এক্সপ্লোর

আলিপুর জেলকাণ্ডে বদলি সুপার ও জেলর, এখনও ফেরার ৩ বন্দি, সীমান্ত এলাকায় তল্লাশি

কলকাতা: আলিপুর জেল থেকে ৩ বন্দি পালানোর ঘটনায় আগেই সাসপেন্ড করা হয়েছিল ৩ কারারক্ষীকে। এবার বদলি করা হল জেল সুপার সৌমিক সরকারকে। তাঁকে মেদিনীপুর জেলে পাঠানো হয়েছে। জেলর শিবাজি রায়কেও বদলি করা হয়েছে বাঁকুড়া জেলে। তাঁর জায়গায় আলিপুর জেলের দায়িত্ব দেওয়া হয়েছে বাঁকুড়ার জেলরকে। সাসপেন্ডেড কারারক্ষী এবং বদলি হওয়া দুই কারাকর্তা সহ চারজনের বিরুদ্ধেই বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। সূত্রের খবর, ডিআইজির রিপোর্টে জেলকর্তাদের গাফিলতির দিকে আঙুল তোলা হয়েছে। বলা হয়েছে, নিরাপত্তা ও নজরদারির গাফিলতিতেই পালাতে পেরেছে বন্দীরা। এরইমধ্যে এখনও খোঁজ নেই জেল পালানো ৩ বাংলাদেশি বন্দির। তারা বাংলাদেশে পালাতে পারে বলে অনুমান গোয়েন্দাদের। উত্তর ২৪ পরগনার বনগাঁ, বসিরহাট ও মালদায় ভারতী-বাংলাদেশ সীমান্ত এলাকায় চলছে তল্লাশি। আলিপুর জেল সূত্রে খবর, গত ৩ মাসে এই ৩ বন্দির সঙ্গে কেউ দেখা করতে আসেননি। জেলের বুথ থেকে তারা কাউকে ফোনও করেনি। তাহলে কীভাবে গরাদ কাটার জন্য হ্যাক্সো ব্লেড এল বন্দিদের কাছে? ক্যান্টিন থেকে যে মোয়া কিনে, তাতে মাদক মেশানো হয়েছিল বলে অনুমান, কেউ দেখা করতে না এলে, মোয়া কেনার টাকা পেল কীভাবে বন্দিরা? এই সব প্রশ্নেরই উত্তর খুঁজছেন তদন্তকারীরা। তবে এই ঘটনায় বড়সড় প্রশ্নের মুখে জেলের নিরাপত্তা। সূত্রের খবর, এখন আলিপুর জেলে কারারক্ষীর সংখ্যা ২৩০ জন। যদিও থাকার কথা ৩০৭ জন। জেলের মূল ফটকের স্ক্যানার মেশিন দীর্ঘদিন খারাপ। বিকল বেশিরভাগ ক্লোজ সার্কিট ক্যামেরা। পাঁচিলের ধারে লাগানো বাতিস্তম্ভগুলি অকেজো। এমনকী সেখানে মোতায়েন রক্ষীদের কাছে টর্চও থাকে না বলে জেল সূত্রে দাবি। শুধু তাই নয়, জেল সূত্রে আরও খবর, এখন রাতে ৮ ঘণ্টা করে ডিউটি করেন কারারক্ষীরা। যদিও আগে নাইট শিফটে ২ ঘণ্টা অন্তর কারারক্ষীদের ডিউটি বদল হত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Accident News: কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
IND Vs ENG: মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে

ভিডিও

Abhishek Banerjee: 'পশ্চিমবঙ্গ পুলিশের লজ্জা হওয়া উচিত', আমতলার অফিস ভাঙা নিয়ে পুলিশ-BJP-কে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
Kalyan Banerjee | এবার খোদ নেত্রীকে 'আল্টিমেটাম' কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda LIVE
Babul Supriyo | 'বিদ্রোহীরা বড় বড় কথা বলছেন, তাহলে তাঁরা পদ ছেড়ে দিন', বললেন বাবুল | ABP Ananda LIVE
Kolkata News | উদ্বেগ বাড়িয়ে করোনা আক্রান্ত ১০ বছরের বালক | ABP Ananda LIVE
World Cup News | অনূর্ধ্ব-১২ বিশ্ব ফুটবল যুব লিগে চ্যাম্পিয়ন ভারতের ক্লাব মিনার্ভা অ্যাকাডেমি | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Accident News: কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
IND Vs ENG: মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Embed widget