে নেমে পড়েছে বিরোধীরা। সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, মুখ্যমন্ত্রী আদালতে মিথ্যা প্রমাণিত হলেন।

পুজো কমিটিগুলিকে অনুদান সংক্রান্ত মামলায়, বৃহস্পতিবারই আদালতের বেশকিছু প্রশ্নের মুখে পড়েছিল রাজ্য সরকার। রাজ্য সরকারের উদ্দেশে ডিভিশন বেঞ্চ প্রশ্ন করে, অনুদান কি শুধু দুর্গাপুজোতেই দেয় সরকার? না কি অন্য উৎসবেও দেওয়া হয়? ঈদেও কি তা দেওয়া হয়েছিল? যেভাবে ইচ্ছে টাকা দেওয়া যায় কি? গণতান্ত্রিক ব্যবস্থায় কি এই ভেদাভেদ করা যায়? এটা কি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয়?

জবাবে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানিয়েছিলেন, ৯৫ শতাংশ ক্লাবকে ইতিমধ্যেই অনুদান দেওয়া হয়েছে। উপযুক্ত নিয়ম মেনেই অনুদান দেওয়া হচ্ছে।

শুক্রবার হাইকোর্টের প্রশ্নের মুখে পড়েছে রাজনৈতিক দলগুলির ভূমিকাও। আদালতের পর্যবেক্ষণ, দল নির্বিশেষে প্রত্যেকে আমলাতন্ত্রের মেরুদণ্ড ভেঙেছে। বেঞ্চ জানিয়েছে, ‘আমলাতন্ত্র মজবুত হলে এই অবস্থা হয় না। ‘বিচার-বুদ্ধিতে আমলারা আপনাদের (রাজনৈতিক নেতাদের) থেকে এগিয়ে’।

দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৭৪ লক্ষ ছঁইছুঁই! বর্তমানে যা ৭৩ লক্ষ ৭০ হাজার ৪৬৯-য় দাঁড়িয়ে। রাজ্যে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষেরও বেশি (৩ লক্ষ ৯ হাজার ৪১৭)। দেশে মৃতের সংখ্যা ১ লক্ষ ১২ হাজার ছাড়িয়ে গেছে (১ লক্ষ ১২ হাজার ১৬১)। বাংলায় মৃতের সংখ্যা ৬ হাজার ছুঁইছুঁই!

এই পরিস্থিতিতে পুজোয় সকলকে সতর্ক থাকতে বলছেন চিকিৎসকরা। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারের কাছে জানতে চায়, সংক্রমণের জন্য যেখানে স্কুল-কলেজ বন্ধ, সেখানে পুজোর অনুমতি দেওয়া হল কীভাবে?

বৃহস্পতিবার বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেন, কলকাতায় কতগুলি দুর্গাপুজো হয়? অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, প্রায় ৩ হাজার। বিচারপতি প্রশ্ন করেন, এই ৩ হাজার পুজোতে ভিড় নিয়ন্ত্রণের জন্য কত পুলিশ কর্মী থাকেন? সরকার পক্ষের জবাব, মোট ২৫ হাজার পুলিশ ও সিভিক ভলান্টিয়ার রয়েছে ভিড় নিয়ন্ত্রণের জন্য রাস্তায় থাকবেন।

তখন বিচারপতি জানতে চান, ভিড় নিয়ন্ত্রণের ব্লু-প্রিন্ট কী? কী কী সুরক্ষাবিধি মেনে চলছেন? রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের জবাব - ব্লু-প্রিন্ট তৈরি। যথাযথ পদক্ষেপ করা হচ্ছে।

রাজ্য সরকার পর্যাপ্ত পুলিশি আয়োজনের কথা বললে, এদিন আদালত প্রশ্ন করে, সব কাজ যদি পুলিশই করে, তাহলে ক্লাবগুলিকে টাকা দেওয়ার যুক্তি কোথায়?

অন্যদিকে, বৃহস্পতিবারই ভার্চুয়াল পুজোর উদ্বোধনে আরও একবার কোভিড নিয়ম মেনেই সবাইকে পুজো উপভোগ করার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। বলেন, আমরা পুজো বন্ধ করতে চাই না। দুর্গা পুজো বন্ধ করাও উচিত নয়। দুর্গাপুজো ঘরের মধ্যে করা সম্ভব নয়। সবাই মাস্ক পড়ে ঠাকুর দেখবেন। বেশি করে এক্সিট রাখবেন। ভাইরাস বেরিয়ে যায়।

সেরা শিরোনাম

Election Commission:
"বাদ পড়া ভোটারদের..", জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের, জানানো হয়েছে...
West Bengal News Live: জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
Municipal Election 2026: পুরভোটে NCPI-কে আসন ছাড়বে কি বিজেপি ? এবার মুখ খুললেন কাকলি, নিজের প্রতিক্রিয়া জানালেন তথাগত রায়
পুরভোটে NCPI-কে আসন ছাড়বে কি বিজেপি ? এবার মুখ খুললেন কাকলি, নিজের প্রতিক্রিয়া জানালেন তথাগত রায়
Iran Nuclear Blast Warning: পরমাণু হামলার আশঙ্কা! ২৪ ঘণ্টা ঘরবন্দি, বন্ধ AC, জানলা থেকে দূরে থাকার নির্দেশ ইরানের
পরমাণু হামলার আশঙ্কা! ২৪ ঘণ্টা ঘরবন্দি, বন্ধ AC, জানলা থেকে দূরে থাকার নির্দেশ ইরানের

ভিডিও

Indranil Sen Arrested: ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে নতুন ধারা যুক্ত করার আর্জি পুলিশের | ABP Ananda
Nepal Helicopter Collision: আকাশপথে ফের বিপদ, এবার ২টি হেলিকপ্টারের সংঘর্ষ, মৃত্যু এক ভারতীয়র | ABP
CM Suvendu Adhikari: আলিপুরদুয়ারে সুপারি পাচারচক্রের পর্দাফাঁস, পুলিশ-প্রশংসায় পোস্ট মুখ্যমন্ত্রীর
Debra BJP News: তোলাবাজির প্রতিবাদ, আক্রান্ত খোদ BJP বিধায়ক! দলীয় কর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ
Part-time Teachers Protest | বিকাশ ভবনের সামনে পার্ট টাইম শিক্ষকদের টানা অবস্থান-বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget