এক্সপ্লোর

আজ লালবাজার অভিযানে বিজেপি, শহরে হতে পারে যানজট

কলকাতা: আজ বিজেপির লালবাজার অভিযান। বেলা ১২টা নাগাদ হাওড়া স্টেশন, কলেজ স্কোয়ার এবং ধর্মতলার ওয়াই চ্যানেল, এই তিনটি জায়গায় জমায়েত করবেন বিজেপি কর্মী, সমর্থকরা। দুপুর ১টা নাগাদ এই তিনটি জায়গা থেকে একসঙ্গে লালবাজারের উদ্দেশে শুরু হবে মিছিল। হাওড়া স্টেশন থেকে হাওড়া ব্রিজ, ব্রেবোর্ন রোড হয়ে মিছিল এগোবে লালবাজারের উদ্দেশে। টি বোর্ডের কাছে ব্যারিকেড গড়ে এই মিছিল আটকাবে পুলিশ। কলেজ স্কোয়ার থেকে বিজেপির আরেকটি মিছিল যাবে বউবাজার, বি বি গাঙ্গুলি স্ট্রিট হয়ে লালবাজারের উদ্দেশে। এই মিছিলটি আটকানো হবে ফিয়ার্স লেনের কাছে। ধর্মতলা ওয়াই চ্যানেল থেকে লালবাজারের উদ্দেশে বিজেপির আরেকটি মিছিলের এগোনোর কথা ভিক্টোরিয়া হাউস, বেন্টিঙ্ক স্ট্রিট হয়ে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করে এই মিছিল আটকানো হবে বেন্টিঙ্ক স্ট্রিটের কাছে। বিজেপির লালবাজার অভিযানের জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তায় যানজটের আশঙ্কা। কোন কোন রাস্তায় গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে একনজরে দেখে নেওয়া যাক। হাওড়া স্টেশন থেকে যে মিছিলটি আসবে, তার জন্য এমজি রোড, ব্রেবোর্ন রোড, স্ট্র্যান্ড রোডে যানজটের আশঙ্কা। তাই হাওড়া থেকে কলকাতামুখী গাড়িগুলি আসবে ফোরশোর রোড হয়ে দ্বিতীয় হুগলি সেতু দিয়ে। তবে কলকাতামুখী ছোট গাড়িগুলি হাওড়া থেকে স্ট্র্যান্ড রোড ধরে আসবে। কলেজ স্কোয়ার থেকে বিজেপির যে মিছিলটি আসবে, তার জন্য ফিয়ার্স লেন, বিবি গাঙ্গুলি স্ট্রিট, সেন্ট্রাল অ্যাভিনিউয়ে যানজটের আশঙ্কা। তাই দক্ষিণমুখী গাড়িগুলিকে শ্যামবাজার মোড় ও ভূপেন বোস অ্যাভিনিউ থেকে এপিসি রোডের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। ধর্মতলা ওয়াই চ্যানেল থেকে লালবাজারের উদ্দেশে যে মিছিলটি আসবে, তার জন্য বেন্টিঙ্ক স্ট্রিট দিয়ে আসা গাড়িগুলিকে এস এন ব্যানার্জি রোড, লেনিন সরণি ও জওহরলাল নেহরু রোডের দিকে ঘুরিয়ে দেওয়া হবে।

সেরা শিরোনাম

Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর

ভিডিও

Tarapith Mandir: সরকার বদল হতেই তারাপীঠ মন্দিরে মা তারার দর্শনে এবার আসছে নয়া নিয়ম?
Chandrima Bhattacharya | মমতার হাত ছেড়ে ঋতব্রত তৃণমূল-এ চন্দ্রিমা ভট্টাচার্যও? | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্য়মন্ত্রীর জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার | ABP Ananda LIVE
Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে এবার স্বত:প্রণোদিত তদন্ত শুরু রাজ্যের স্বাস্থ্য দফতরের | ABP Ananda LIVE
Humayun Kabir | রেজিনগর থানার ভেতর ড্রোন উড়িয়ে নজরদারি পুলিশের | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget