এক্সপ্লোর

Ration Scam Case: রেশন বণ্টন মামলায় জামিন পেলেন আনিুসরও, গ্রেফতারি, মামলা হলেও প্রমাণ কই? ফের ধাক্কা খেল ED

Anisur Rahman: রেশন বণ্টন মামলায় ED পর পর ধরপাকড়ে নামলেও, এক এক করে জামিন পেয়ে যাচ্ছেন অভিযুক্তরা।

কলকাতা: রেশন-বণ্টন মামলায় জামিন পেয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। এবার ওই মামলায় জামিন পেলেন আনিসুর রহমান। দেগঙ্গায় তৃণমূলের ব্লক সভাপতি আনিসুর। বুধবার আদালতে জামিন পেলেন তিনি। রেশন বণ্টনে দুর্নীতি হয়েছে বলে মামলা করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কিন্তু মামলা করলেও, তার সপক্ষে প্রমাণ দিতে ED ব্যর্থ হয়েছে বলে আগেই আদালতে সওয়াল করেছিলেন আনিসুরের আইনজীবী। আনিসুরের জামিনে ED ধাক্কা পেল বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। (Ration Scam Case)

রেশন বণ্টন মামলায় ED পর পর ধরপাকড়ে নামলেও, এক এক করে জামিন পেয়ে যাচ্ছেন অভিযুক্তরা। সম্প্রতি এই মামলায় জামিন পেয়ে জেল থেকে বেরিয়ে আসেন জ্যোতিপ্রিয়। বুধবার জামিন পেলেন আনিসুরও। আজ সকাল ১১টার কিছু পর নগর দায়রা আদালতের নির্দেশ আসে, তাতে জামিন মঞ্জুর করা হয় আনিসুরের। ৫০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ড-সহ শর্তসাপেক্ষে জামিন পেলেন আনিসুর। তাঁকে পাসপোর্ট জমা রাখতে বলা হয়েছে। (Enforcement Directorate)

এর আগে আদালতে যখন জামিনের আবেদন করেন আনিসুর, সেই সময় তাঁর আইনজীবী ED-র ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি জানান, একের পর এক অভিযোগ তোলা হলেও, একটি অভিযোগও প্রমাণ করতে পারেনি ED. চার্জশিট জমা দেওয়ার পরও, আনিসুরের বিরুদ্ধে তথ্য-প্রমাণ জমা দিতে ব্যর্থ হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আনিসুর এবং তাঁর ভাই বাকিবুর রহমানের বিরুদ্ধে কোনও অভিযোগ প্রমাণ করতে পারেনি ED. জ্যোতিপ্রিয়র ক্ষেত্রেও এই একই প্রশ্ন ওঠে। 

এই যুক্তি সাজিয়েও আদালতে আনিসুরের জামিনের জন্য আবেদন জানিয়েছিলেন তাঁর আইনজীবীরা। শেষ পর্যন্ত বুধবার জামিন পেলেন আনিসুর। ২০২৪ সালের অগাস্ট মাসে গ্রেফতার হন তিনি। গ্রেফতার হন বাকিবুরও। বাকিবুর আগেই জামিন পেয়ে গিয়েছেন। জামিন পেয়ে গিয়েছেন জ্যোতিপ্রিয়। আজ জামিন পেলেন আনিসুর। আজই প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে বেরিয়ে আসবেন আনিসুর।

জ্যোতিপ্রিয়র মামলাতেও আদালতে প্রশ্নের মুখে পড়ে ED. তদন্ত প্রক্রিয়া থেকে আদালতে জমা করা নথি, তথ্যপ্রমাণ, ED-র ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তোলে আদালত।  বিচারক জানান, একাধিক ক্ষেত্রে গ্রহণযোগ্য প্রমাণই দাখিল করতে পারেনি ED. তদন্তের ক্ষেত্রে ED-র তাড়াহুড়ো করার কথাও উল্লেখ ছিল বিচারকের নির্দেশনামায়। রেশন দুর্নীতি নিয়ে ED-র দাবি, আর বাস্তবে তদন্তে যা উঠে এসেছে, তার মধ্যে যে বিস্তর ফারাক রয়েছে, তা স্পষ্ট ভাবে উল্লেখ ছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

US-Iran War: US-Iran War: ওমান উপসাগরে মৃত্যু দুই ভারতীয়ের, একজন বিহারের বাসিন্দা, অন্য জন রাজস্থানের
ওমান উপসাগরে মৃত্যু দুই ভারতীয়ের, একজন বিহারের বাসিন্দা, অন্য জন রাজস্থানের
Humayun Kabir: এবিপি আনন্দ-কে সাক্ষাৎকার দিচ্ছিলেন হুমায়ুন, আচমকাই 'চোর' বলে কটাক্ষ বাইক আরোহীর ! অন ক্যামেরাই তেড়ে গেলেন বিধায়ক..
এবিপি আনন্দ-কে সাক্ষাৎকার দিচ্ছিলেন হুমায়ুন, আচমকাই 'চোর' বলে কটাক্ষ বাইক আরোহীর ! অন ক্যামেরাই তেড়ে গেলেন বিধায়ক..
Rajya Sabha Election: রাজ্যসভা নির্বাচনে আজ বিধানসভায় মনোনয়ন পশ্চিমবঙ্গের ৫ প্রার্থীর, কী বললেন কোয়েল মল্লিক ?
রাজ্যসভা নির্বাচনে আজ বিধানসভায় মনোনয়ন পশ্চিমবঙ্গের ৫ প্রার্থীর, কী বললেন কোয়েল মল্লিক ?
Iran Israel Conflict: কাটল আশঙ্কার মেঘ, মধ্যপ্রাচ্যে যুদ্ধে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরাল এয়ার ইন্ডিয়া-সহ বিভিন্ন উড়ান সংস্থা
কাটল আশঙ্কার মেঘ, মধ্যপ্রাচ্যে যুদ্ধে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরাল এয়ার ইন্ডিয়া-সহ বিভিন্ন উড়ান সংস্থা

ভিডিও

Chok Bhanga 6ta | ভোট উৎসবের আগে কলকাতায় বাহিনীর রুট মার্চ, অন্য়দিকে পশ্চিম এশিয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ
Chhok Bhanga 6Ta: পঞ্চম দিনেও রক্তক্ষয়ী সংঘর্ষে জ্বলছে পশ্চিম এশিয়া। হামলা-পাল্টা হামলা
Chhok Bhanga 6Ta : 'অপরিকল্পিতভাবে বিজেপি কর্মীদের ওপর হামলা চালাচ্ছে তৃণমূল', আক্রমণ শমীকের
Basant Utsav | বাঘাযতীন মিলন সঙ্ঘে বসন্ত উৎসব, বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিল কচিকাচারা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২.৩.২৬) পর্ব ২: বিজেপির 'পরিবর্তন যাত্রা'র সূচনা করে তীব্র আক্রমণ অমিত শাহের

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mossad News: ডেন্টিস্ট সেজে আয়াতোল্লার ঘনিষ্ঠবৃত্তে পৌঁছে যায় মোসাদ এজেন্ট? চিপ ঢুকিয়ে দেয় মুখে? নয়া তত্ত্ব
ডেন্টিস্ট সেজে আয়াতোল্লার ঘনিষ্ঠবৃত্তে পৌঁছে যায় মোসাদ এজেন্ট? চিপ ঢুকিয়ে দেয় মুখে? নয়া তত্ত্ব
Minuteman 3 Nuclear Missile: পরমাণু-ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল আমেরিকা, হিরোশিমার চেয়েও বেশি শক্তিশালী, দিন ঘনিয়ে আসার বার্তা ইরানকে?
পরমাণু-ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল আমেরিকা, হিরোশিমার চেয়েও বেশি শক্তিশালী, দিন ঘনিয়ে আসার বার্তা ইরানকে?
Iran Israel War : ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, ১০ মাসে সর্বনিম্ন সেনসেক্স, রক্তক্ষরণ দালাল স্ট্রিটে
ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, ১০ মাসে সর্বনিম্ন সেনসেক্স, রক্তক্ষরণ দালাল স্ট্রিটে
AI War Videos : AI-জেনারেটেড যুদ্ধের ভিডিওতে রাশ টানছে এক্স, নিয়ম ভাঙলে বন্ধ হবে আয়
AI-জেনারেটেড যুদ্ধের ভিডিওতে রাশ টানছে এক্স, নিয়ম ভাঙলে বন্ধ হবে আয়
Sukanya Samriddhi Yojna : কন্যাসন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত হবে, মাসে ১,০০০ টাকা করে দিয়ে পান ৫.৫ লক্ষ টাকা !
কন্যাসন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত হবে, মাসে ১,০০০ টাকা করে দিয়ে পান ৫.৫ লক্ষ টাকা !
Stock Market Crash : মধ্যপ্রাচ্যে যুদ্ধ, ২ দিনে ভারতের শেয়ার বাজার থেকে উধাও ৯.৭ লক্ষ কোটি টাকা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ, ২ দিনে ভারতের শেয়ার বাজার থেকে উধাও ৯.৭ লক্ষ কোটি টাকা
Defence Stock Alert : রক্তাক্ত শেয়ার বাজারে দুরন্ত গতি এই প্রতিরক্ষা স্টকগুলিতে, শিরোনামে তেজাস, পারাস, জেন টেক
রক্তাক্ত শেয়ার বাজারে দুরন্ত গতি এই প্রতিরক্ষা স্টকগুলিতে, শিরোনামে তেজাস, পারাস, জেন টেক
Gas Cylinder Using Tips : ইরান-ইজরায়েল যুদ্ধের আবহে রান্নার গ্যাস পেতে সমস্যা হবে ? সিলিন্ডারে কতটা রয়েছে বুঝুন ৩ সহজ উপায়ে
ইরান-ইজরায়েল যুদ্ধের আবহে রান্নার গ্যাস পেতে সমস্যা হবে ? সিলিন্ডারে কতটা রয়েছে বুঝুন ৩ সহজ উপায়ে
Embed widget