এক্সপ্লোর

Covaxin rolled out in West Bengal: রাজ্যে শুরু কোভ্যাকসিনের টিকাকরণ, প্রথম টিকা নিলেন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা

বুধবার এসএসকেএম হাসপাতালে প্রথম টিকা নেন ন্যাশনাল হেলথ কমিশন বা জাতীয় স্বাস্থ্য কমিশনের রাজ্যের অধিকর্তা সৌমিত্র মোহন এবং স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্য। তিনি বলেন, ‘‘কেউ যাতে ভয় না পায়, টিকা নিতে যাতে সবাই এগিয়ে আসেন..তার জন্যই আমরা প্রথম নিলাম।’’

ঝিলাম করঞ্জাই, কলকাতা: রাজ্যে শুরু হল কোভ্যাকসিনের টিকাকরণ। এসএসকেএমে করোনার দেশীয় টিকা নিলেন জাতীয় স্বাস্থ্য কমিশনের রাজ্য অধিকর্তা ও স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা। এ ছাড়াও হায়দরাবাদ থেকে রাজ্যে এল আরও প্রায় ৩ লক্ষ ৩০ হাজার ডোজ। পাঠানো হবে জেলায় জেলায়। কোভিশিল্ডের পর এবার কোভ্যাকসিন। রাজ্যে শুরু হল ভারত বায়োটেকের তৈরি টিকা কোভ্যাকসিনের প্রয়োগ।

বুধবার এসএসকেএম হাসপাতালে প্রথম টিকা নেন ন্যাশনাল হেলথ কমিশন বা জাতীয় স্বাস্থ্য কমিশনের রাজ্যের অধিকর্তা সৌমিত্র মোহন এবং স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্য। তিনি বলেন, ‘‘কেউ যাতে ভয় না পায়, টিকা নিতে যাতে সবাই এগিয়ে আসেন..তার জন্যই আমরা প্রথম নিলাম।’’

বুধবার শহরে সব মেডিক্যাল কলেজেই কোভিশিল্ড ও কোভ্যাকসিন দেওয়া হয়। আরজি কর-এ প্রথম কোভ্যাকসিন নেন মেডিসিন বিভাগের অধ্যাপক জোতির্ময় পাল। ভারত বায়োটেকের করোনা টিকার তৃতীয় পর্যায়ের ট্রায়াল এখনও শেষ হয়নি। সূত্রের খবর, সেই কারণে কোভ্যাকসিন নিতে হলে বাধ্যতামূলক সম্মতিপত্রে সই করতে হচ্ছে প্রত্যেককে। এবিষয়ে ভারত বায়োটেকের তরফে আগেই দাবি করা হয়েছে, সম্মতিপত্রে সই করলে যাঁরা ভ্যাকসিন নিচ্ছেন, পরে তাঁদের শারীরিক সমস্যা হলে চিকিৎসার দায়িত্ব নেবে তারা। অন্যদিকে, এদিনই হায়দরাবাদ থেকে রাজ্যে এসেছে আরও ৩ লক্ষ ৩০ হাজার কোভ্যাকসিন। রাখা হয়েছে স্বাস্থ্য দফতরের বাগবাজারের ভ্যাকসিন স্টোরে।

এদিনও কলকাতা ও জেলার বিভিন্ন মেডিক্যাল কলেজে টিকা পাঠানো হয়। অন্যদিকে, সারা দেশে রাশিয়ার করোনা টিকা স্পুটনিক ভি-র তৃতীয় পর্যায়ের ফলাফল বিজ্ঞান পত্রিকা ল্যানসেটে প্রকাশিত হয়েছে। সেখানে দেখানো হয়েছে রাশিয়ায় এর সাফল্য ৯১ শতাংশ। ভারতেও এর তৃতীয় পর্যায়ে মানবদেহে প্রয়োগ চলছে। কলকাতার পিয়ারলেস হাসপাতালে এই পরীক্ষামূলক প্রয়োগের নেতৃত্ব দিচ্ছেন শুভ্রজ্যোতি ভৌমিক। তিনি বলেন, ল্যানসেটের এই প্রকাশনা অত্যন্ত আশাব্যঞ্জক। এর ফলে কোভিশিল্ড এবং কোভ্যাকসিনের পাশাপাশি ভারতের আরও একটি করোনার টিকা পাওয়ার পথ সুগম হবে। স্বাস্থ্য দফতরের মতে বুধবারের টিকাকরণ প্রক্রিয়া মোটের ওপর সন্তোষজনক ছিল।

Covaxin rolled out in West Bengal: রাজ্যে শুরু কোভ্যাকসিনের টিকাকরণ, প্রথম টিকা নিলেন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা

তবে ট্রায়াল শেষের আগেই করোনা ভ‍্যাকসিনেশন শুরু নিয়ে সার্ভিস ডক্টরস ফোরাম প্রতিবাদ করেছে‌। ফোরামের অভিযোগ, যে সময়ে করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্য ভাবে কমেছে, ঠিক সেই সময়ে তড়িঘড়ি করোনা টিকাকরণ শুরু করা হয়েছে। কোভ‍্যাকসিনের একই সঙ্গে কিছু সরকারি ও বেসরকারি হাসপাতালে তার ট্রায়াল চলছে, পাশাপাশি আবার এই ভ‍্যাকসিনটির প্রয়োগও শুরু করা হয়েছে। গত ১৬ জানুয়ারি থেকেই সারা দেশে কোভিশিল্ড ভ‍্যাকসিন চালু করা হয়েছে, যে ভ‍্যাকসিনটির ট্রায়ালের ক্ষেত্রেও সমস্ত নিয়ম মানা হয়নি।

Covaxin rolled out in West Bengal: রাজ্যে শুরু কোভ্যাকসিনের টিকাকরণ, প্রথম টিকা নিলেন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা

এই পরিপ্রেক্ষিতে সংগঠনের পক্ষে এক বিবৃতিতে বলা হয়েছে -" করোনা মহামারি নিয়ন্ত্রণে ভ‍্যাকসিনেশন তখনই কার্যকরি হতে পারে যখন ভ‍্যাকসিনেশনের দ্বারা হার্ড ইমিউনিটি তৈরি করা সম্ভব হবে। ভ‍্যাক্সিন কোম্পানি গুলির দাবি অনুযায়ী এই ভ‍্যাকসিনগুলির যা কার্যকারিতা রয়েছে, তা যদি সত্যিও হয় তাহলে ৭০% মানুষের ইমিউনিটি তৈরি করতে হলে দেশের সমস্ত মানুষকে অর্থাৎ ১৪০ কোটি মানুষকেই খুব অল্প সময়ের মধ‍্যেই ভ‍্যাকসিনেশন করাতে হয়। আমাদের দেশে সেই পরিকাঠামো নেই। উপরন্তু সরকার সেই দায়িত্বও নিচ্ছে না। তাহলে এত তড়িঘড়ি কেন? ভ‍্যাক্সিনের ট্রায়াল শেষ হওয়ার আগেই অনৈতিকভাবে ও অবৈজ্ঞানিক ভাবে এর প্রয়োগ কেন? সংগঠনের দাবি করছি ট্রায়াল শেষ হওয়ার আগে কোভ‍্যাকসিনের প‍্রয়োগ ঘটানো চলবে না এবং ট্রায়াল বা ভ‍্যাকসিনের প্রয়োগের ফলে যদি কারোর কোনও মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া হয় বা জীবনহানির ঘটনা ঘটে তার সম্পূর্ণ দায়িত্ব ও ক্ষতিপূরণ সরকারকেই দিতে হবে।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব ১ (১৭.০৮.২৬): 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget