এক্সপ্লোর

বর্ষবরণের রাতে যাদবপুরে অভিনেত্রীর 'শ্লীলতাহানি', বন্ধুকে 'মার', ৫ জনের জেল হেফাজত

কলকাতা:  শহরে ফের শ্লীলতাহানির অভিযোগ। বর্ষবরণের রাতে আনোয়ার শাহ রোডে আক্রান্ত অভিনেত্রী। ফের প্রশ্নে শহরের নারী-নিরাপত্তা। ধৃত ৫ দুষ্কৃতির ২৪ জানুয়ারি পর্যন্ত জেল হেফাজত। উত্তর ২৪ পরগনার বরানগরের বাসিন্দা ওই অভিনেত্রীর দাবি, গড়ফায় পার্টি করার পর রাত ২টো নাগাদ গাড়িতে করে বাড়ি ফিরছিলেন বন্ধুদের সঙ্গে। আনোয়ার শাহ রোড ধরে যাওয়ারর সময় রাস্তার পাশের একটি দোকানে পান খেতে নামেন তাঁরা। তখনও টের পাননি, কী ঘটনা অপেক্ষা করে আছে তাঁদের জন্য! হঠাত্‍ একটি গাড়ি এসে দাঁড়ায় তাঁদের সামনে। নেমে আসে ৫ মত্ত যুবক। অভিযোগ, গাড়ি থেকে নেমেই অভিনেত্রীকে কটূক্তি করতে শুরু করে তারা। প্রতিবাদ করলে অভিনেত্রীর এক বন্ধুকে তারা মারধর করতে শুরু করে। বন্ধুকে বাঁচাতে গেলে তরুণীর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থল লেক থানা এলাকায় হলেও, ওই রাতেই যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেন অভিনেত্রী। কিন্তু অভিযুক্তদের গাড়ির পুরো নম্বর বলতে না পারায় অসুবিধায় পড়ে পুলিশ। পুলিশ সূত্রে দাবি, রাস্তার সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে ঘটনার পরের দিন তাঁরা গাড়ির মালিকের কাছে পৌঁছন। কিন্তু সেখানে গিয়ে জানা যায়, বেশ কিছুদিন আগেই গাড়িটি বিক্রি করে দিয়েছেন তিনি। ক্রেতার নাম-ঠিকানা জোগাড় করে সোমবার রাতে লোক থানা ও চারু মার্কেট এলাকার কয়েকটি জায়গায় হানা দেয় পুলিশ। গ্রেফতার করা হয় ২১ থেকে ৩০ বছর বয়সী ৫ অভিযুক্তকে। আটক করা হয় গাড়িটি। ধৃতদের বিরুদ্ধে, ৩৫৪ ধারায় শ্লীলতাহানি, ৩৪১ জোর করে আটকে রাখা, ৩২৩ ধারায় শারীরিক নিগ্রহের, ৫০৬-এ হুমকি এবং ৫০৯ ধারায় কটূক্তির অভিযোগে মামলা রুজু রয়েছে। ঘটনাস্থল থেকে যাদবপুর থানার দূরত্ব বড়জোর এক কিলোমিটার। বেশি দূরে নয়, লেক থানাও। বর্ষবরণের রাতে শহরে ছিল বাড়তি নিরাপত্তা। তা সত্বেও কীভাবে ঘটল এই ঘটনা? কেন এত এত বেপরোয়া দুষ্কৃতীরা? কোথায় দাঁড়িয়ে এই শহরে নারীদের নিরাপত্তা? উঠছে প্রশ্ন।

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget