এক্সপ্লোর

‘পুলিশ খুঁজে পায়নি’, আদালতে গিয়ে জামিন নিলেন বাঘাযতীনে হামলায় অভিযুক্ত তৃণমূল কর্মীরা

কলকাতা: বিকেল গড়াতেই সত্যি হল সকালের আশঙ্কা!পুলিশের ধরা তো দূর অস্ত্, বাঘাযতীনে সিপিএম সমর্থকদের বাড়ি ভাঙচুর ও মারধরের ঘটনায় অভিযুক্ত তৃণমূল কর্মীরা কার্যত নিজেরা আদালতে গিয়েই জামিন নিয়ে এলেন! তাদের কেশাগ্রটুকুও স্পর্শ করতে পারল না পুলিশ! রবিবার রাতে পরিকল্পিত তাণ্ডবে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় বাঘাযতীনে সিপিএম সমর্থকদের বাড়ি! রাস্তায় দাপিয়ে বেড়াতে দেখা যায় লাঠি-রডধারী দুষ্কৃতীদের! সিসিটিভি ফুটেজে যে ছবি ধরাও পড়ে। তা সত্বেও, সোমবার গোটা দিন কেটে গেলেও, কাউকে গ্রেফতার করেনি পুলিশ! মঙ্গলবার সকাল থেকেও পরিস্থিতি অপরিবর্তিত। কিন্তু, পুলিশ কাউকে খুঁজে না পেলেও, এদিন বিকেলে আলিপুর আদালতে গিয়ে আত্মসমর্পণ করে জামিন নিয়ে নেন অভিযুক্ত ১৬ জন তৃণমূল সমর্থক! নিজেরা হেঁটে গেলেন। আত্মসমর্পণ করলেন। তারপর জামিন নিয়ে খোশ মেজাজে আদালত থেকে বেরিয়ে গেলেন অভিযুক্ত তৃণমূলকর্মীরা! কিন্তু, পুলিশ কাউকে গ্রেফতার করতে পারল না, এটা কি কখনও বিশ্বাসযোগ্য? সিপিএমের দাবি, শুধুমাত্র অভিযোগ পেয়ে নিষ্ক্রিয় থাকাই নয়, অভিযোগ নিতেও গড়িমসি করেছে পুলিশ! যেমনটি হয়েছে বাঘাযতীনে সিপিএম সমর্থকদের বাড়িতে হামলার রাতে! সিপিএমের লোকাল কমিটির সম্পাদক বুদ্ধদেব ঘোষ বলেন, পাটুলি থানার ওসি-কে বারবার ফোন করি। এসএমএস করি। ওসি বিরক্তি প্রকাশ করেন। এবিষয়ে কলকাতা পুলিশের ডিসি সাউথ (সাবার্বন)-এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, লিখিত অভিযোগ পেলে খতিয়ে দেখব। শুধু বাঘাযতীনের ঘটনাই নয়, একইভাবে কসবাতেও সিপিএম কর্মীকে বিবস্ত্র করে মারধরের ঘটনাতেও সাকুল্যে ১ জনকে গ্রেফতার করে পুলিশ। বাকি ১৫ জন আদালতে গিয়ে আত্মসমর্পণ করে জামিন পেয়ে যান! বিরোধীদের কটাক্ষ, শাসক হলেই, পুলিশ অভিযুক্তদের খুঁজে পায় না, কিন্তু তাঁরা ইচ্ছামতো আদালতে গিয়ে আত্মসমর্পণ করে জামিন পেয়ে যান, এই ট্র্যাডিশন রাজ্যে চলছে। রায়গঞ্জে অধ্যক্ষ নিগ্রহে অভিযুক্ত তিলক চৌধুরী থেকে বাঁকুড়ার সোনামুখীর তৃণমূল বিধায়ক দীপালী সাহা...সবার ক্ষেত্রেই এমনটা হয়েছিল। এবারও যার ব্যতিক্রম হল না।

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget