এক্সপ্লোর

স্কলারশিপ, ফেলোশিপ পেতে আধার কার্ড বাধ্যতামূলক, ইউজিসি-র নির্দেশিকা, বিপাকে পড়ুয়ারা

কলকাতা: গ্যাসে ভর্তুকি পাওয়ার ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় সরকার। যা বিপাকে ফেলেছে বহু মানুষকে। এবার ‘আধার-জালে’ গবেষকরাও! এখন থেকে আধার কার্ড না থাকলে, আর মিলবে না স্কলারশিপ!ইউজিসি-র নির্দেশিকা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে নানা মহলে। নির্দেশিকায় বলা হয়েছে, ২০১৬-১৭ আর্থিক বর্ষ থেকে সমস্ত সরকারি ভর্তুকি, স্কলারশিপ ও ফেলোশিপ পাওয়ার ক্ষেত্রে আধার কার্ড থাকা বাধ্যতামূলক। স্কলারশিপ ও ফেলোশিপের টাকা সংশ্লিষ্ট পড়ুয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছবে। ওয়েবসাইটে ইউজিসি জানিয়েছে, অনলাইনে আবেদনের সময়সীমা ১৫ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। এই সময়ের মধ্যে আধার নম্বর আপডেট করে দিতে হবে। আধার নম্বর ছাড়া কোনও আবেদনপত্র গ্রাহ্য করা হবে না। ইউজিসি-র এই নির্দেশের জেরে ঘোর সমস্যায় বহু পড়ুয়া। তাঁদের প্রশ্ন, যেখানে রাজ্যে আধার কার্ড বিলির কাজ একশো শতাংশ সম্পন্নই হয়নি, সেখানে কীভাবে এই নির্দেশিকা জারি করা হল? ৭টি স্কলারশিপকে অবশ্য এই নির্দেশিকার আওতার বাইরে রাখা হয়েছে। কিন্তু তাতে বিতর্কের আঁচ কমেনি। গবেষকদের প্রশ্ন, আর্থিকবর্ষ তো শুরু হয়েছে এপ্রিলে! তাহলে কেন এতদিন পর ২৯ জুন নির্দেশিকা জারি করল ইউজিসি? যাঁরা ইতিমধ্যেই আধার কার্ডের জন্য আবেদন করেছেব, তাঁদের যদি আধার কার্ড পেতে যদি দেরি হয়, তার দায়িত্ব কে নেবে? প্রশ্ন পড়ুয়াদের। যদিও ইউজিসি জানিয়েছে, মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের নির্দেশেই নতুন এই নিয়ম চালু করা হচ্ছে। এ বিষয়ে রাজ্যের শিক্ষামন্ত্রীর  পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য, আধার কার্ড সংক্রান্ত ইউজিসি-র কোনও নির্দেশিকা হাতে আসেনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে সরকার সিদ্ধান্ত জানাবে। নবান্ন সূত্রে খবর, সপ্তাহ দু’য়েক আগে আধার কার্ড নিয়ে সব দফতরের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব। সূত্রের দাবি, আধার কার্ড নিয়ে মোদী সরকার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে কেন্দ্রকে চিঠি দিতে পারে পশ্চিমবঙ্গ সরকার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?

ভিডিও

Agnimitra Paul: 'বিভিন্ন জায়গায় ওভারব্রিজ করতে দেয়নি আগের সরকার', বহরমপুরে দুর্ঘটনাস্থলে গিয়ে বললেন অগ্নিমিত্রা পাল
Suvendu Adhikari: মুখ্যমন্ত্রীর হাত ধরে মেজিয়ায় শ্যাম স্টিলের কারখানার নতুন ইউনিটের ভিত্তিপ্রস্তর
ED Investigation: জোর করে জমি দখল ও বেআইনি নির্মাণ মামলায় ইডির দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিত পেশ
Chok Bhanga 6ta | বহরমপুরে পুলকারে ট্রেনের ধাক্কায় প্রাণ হারাল ৪ খুদে পড়ুয়া সহ ৫জন | ABP ANANDA
TMC MLA: জাল নোট মামলায়, আরও বিপাকে বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক, কী অভিযোগ ?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget