এক্সপ্লোর

মাত্র দেড় ঘণ্টায় গোয়েন্দাদের সামনে আইইডি, হ্যান্ড গ্রেনেড তৈরি করল ধৃত বাংলাদেশি জঙ্গিরা, জেরা এনআইএ-র

কলকাতা: লালবাজারে বসে আইইডি, হ্যান্ড গ্রেনেড ও সকেট বোমা তৈরি! তাও মাত্র দেড় ঘণ্টার মধ্যে!!! কলকাতায় ধৃত দুই বাংলাদেশি জঙ্গি, বিস্ফোরক তৈরিতে যে কতখানি পারদর্শী, সেই প্রমাণই পেল লালবাজার। মঙ্গলবার আল কায়দার সহযোগী সংগঠন, আনসারুল্লা বাংলার দুই জঙ্গি সামসাদ মিঞা ওরফে তনবীর ও রিয়াজ ওরফে রিয়াজুল ইসলাম এবং অস্ত্র কারবারি মনোতোষ দে-কে গ্রেফতার করে এসটিএফ। ধৃত দুই জঙ্গিকে জেরায় জানা গিয়েছে, তারা বিস্ফোরক তৈরিতে সিদ্ধহস্ত। সূত্রের খবর, সেই মতো তদন্তকারীদের সামনে আইইডি, হ্যান্ড গ্রেনেড ও সকেট বোমা তৈরি করে দেখায় দুই জঙ্গি! শুধু তাই নয়, কীভাবে সেগুলি নিষ্ক্রিয় করা যায়, তাও দেখিয়েছে তারা! এনআইএ সূত্রে খবর, বৃহস্পতিবার লালবাজারে গিয়ে দুই জঙ্গিকে কিছুক্ষণ জেরা করেন তাদের দুই গোয়েন্দা। এনআইকেও দুই জঙ্গির বোমা তৈরির কথা জানানো হয় বলে সূত্রের খবর। প্রয়োজনে ফের দু’জনে জেরা করতে পারে জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ। এসটিএফ সূত্রে দাবি, ধৃতদের জেরায় জানা গিয়েছে, দেশের বিভিন্ন রাজ্যের ২৬ জনকে বোমা তৈরির প্রশিক্ষণ দিয়েছে তারা। এমনকী হাওয়ালার মাধ্যমে আসা বেশিরভাগ টাকাই প্রশিক্ষণের জন্য খরচ করা হত। তদন্তকারীরা জানতে পেরেছেন, গতমাসের শেষের দিকে, হেয়ার স্ট্রিট-বড়বাজার-পোস্তার বিভিন্ন রাসায়নিকের দোকানে গিয়েছিল দুই জঙ্গি। ধৃতদের কাছ থেকে সেই সব দোকানের ভিজিটিং কার্ডও উদ্ধার হয়েছে। পাশাপাশি মিলেছে জাল আধার কার্ড। সেগুলি কর্ণাটকের বেলগামে তৈরি বলে অনুমান তদন্তকারীদের। এসটিএফ সূত্রে দাবি, প্রতিটি জাল আধার কার্ড তৈরি করতে খরচ পড়ে ১০ হাজার টাকা। তাদের কাছ থেকে একাধিক জাল আধার কার্ড উদ্ধার হয়েছে। একেক জনের জন্য একাধিক জাল আধার কার্ড তৈরি করা হয়েছিল কিনা, তা-ও খতিয়ে দেখছে পুলিশ। এসটিএফ সূত্রে আরও দাবি, জাল আধার কার্ড চক্রে জড়িত কয়েকজনের নামও পাওয়া গিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস

ভিডিও

Birbhum News : বীরভূমে টাকার পাহাড়! কোথা থেকে এল এই বিপুল সম্পত্তি? নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব?
Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!
Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget