এক্সপ্লোর
হাত দেখার অছিলায় বাড়িতে ডেকে ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার জ্যোতিষী

কলকাতা: হাত দেখার অছিলায় বাড়িতে নিয়ে গিয়ে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ। নিউটাউনে পাকড়াও ভরতচন্দ্র মণ্ডল নামে এক জ্যোতিষী। পুলিশ সূত্রে খবর, গতকাল সন্ধেয় নিউটাউনের প্রমোদগড়ে ভরতের বাড়িতে হাত দেখাতে আসে নবম শ্রেণির এক ছাত্রী। অভিযোগ, তরুণীকে ভুল বুঝিয়ে বাড়ির ভেতরে নিয়ে গিয়ে ধর্ষণ করে ভরত। তরুণীর চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। অভিযুক্ত ভরতকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। আজ ধৃতকে বারাসত আদালতে তোলা হবে।
Before You Go
Barasat Medical College News | বারাসাত মেডিক্যাল কলেজে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















