এক্সপ্লোর

জিএসটি-তে তামিলনাড়ু বাদে রাজি সব রাজ্য, দাবি জেটলির

কলকাতা: পণ্য পরিষেবা কর  বা জিএসটি নিয়ে এমপাওয়ার্ড কমিটির ডাকে কলকাতায় বৈঠকে মিলিত হয়েছিলেন সমস্ত রাজ্যের প্রতিনিধিরা। ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী সহ ২২টি রাজ্যের অর্থমন্ত্রী ও সাত রাজ্যের আধিকারিক। মূল লক্ষ্য, পণ্য পরিষেবা কর বা জিএসটি নিয়ে মতভেদ দূর করা।  সেই লক্ষ্যে পৌঁছনো সম্ভব হয়েছে বলে দাবি কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির। তিনি বললেন, জিএসটি-র পক্ষে তামিলনাড়ু ছাড়া মত দিয়েছে সমস্ত রাজ্য। মঙ্গলবারের বৈঠকে ঠিক হয়েছে, পণ্য পরিষেবা করের উর্দ্ধসীমা নির্ধারণে সাংবিধানিক ব্যবস্থা রাখা হবে না।  এ বিষয়ে সিদ্ধান্ত নেবে জিএসটি পরিষদ। জিএসটি চালু হওয়ার পর কোনও রাজ্য আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হলে,  টানা পাঁচ বছর কেন্দ্র সেই ক্ষতি পুষিয়ে দেবেও বলে আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। রাজ্যের মুখ্যমন্ত্রী মমত্য বন্দ্যোপাধ্যায়ও জানিয়েছেন, ক্ষতি পুষিয়ে দিলে, জিএসটি প্রশ্নে আপত্তি নেই রাজ্যের। জিএসটি প্রশ্নে তৃণমূল প্রথমে আপত্তি তুললেও, এখন সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছে কেন্দ্রের দিকে।  কিন্তু, গুরুত্বপূর্ণ হয়ে ওঠবে কংগ্রেসের অবস্থান। বাদল অধিবেশনেই জিএসটি নিয়ে সংবিধান সংশোধনী বিল আনা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। কিন্তু, কংগ্রেস জিএসটি বিলের সংশোধনী চেয়ে ইতিমধ্যেই সরব হয়েছে।  তাঁদের মূল দাবি, করের ঊর্ধ্বসীমা ১৮ শতাংশ রাখতে হবে।  জিএসটি পরিষদে ৭৫ শতাংশ ভোট রাখতে হবে রাজ্যগুলির হাতে।  পুরসভা ও পঞ্চায়েত রাজস্ব নিরাপদ রাখতে রক্ষাকবচ তৈরি করতে হবে।  কংগ্রেস সম্মত না হলে এই বিল পাস কী সম্ভব?  কারণ সংবিধান সংশোধনী আনতে হলে সংসদের দুই কক্ষেই প্রয়োজন দুই-তৃতীয়াংশ ভোট।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget