এক্সপ্লোর

এডস রোখার হাতিয়ার আসছে? মশাল এক বাঙালির হাতেই!

সুজয় চক্রবর্তী

ডেঙ্গির পর কি এ বার এডসের টিকাও আমাদের হাতে আসতে চলেছে? আর সেই মারণ ব্যাধি রোখার লড়াইয়ে কি পাকাপাকি ভাবে ঠাঁই পেতে চলেছে এক বাঙালি বিজ্ঞানীর নাম?
 image1
তা সে কোনও দেশই হোক বা ঘর-বাড়ি অথবা আমার আপনার শরীর, বাইরের শত্রুকে ঠেকানোর ভাবনাটাই আমাদের ভাবতে হয় সবচেয়ে আগে। আর সেই শত্রু যদি এমন হয় যে তা দুদ্দাড়িয়ে বাড়ে সংখ্যায়, যাদের বংশ-বৃদ্ধি হয় রাক্ষসের বংশের মতো, তা হলে তাদের ঠেকানোর কাজটা জটিল থেকে জটিলতর হয়ে পড়ে। এডসের মতো একটি দুরারোগ্য ব্যাধি যে গত দু’-তিন দশক ধরে গোটা বিশ্বের ঘুম কেড়ে নিয়েছে, তার একটাই কারণ। ভাইরাস ‘এইচআইভি-পজিটিভ’ রাক্ষসের মতো বাড়ে অনেক সংখ্যায়। অত্যন্ত দ্রুত হারে, নিমেষের মধ্যেই। ডেঙ্গি, ফ্লু’র (ইনফ্লুয়েঞ্জা) মতো এডস ভাইরাসের অস্বাভাবিক ‘মিউটেশন রেট’ই এর অন্যতম কারণ। যার জন্য এত দিন এই মারণ ব্যাধিকে রোখার পথ খুঁজে বের করতে কালঘাম ছুটে যাচ্ছিল ভাইরাস বিশেষজ্ঞদের। image2অন্ধকারে এ বার কিছুটা হলেও, আলোর দেখা মিলেছে! মার্চের শেষে বিজ্ঞান জার্নাল ‘সায়েন্স’-এ বেরিয়েছে একটি সাড়া জাগানো গবেষণাপত্র। যার শিরোনাম- ‘এইচআইভি-ওয়ান ব্রডলি নিউট্রালাইজিং অ্যান্টিবডি প্রিকার্সার বি সেল্‌স রিভিলড বাই জার্মলাইন-টার্গেটিং ইমিউনোজেন’। ক্যালিফোর্নিয়ার ‘স্ক্রিপ্‌স রিসার্চ ইনস্টিটিউটে’র মিউটেশনাল বায়োলজিস্ট উইলিয়াম শিফের নেতৃত্বে ওই গবেষক দলে যে একমাত্র ভারতীয় রয়েছেন, তিনি বাঙালি। অনিতা সরকার। কলকাতায় জন্ম অনিতার। স্কুলজীবনের বেশির ভাগটাই থাকতেন ন্যাশনাল লাইব্রেরি ক্যাম্পাসে। পরে সেখান থেকে চলে যান মহেশতলায়। সেন্ট পল্‌স আর সেন্ট টেরেসা স্কুলের গণ্ডি পেরিয়ে জুলজিতে অনার্স নিয়ে স্নাতক হন দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে। দিল্লিরই জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় থেকে বায়োইনফর্মেটিক্সে স্নাতকোত্তর স্তরের পাঠ শেষ করে পিএইচডি করেন ফ্রান্সের গ্রেনোব্লে থেকে। অনিতার প্রথম পোস্ট ডক্টরাল থিসিসটির কাজ চলছে এখন ক্যালিফোর্নিয়ার স্ক্রিপ্‌স রিসার্চ ইনস্টিটিউটে। সহযোগী গবেষক ক্যালিফোর্নিয়ার লা হোয়ায় ‘স্ক্রিপ্‌স রিসার্চ ইনস্টিটিউটে’র স্ট্রাকচারাল বায়োলজিস্ট অনিতা সরকার বলছেন, ‘‘শরীরে ভাইরাসের মতো শত্রুরা হামলা চালালে, তাদের রুখতে প্রাকৃতিক ভাবেই, শরীরে কিছু অ্যান্টিবডি তৈরি হয়। বিশেষ বিশেষ ভাইরাসের হানাদারি রোখার জন্য বিশেষ বিশেষ অ্যান্টিবডি। যেমন, তরোয়ালের বিরুদ্ধে লড়াই করতে ঢাল বা বর্ম লাগে। আর, বুলেট-বৃষ্টি থেকে বাঁচতে লাগে বুলেট-প্রুফ জ্যাকেট। প্রতিরোধের ধরনটা মোটামুটি একই রকম হলেও তার হাতিয়ারটা হয় আলাদা আলাদা।’’ অনিতার কথায়, ‘‘আমরা গত ৩০ বছর ধরে গবেষণা চালিয়ে দেখেছি, খুব অল্প সংখ্যক এইচআইভি-পজিটিভে আক্রান্ত মানুষ এমন বিশেষ ধরনের অ্যান্টিবডি তৈরি করতে পারেন। এমন অ্যান্টিবডির সংখ্যা ও ভাইরাসের ‘মিউটেশন রেট’-এর সঙ্গে পাল্লা দিয়ে তাদের দ্রুত পরিবর্তনের ক্ষমতাই এইচআইভি ভাইরাসকে শরীরে দ্রুত ছড়িয়ে পড়তে দেবে না। গবেষকরা চেষ্টা করছেন, এইচআইভি-পজিটিভ ভাইরাস রোখার জন্য়েও আমাদের শরীরে গড়ে ওঠে বিশেষ এক ধরনের অ্যান্টিবডি। সেই অ্যান্টিবডির সংখ্যা যত বাড়ানো যাবে আর তা যত দ্রুত হারে বাড়ানো যাবে দেহে, ততই এডস ভাইরাসের শরীরের ছড়িয়ে পড়ার গতিটা কমানো যাবে। ওই অ্যান্টিবডিই এডস ভাইরাসের অস্বাভাবিক দ্রুত ‘মিউটেশন রেট’-কে কমাতে বড় ভূমিকা নিতে পারবে। গবেষকরা চেষ্টা করছেন, এমন একটা টিকা বানাতে যা দেহে ওই অ্যান্টিবডি তৈরি করে রাখে। যার ফলে, সুস্থ মানুষের শরীর ওই মারাত্মক ভাইরাসের হানাদারিকে রুখতে পারে।’’ এডস এখন বিশ্বে মহামারী হয়ে উঠেছে। এর কোনও প্রতিকার বা প্রতিরোধের উপায় আধুনিক চিকিৎসা বিজ্ঞান এখনও পর্যন্ত খুঁজে পায়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এবং রাষ্ট্রপুঞ্জের এডস প্রতিরোধ সংস্থার (ইউএনএডস) সাম্প্রতিক পরিসংখ্যান জানাচ্ছে, ২০১৩ সালের শেষে বিশ্বে সাড়ে তিন কোটি মানুষ আক্রান্ত হয়েছেন এডসে। তার মধ্যে শুধু ভারতেই এডস-আক্রান্ত মানুষের সংখ্যাটা বছর তিনেক আগেই পৌঁছে গিয়েছে ২১ লক্ষে। ওই এডস রোগীদের মধ্যে খুবই সামান্য একটা অংশের দেহে এডস ভাইরাসের দ্রুত বংশ-বৃদ্ধির প্রক্রিয়াকে ঠেকানোর অ্যান্টিবডি, প্রাকৃতিক ভাবেই গড়ে তুলতে পারে। অনিতা বলছেন, ‘‘গবেষকরা চেষ্টা করছেন, যাঁদের এডস হয়নি, তাঁদের শরীরে ওই প্রতিরোধ ব্যবস্থাটাকে কৃত্রিম ভাবে, জোরদার করে তুলতে। আমরা কম্পিউটেশনাল ডিজাইন আর স্ট্রাকচারাল বায়োলজির মাধ্যমে এইচআইভি ভাইরাসের একটি প্রোটিনের একটি অংশ বানিয়েছি। যেটা আমাদের ‘জার্মলাইন’ ( যেগুলি আমাদের শরীরে জন্মের সময় থেকেই থাকে) অ্যান্টিবডিগুলিকে শনাক্ত করে। আর সেগুলিকে এইচআইভি প্রতিরোধ করার মতো করে গড়ে তুলতে পারে। তার ফলে, ওই ভাইরাসের হানাদারি রোখার জন্য এ বার আমরা আগেভাগেই তৈরি থাকতে পারব।’’ কিন্তু, আমাদের শরীরে কি ওই ‘জার্মলাইন অ্যান্টিবডি’গুলি রয়েছে পর্যাপ্ত পরিমাণে? অনিতা বলছেন, ‘‘আমাদের গবেষণায় আমরা দেখেছি, সাধারণ, সুস্থ-সবল মানুষের শরীরে এই জার্মলাইন অ্যান্টিবডিগুলো থাকে পর্যাপ্ত পরিমাণেই। ওই ‘ডিজাইনড্‌ প্রোটিন’ আর আ্যান্টিবডিগুলির গঠন দেখে আমরা নিশ্চিত, সাধারণ মানুষের মধ্যে এইচআইভি-র হানাদারি রোখার ক্ষমতা রয়েছে। আমাদের এই ‘ডিজাইনড্‌ প্রোটিন’ আগামী দিনে এইচআইভি রোখার জন্য টিকা তৈরির ক্ষেত্রে একটি বড় হাতিয়ার হয়ে উঠতে পারে। তার সম্ভাবনা যথেষ্টই।’’
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়, মামলা লড়বেন?
আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়, মামলা লড়বেন?
Sujata Mondal: 'বিবেকের দংশন, শিক্ষকদের মারের দাগ আমার গায়ে লাগত', তৃণমূল ছাড়লেন সুজাতা মণ্ডল
'বিবেকের দংশন, শিক্ষকদের মারের দাগ আমার গায়ে লাগত', তৃণমূল ছাড়লেন সুজাতা মণ্ডল
Chingrighata Metro: চিংড়িঘাটা মেট্রোর জট কাটছে অবশেষে, কবে থেকে কাজ শুরু?
চিংড়িঘাটা মেট্রোর জট কাটছে অবশেষে, কবে থেকে কাজ শুরু?
Agnimitra Paul: 'চিরকাল তো বাসে-ট্রামেই যাতায়াত করেছি', জ্বালানি সাশ্রয় নিয়ে বড় বার্তা পুরমন্ত্রী অগ্নিমিত্রার
'চিরকাল তো বাসে-ট্রামেই যাতায়াত করেছি', জ্বালানি সাশ্রয় নিয়ে বড় বার্তা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৪.৫.২৬) পর্ব ২:হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা,বেরোনোর সময় 'চোর-চোর' স্লোগান
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৪.৫.২৬) পর্ব ১: তিলজলায় বুলডোজার অভিযান। গড়িয়ায় ভাঙা হল বেআইনি টাওয়ার
Agnimitra Paul News: বেআইনি পার্কিং বরদাস্ত নয়, হুঁশিয়ারি পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের
Samik Bhattacharya News: 'আমরা লুকিয়ে কাজ করি না, গোপন উদ্দেশ্য নেই', বললেন BJP-র রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.০৫.২০২৬)।বন্ধ অবৈধ টোল,ভিনরাজ্যে আলু রফতানি, চিংড়িহাটা মেট্রোর কাজে ছাড়পত্র

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee: আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়, মামলা লড়বেন?
আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়, মামলা লড়বেন?
Sujata Mondal: 'বিবেকের দংশন, শিক্ষকদের মারের দাগ আমার গায়ে লাগত', তৃণমূল ছাড়লেন সুজাতা মণ্ডল
'বিবেকের দংশন, শিক্ষকদের মারের দাগ আমার গায়ে লাগত', তৃণমূল ছাড়লেন সুজাতা মণ্ডল
Chingrighata Metro: চিংড়িঘাটা মেট্রোর জট কাটছে অবশেষে, কবে থেকে কাজ শুরু?
চিংড়িঘাটা মেট্রোর জট কাটছে অবশেষে, কবে থেকে কাজ শুরু?
Agnimitra Paul: 'চিরকাল তো বাসে-ট্রামেই যাতায়াত করেছি', জ্বালানি সাশ্রয় নিয়ে বড় বার্তা পুরমন্ত্রী অগ্নিমিত্রার
'চিরকাল তো বাসে-ট্রামেই যাতায়াত করেছি', জ্বালানি সাশ্রয় নিয়ে বড় বার্তা পুরমন্ত্রী অগ্নিমিত্রার
MG Majestor: শক্তিশালী ইঞ্জিন ও আরামদায়ক রাইড, ফরচুনারকে টেক্কা দেবে MG-র এই গাড়ি?
শক্তিশালী ইঞ্জিন ও আরামদায়ক রাইড, ফরচুনারকে টেক্কা দেবে MG-র এই গাড়ি?
Indian Cricket Team: সহজে টেস্ট ক্যাপ বিলি নয়, ফাস্ট বোলারদের নিয়ে হবে আলোচনা, আগরকরের সঙ্গে বৈঠকে বসছে বিসিসিআই!
সহজে টেস্ট ক্যাপ বিলি নয়, ফাস্ট বোলারদের নিয়ে হবে আলোচনা, আগরকরের সঙ্গে বৈঠকে বসছে বিসিসিআই!
Suvendu Adhikari : আলু চাষিদের জন্য বড় বার্তা ! এবার থেকে পাবেন এই সুবিধা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
আলু চাষিদের জন্য বড় বার্তা ! এবার থেকে পাবেন এই সুবিধা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
RCB vs KKR: ঝমঝমিয়ে পড়ছে বৃষ্টি, ঢাকা গোটা মাঠ, আদৌ আরসিবি বনাম কেকেআরের ম্যাচ হবে তো?
ঝমঝমিয়ে পড়ছে বৃষ্টি, ঢাকা গোটা মাঠ, আদৌ আরসিবি বনাম কেকেআরের ম্যাচ হবে তো?
Embed widget