এক্সপ্লোর

বালিগঞ্জের বহুতলে কিশোর মৃত্যুর ঘটনায়, অজ্ঞাতপরিচয়দের বিরুদ্ধে খুনের মামলা রুজু

কলকাতা: ত্রিকোণ সম্পর্কের জেরে বালিগঞ্জের বহুতলে কিশোর খুন। মৃত কিশোরের মায়ের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করল পুলিশ। অজ্ঞাতপরিচয়ের বিরুদ্ধে মামলা রুজু। শনিবার রাতেই মৃত কিশোর, আবেশের মায়ের বয়ান রেকর্ড করে পুলিশ। তার ভিত্তিতেই মামলা রুজু। বালিগঞ্জের বহুতলে কিশোর খুন। জন্মদিনের পার্টি শেষে বচসা, মারামারি। শরীরে ভাঙা বোতল ঢুকিয়ে হত্যা। তদন্তে পুলিশের অনুমান ত্রিকোণ সম্পর্কের টানাপোড়েনের জেরই এই খুন। পুলিশ সূত্রে খবর, এক বন্ধুর জন্মদিনের পার্টি উপলক্ষ্যে বালিগঞ্জের এক বহুতলে এসেছিল বছর সতেরোর আবেশ দাশগুপ্ত। তার সঙ্গে ছিল আরও ১৭ জন। পার্টি শেষে, বহুতলের লনে এক বন্ধুর সঙ্গে আবেশের বচসা ও মারামারি হয়। অভিযোগ, সেইসময় ভাঙা কাচের বোতল দিয়ে আবেশকে এলোপাথাড়ি আঘাত করে ওই বন্ধু! ঢাকুরিয়ার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে, আবেশকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। বালিগঞ্জ থানার সঙ্গে খুনের তদন্তে নেমেছে লালবাজারের হোমিসাইড শাখা। পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্তে উঠে এসেছে, এক কিশোরীর সঙ্গে আবেশের ওই বন্ধুর সম্পর্ক ছিল। সম্প্রতি সেই সম্পর্ক ভেঙে যায়। আবেশের সঙ্গে নতুন করে সম্পর্ক তৈরি হয় কিশোরীর। এদিনের পার্টিতে ওই বন্ধুর সঙ্গে আবেশের দেখা হয়ে যায়। এরপরই দু’জন বচসায় জড়ায়। পুলিশ সূত্রে খবর, শনিবার দুপুরে শহরের একটি অভিজাত ক্লাবে মধ্যাহ্নভোজ সারে আবেশ ও তার ১৬ বন্ধু। এরপর বহুতলে ফিরে আসে তারা। পুলিশের প্রাথমিক অনুমান, ভাঙা কাচের বোতলের উপর্যুপরী আঘাতে আবেশের শরীর থেকে অতিরিক্ত পরিমাণে রক্তক্ষরণ হয়। আর তাতেই মাল্টি অরগ্যান ফেলিওর হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে আবেশ। খুনের পর বহুতল থেকে পালিয়ে যায় আবেশের বাকি বন্ধুরা। যদিও এই খুন পরিকল্পনামাফিক নয় বলেই প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। ঘটনাস্থল থেকে রক্তের নমুনা সংগ্রহ করেছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। খতিয়ে দেখা হচ্ছে বহুতলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে নিরাপত্তারক্ষীদেরও।

সেরা শিরোনাম

Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget