এক্সপ্লোর

মহুয়া মৈত্র সহ ৩ তৃণমূল নেতা-নেত্রীর বিরুদ্ধে মানহানির মামলার নোটিস বাবুল সুপ্রিয়র

কলকাতা ও নয়াদিল্লি: নোট বাতিল এবং তারপর রোজভ্যালিকাণ্ডে সুদীপ-তাপসের গ্রেফতারি নিয়ে তৃণমূল-বিজেপি বাগযুদ্ধ এমনিতেই তুঙ্গে। সেই টানাপোড়েন এবার গড়াল আইনের চৌকাঠে। ইতিমধ্যেই বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে কটূক্তির অভিযোগ দায়ের করেছেন তৃণমূল বিধায়ক মহুয়া মৈত্র। সেই অভিযোগের ভিত্তিতে বাবুল সুপ্রিয়কে এদিন নোটিস পাঠিয়েছে আলিপুর থানা। ১২ তারিখ বেলা ১২টায় জিজ্ঞাসাবাদের জন্য থানায় তলব করা হয়েছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে। মহুয়ার অভিযোগের পাল্টা মানহানির অভিযোগে মহুয়া মৈত্রকে নোটিস পাঠিয়েছেন আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। এদিন কেন্দ্রীয় ভারী শিল্প প্রতিমন্ত্রী অভিযোগ করেন, মহুয়া তাঁর বিষয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। বাবুল বলেন, একটি টিভি চ্যানেলে (মহুয়া) বলেছেন, প্রধানমন্ত্রী ও বাবুল সুপ্রিয় কালো টাকা বিদেশে পাঠাচ্ছে। মহুয়া মৈত্রর পাশাপাশি তৃণমূল সাংসদ সৌগত রায়কেও মানহানির অভিযোগে আইনি নোটিস পাঠিয়েছেন বাবুল সুপ্রিয়। সৌগত রায় আবার বাবুলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। বলেন, মামলা করুক। নিজে প্রোগ্রামে নিয়ে গেছি ৭ লক্ষ টাকা দিয়ে। ক্যাশে টাকা নিয়েছে। হিসেব দিক। নোটিস পাঠালে জবাব দেব।

tapash-mohua-babul-sougata আইনি নোটিস পাঠানোর পাশাপাশি সৌগত রায়ের অভিযোগের জবাব দিয়েছেন বাবুল। বলেছেন, ওই অনুষ্ঠানের জন্য ৩ লক্ষ টাকা কথা হয়। ২ লক্ষ ক্যাশ দেয়। ডিক্লেয়ার করা আছে। সৌগত রায় ফোন করে বলেন, তৃণমূল দুঃস্থ শিল্পীদের জন্য কাজ করছে। অনুরোধ করা হয়, যাতে বাকি টাকা না নিয়ে প্রোগ্রামটা করে দেন। রোজভ্যালিকাণ্ডে ধৃত তৃণমূল সাংসদ তাপস পাল দাবি করেছিলেন, গৌতম কুণ্ডুর ঘরের ছেলে বাবুল। এই প্রেক্ষিতে তাঁর বিরুদ্ধেও মানহানির অভিযোগে নোটিস পাঠিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল। তৃণমূল অবশ্য এখনও রোজভ্যালির সঙ্গে বাবুল সুপ্রিয়র ঘনিষ্ঠতার অভিযোগে সরব। মঙ্গলবার দিল্লির ধর্নায় তাদের প্ল্যাকার্ডেও এই বিষয়টি তুলে ধরেন তৃণমূল সাংসদরা। রাজনৈতিক তরজা থেকে আইনি লড়াই, উত্তপ্ত কলকাতা থেকে দিল্লি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
Daily Horoscope: শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
Rain Forecast: কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস

ভিডিও

#SununMukhyamantri | গত দেড় দশকে রাষ্ট্রযন্ত্র যাঁদের যন্ত্রণায় ঠেলে দিয়েছিল,কী প্রশ্ন করছেন তাঁরা?
#SununMukhyamantri | নতুন বিজেপি সরকারের কাছে, কী চাইছে পশ্চিমবঙ্গ? | ABP ANANDA LIVE
#Sununmukhyamantri। নতুন সরকারের কাছে কী প্রত্যাশা প্রতিবাদীদের? কী বলছেন শাসক-বিরোধী বিধায়করা
শিবপ্রসাদের সঙ্গে মনোমালিন্য হয়? মহিলা পরিচালক বলে সুযোগ কম পেয়েছেন? অকপট নন্দিতা রায়
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০৩.০৬.২৬): দলেই বিদ্রোহের কালবৈশাখী, ভেঙে টুকরো-টুকরো হয়ে গেল তৃণমূল

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
Daily Horoscope: শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
Rain Forecast: কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
West Bengal News Today Live Updates: সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
Film on RG Kar Incident: 'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Tajpur Deep Sea Port: জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
Embed widget