এক্সপ্লোর

Buddhadeb Bhattacharya Health Update: হাসপাতাল থেকে ছাড়া পেলেন বুদ্ধদেব ভট্টাচার্য, বাড়ি ফিরলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

বাড়িতে তৈরি আইসিইউ-তেই আপাতত রাখা হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে

কলকাতা: হাসপাতাল থেকে ছাড়া পেলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁকে নিয়ে বাড়ি ফিরলেন স্ত্রী মীরা ভট্টাচার্য।

সকালে উডল্যান্ডস হাসপাতালের তরফে জানানো হয়, আজই ছাড়া পেতে চলেছেন বুদ্ধদেব ভট্টাচার্য। ইতিমধ্যেই খুলে ফেলা হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর শরীরে লাগানো সমস্ত চ্যানেল। অ্যান্টিবায়োটিক বন্ধ করা হয়েছে। শরীরের সমস্ত প্যারামিটার স্বাভাবিক।

সেই অনুযায়ী, এদিন সকাল ১১ টা নাগাদ তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। তাঁকে আনতে যান মীরা ভট্টাচার্য। হাসপাতাল সূত্রে খবর, ছাড়া পাওয়ার সময় বুদ্ধদেব ভট্টাচার্যর সঙ্গে রয়েছেন ক্রিটিক্যাল ও মেডিসিন বিশেষজ্ঞরা।

বাড়িতে তৈরি আইসিইউ-তেই আপাতত রাখা হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। চিকিৎসকরা জানিয়েছেন, আগের মতোই তাঁর বাই প্যাপে থাকার প্রয়োজন রয়েছে। সেই ব্যবস্থা বজায় থাকবে।

বুদ্ধবাবুর ক্যাথিটার ও ধমনীর চ্যানেল সোমবারই খুলে দেওয়া হয়। তবে তাঁকে ৩০ শতাংশ নন-ইনভেসিভ ভেন্টিলেটরে রয়েছে বলে সোমবার হাসপাতালের তরফে জানানো হয়।

উডল্যান্ডস হাসপাতালের চিকিৎসক কৌশিক চক্রবর্তী বলেন, আগামীকাল ছুটি দেওয়া হবে, শরীরের সমস্ত প্যারামিটার ঠিক আছে। বাড়িতে বাইপ্যাপ সাপোর্টের পরামর্শ।

হাসপাতাল সূত্রে খবর, এখন প্রাক্তন মুখ্যমন্ত্রীর আচ্ছন্ন ভাব নেই। তিনি ভাল ভাবেই কথা বলতেও পারছেন। ইতিমধ্যেই ৫ দিনের অ্যান্টিবায়োটিক কোর্সও শেষ হয়েছে।

বাড়িতে পড়াশোনা, লেখালেখির কাজ নিয়েই থাকেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেসব থেকে দূরে আর ভাল লাগছে না তাঁর। হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসকদের কাছে বাড়ি ফেরার ইচ্ছাপ্রকাশও করেছেন বুদ্ধদেব ভট্টাচার্য।

উডল্যান্ডস হাসপাতালের সিইও রুপালি বসু বলেন, বুদ্ধদেব ভট্টাচার্য সকালে কাগজ পড়েছেন, মুখে নরম খাবার খেয়েছেন, বাড়ি যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি।

৯ ডিসেম্বর শ্বাসকষ্ট নিয়ে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হন বুদ্ধদেব ভট্টাচার্য। হাসপাতাল থেকে বাড়িতে গিয়েও, অত্যন্ত সাবধানে থাকতে হবে তাঁকে। পরিবারকে সেসব বিশদে বুঝিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget