এক্সপ্লোর

সোনিকা-মৃত্যু: দুর্ঘটনার আগের মুহূর্তে বিক্রমের গাড়ির গতিবেগ ছিল ঘণ্টায় ১০৫ কিমি, দাবি পুলিশের

কলকাতা: অভিনেতার গাড়ি দুর্ঘটনায় মডেলের মৃত্যুর ১১ দিন পর অবশেষে সামনে এল চাঞ্চল্যকর তথ্য! বিক্রম চট্টোপাধ্যায় বলেছিলেন, তিনি বেপরোয়া গতিতে গাড়ি চালাননি। যদিও পুলিশ সূত্রে দাবি, দুর্ঘটনার আগের মুহূর্তে তাঁর গাড়ির গতিবেগ ছিল ঘণ্টায় ১০৫ কিলোমিটার। এ নিয়ে তথ্য-প্রমাণও পেয়েছেন তদন্তকারীরা। বৃহস্পতিবার বিক্রমের গাড়িটি তৃতীয়বার পরীক্ষার জন্য, টালিগঞ্জ থানায় আসেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। পুলিশের বার্তা পেয়ে, চেন্নাই থেকে আসেন, গাড়ি প্রস্তুতকারী সংস্থা টয়োটার তিন প্রতিনিধিও। গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ খুঁটিয়ে পরীক্ষা করেন তাঁরা। ছবি তোলার পাশাপাশি, বেশ কিছু পার্টস তাঁরা নিয়ে যান। পুলিশ সূত্রে দাবি, গাড়ির ‘ক্র্যাশ ডেটা রিট্রিভার’ বা সিডিআর থেকে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গিয়েছে! প্রাথমিক ভাবে জানা গিয়েছে, দুর্ঘটনার ২.৬ সেকেন্ড আগে পর্যন্ত সব ডেটা স্টোর করেছে সিডিআর। সেই তথ্যই বলছে, দুর্ঘটনার ঠিক ছ’সেকেন্ড আগে বিক্রমের গাড়ি চলছিল ঘণ্টায় প্রায় ১০৫ কিলোমিটার বেগে! যা পুলিশের বেঁধে দেওয়া গতিবেগের থেকে দ্বিগুণেরও বেশি! যদিও বিক্রম কিন্তু দাবি করে আসছেন, তিনি মোটেও অত্যন্ত জোরে গাড়ি চালাচ্ছিলেন না! সূত্রের খবর, তদন্তকারীরা বিক্রমের এই দাবিকে মোটেই গুরুত্ব দিচ্ছেন না! তাঁরা একপ্রকার নিশ্চিত, যে বেপরোয়া গতি তোলার কারণেই, সেই রাতে নিয়ন্ত্রণ হারিয়েছিল বিক্রমের গাড়ি! পুলিশ সূত্রে দাবি, ‘সিডিআর’ ডিকোড করে প্রাথমিকভাবে জানা গিয়েছে, দুর্ঘটনার ঠিক ৬ সেকেন্ড আগে হাল্কা করে ব্রেক কষেছিলেন বিক্রম! কিন্তু সঙ্গে সঙ্গে আবার পা তুলেও নিয়েছিলেন ব্রেক থেকে! তদন্তকারীদের অনুমান, হালকা করে খুব কম সময় ব্রেকে পা রাখায়, তা কোনও কাজে আসেনি। তার জেরেই প্রথমে বাঁ দিকের ডিভাইডার পরে এই স্তম্ভে ধাক্কা মেরেছিল গাড়িটি! আর সেই আঘাতেই মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন বিক্রমের পাশের সিটে বসা সোনিকা! কিন্তু কেন বেপরোয়া গতিতে ছুটছিল গাড়ি? বিক্রম বলছেন তিনি মত্ত ছিলেন না, তাহলে সত্যিটা কী? উত্তর খুঁজছে পুলিশ। গাড়ির এয়ার ব্যাগ কেন খুলল না, তা নিয়েও ধন্দ তৈরি হয়েছে। পুলিশ সূত্রে দাবি, বিক্রমের গাড়ির মুখোমুখি ধাক্কা না লাগায়, সেন্সর কাজ করেনি। সে কারণেই এয়ারব্যাগ খোলেনি বলে প্রাথমিক তদন্তে অনুমান। তবে গাড়ি সংক্রান্ত বিষয়ে, বিশেষজ্ঞদের পূর্ণাঙ্গ রিপোর্টের অপেক্ষায় রয়েছে টালিগঞ্জ থানা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Online Payments New Rule : শুধু OTP দিলেই টাকা যাবে না ! ১ এপ্রিল থেকে ডিজিটাল পেমেন্টে বাধ্যতামূলক নতুন অনেক নিয়ম, আপনার কী লাভ ?
শুধু OTP দিলেই টাকা যাবে না ! ১ এপ্রিল থেকে ডিজিটাল পেমেন্টে বাধ্যতামূলক নতুন অনেক নিয়ম, আপনার কী লাভ ?
Kerosene Supply New Rule : এবার পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, ৬০ দিন পাবেন সুবিধা
এবার পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, ৬০ দিন পাবেন সুবিধা
LPG Price : ১ এপ্রিল থেকে আরও বাড়বে রান্নার গ্যাসের দাম ? উদ্ধেগ বাড়াচ্ছে ইরান-ইজরায়েল যুদ্ধ ! 
১ এপ্রিল থেকে আরও বাড়বে রান্নার গ্যাসের দাম ? উদ্ধেগ বাড়াচ্ছে ইরান-ইজরায়েল যুদ্ধ ! 
Election Commission: কালীঘাট, ভবানীপুরের ওসি বদল, একধাক্কায় ১৪২ পুলিশ অফিসার ট্রান্সফার কমিশনের!
কালীঘাট, ভবানীপুরের ওসি বদল, একধাক্কায় ১৪২ পুলিশ অফিসার ট্রান্সফার কমিশনের!

ভিডিও

Pakistan News: পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে জ্বালানি সঙ্কট, পাকিস্তানে স্মার্ট লকডাউন ঘোষণা
Abhishek Banerjee:অস্ত্র-তরোয়াল নিয়ে রামনবমীর মিছিল, মিছিলের নামে বাংলাকে অশান্ত করার চেষ্টা: অভিষেক
Abhishek Banerjee: 'বিজেপি শুধু ধর্ম নিয়ে রাজনীতি করে', আক্রমণ অভিষেকের | ABP Ananda live
Chok Bhanga Chota | তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট পেশ অমিত শাহের | ABP Ananda LIVE
Debashis Sen | আধিকারিকদের বদলি জোরে গোড়াতেই ঝাঁকুনি। বললেন দেবাশিস সেন। ABP ANANDA LIVE
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Online Payments New Rule : শুধু OTP দিলেই টাকা যাবে না ! ১ এপ্রিল থেকে ডিজিটাল পেমেন্টে বাধ্যতামূলক নতুন অনেক নিয়ম, আপনার কী লাভ ?
শুধু OTP দিলেই টাকা যাবে না ! ১ এপ্রিল থেকে ডিজিটাল পেমেন্টে বাধ্যতামূলক নতুন অনেক নিয়ম, আপনার কী লাভ ?
Kerosene Supply New Rule : এবার পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, ৬০ দিন পাবেন সুবিধা
এবার পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, ৬০ দিন পাবেন সুবিধা
LPG Price : ১ এপ্রিল থেকে আরও বাড়বে রান্নার গ্যাসের দাম ? উদ্ধেগ বাড়াচ্ছে ইরান-ইজরায়েল যুদ্ধ ! 
১ এপ্রিল থেকে আরও বাড়বে রান্নার গ্যাসের দাম ? উদ্ধেগ বাড়াচ্ছে ইরান-ইজরায়েল যুদ্ধ ! 
Election Commission: কালীঘাট, ভবানীপুরের ওসি বদল, একধাক্কায় ১৪২ পুলিশ অফিসার ট্রান্সফার কমিশনের!
কালীঘাট, ভবানীপুরের ওসি বদল, একধাক্কায় ১৪২ পুলিশ অফিসার ট্রান্সফার কমিশনের!
Mamata Banerjee:
"হতচকিত, মর্মাহত ও শোকাহত", "পছন্দের অভিনেতা" রাহুল অরুণোদয়ের মৃত্যুতে শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর
Rahul Arunoday Banerjee Death: 'যা শুনলাম হাসপাতালে নিয়ে যাওয়ার সময় জ্ঞান ছিল ওর, কথাও বলেছিল বোধহয়', বলছেন সিরিয়ালের ফ্লোর EP
'যা শুনলাম হাসপাতালে নিয়ে যাওয়ার সময় জ্ঞান ছিল ওর, কথাও বলেছিল বোধহয়', বলছেন সিরিয়ালের ফ্লোর EP
Rahul Arunodoy Banerjee Death: 'একটি শিশু, একজন মা, পুরো পরিবার লড়াই করছে...', রাহুলের মৃত্যুর পর কী লিখলেন প্রিয়ঙ্কা
'একটি শিশু, একজন মা, পুরো পরিবার লড়াই করছে...', রাহুলের মৃত্যুর পর কী লিখলেন প্রিয়ঙ্কা?
Suryakumar Yadav: টি-২০ বিশ্বকাপজয়ী অধিনায়ককে একাদশেই রাখল না মুম্বই ইন্ডিয়ান্স! আইপিএলের ইতিহাসে সেরা চমক!
টি-২০ বিশ্বকাপজয়ী অধিনায়ককে একাদশেই রাখল না মুম্বই ইন্ডিয়ান্স! আইপিএলের ইতিহাসে সেরা চমক!
Embed widget