এক্সপ্লোর

ভোট প্রচারে এই প্রথম পথে নামলেন বুদ্ধদেব

কলকাতা: ভোটের প্রচারে এই প্রথম বুদ্ধদেব ভট্টাচার্য। যাদবপুর, টালিগঞ্জ ও কসবার প্রার্থীকে নিয়ে রোড শো করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। ঢাকুরিয়া থেকে গড়িয়া পর্যন্ত এই মিছিলে বামেদের সঙ্গী হল কংগ্রেসও।   কারও আবদার ছিল সভা। কারও রোড শো। অনুরোধের পাহাড় জমছিল আলিমুদ্দিনে। কিন্তু সে সব আর উপেক্ষা করতে পারলেন না তিনি। দলকে চাঙ্গা করতে ভোটপর্বের মধ্যেই পথে নামলেন....... রাজপথ হল লালে-লাল.....   কলকাতা-সহ গোটা রাজ্য আরও একবার দেখল সিপিএম ‍ কর্মীদের যাবতীয় আবেগ এখনও তাঁকে ঘিরেই.......তিনি মানেই জনস্রোত....তিনি মানেই উন্মাদনা....   শুধু সিপিএম কর্মী কিংবা সমর্থকরাই নন, রোড শোতে প্রাক্তন মুখ্যমন্ত্রীর উপস্থিতি ঘিরে উৎসাহ দেখা যায় পথচলতি মানুষের মধ্যেও.....কেউ সেলফি তুলেছেন...কেউ তাঁকে মোবাইলের ক্যামেরা বন্দি করেছেন।   ঢাকুরিয়া থেকে গড়িয়া। ৬ কিলোমিটারের যাত্রাপথে প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি যত এগিয়েছে, ততই দীর্ঘ হয়েছে মিছিল। বুদ্ধদেবের রোড শোতে মিলেমিশে একাকার হয়ে গিয়েছে লাল আর তেরঙ্গা ঝাণ্ডা....   সিপিএম নেতৃত্বের দাবি, বুদ্ধদেবের এই ভোটপ্রচার ডিভিডেন্ট আনবে তাঁদের ভোটবাক্সে।   শরীর সেভাবে সঙ্গ না দেওয়ায় দূরবর্তী জেলাগুলোতে এখন আর যেতে পারেন না। কিন্তু, ভোটের টান আটকানো কঠিন। তাই অসুস্থ শরীরেই লালপথে সিপিএমের কাণ্ডারী। কলকাতায় বসে দিল্লিতে কারাটদের সঙ্গে লড়ে জোটের ছাড়পত্র ছিনিয়ে এনেছেন। এবার কঠিন লড়াইয়ে জয় ছিনিয়ে আনতে পারেন, কি না, সেই উত্তর মিলবে ১৯ মে। পর্যবেক্ষকরা বলছেন, মুখে স্বীকার না করলেও, বুদ্ধদেব ভট্টাচার্য যে আজও তৃণমূলের কাছে ফ্যাক্টর, তার প্রমাণও মিলেছে। এদিন যে পথে নেমেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, সকাল থেকেই সেই রাস্তায় তাঁর কার্টুন সম্বলিত পোস্টার লাগিয়ে দেয় শাসক দল। জমায়েত করে গড়িয়া মোড়ে।

সেরা শিরোনাম

Gold Price Today: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় বদল! রুপোর দামেও নতুন চমক? জেনে নিন রেটচার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় বদল! রুপোর দামেও নতুন চমক? জেনে নিন রেটচার্ট
Modi Cabinet Reshuffle: অবসরের পথে নিতিন গডকড়ী? বড় রদবদল মোদির মন্ত্রিসভায়? ইঙ্গিতপূর্ণ মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর
অবসরের পথে নিতিন গডকড়ী? বড় রদবদল মোদির মন্ত্রিসভায়? ইঙ্গিতপূর্ণ মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর
Free LPG Cylinder : বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
Onion Price: চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!
চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!

ভিডিও

Panskura Blood Bank Scam: পাঁশকুড়ার ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত 'পাচার', ল্যাবের ৩ টেকনিশিয়ানকে তলব
Paresh Ram Das News : ১৫ দিনের মধ্যে জমি খালির নির্দেশ বিধায়ক পরেশরাম দাসকে
Swasthya Bhawan News : রক্ত দুর্নীতিতেও 'কাটমানি', চাঞ্চল্যকর তথ্য স্বাস্থ্য ভবনের
Mamata Banerjee : আমার সঙ্গে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু কখনও ওদের অশ্রদ্ধা করিনি : মমতা
Meera Bhattacharya: হাসপাতাল থেকে ছাড়া পেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় বদল! রুপোর দামেও নতুন চমক? জেনে নিন রেটচার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় বদল! রুপোর দামেও নতুন চমক? জেনে নিন রেটচার্ট
Modi Cabinet Reshuffle: অবসরের পথে নিতিন গডকড়ী? বড় রদবদল মোদির মন্ত্রিসভায়? ইঙ্গিতপূর্ণ মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর
অবসরের পথে নিতিন গডকড়ী? বড় রদবদল মোদির মন্ত্রিসভায়? ইঙ্গিতপূর্ণ মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর
Free LPG Cylinder : বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
Onion Price: চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!
চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!
Weather Update: সপ্তাহের শুরুতেই ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, প্রবল দুর্যোগে ভাসবে উত্তর থেকে দক্ষিণের কোন কোন জেলা?
সপ্তাহের শুরুতেই ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, প্রবল দুর্যোগে ভাসবে উত্তর থেকে দক্ষিণের কোন কোন জেলা?
West Bengal: ভুল ইঞ্জেকশনে স্কুল পড়ুয়ার মৃত্যুর অভিযোগ, চেম্বারের সামনেই দেহ রেখে বিক্ষোভ
ভুল ইঞ্জেকশনে স্কুল পড়ুয়ার মৃত্যুর অভিযোগ, চেম্বারের সামনেই দেহ রেখে বিক্ষোভ
Indian Railway: কোথাও নেই পানীয় জল, কোথাও শৌচালয়, ৫১২ স্টেশনের মধ্যে ফেল ৪৫৮! পাশ রাজ্যের মাত্র ২টি স্টেশন
কোথাও নেই পানীয় জল, কোথাও শৌচালয়, ৫১২ স্টেশনের মধ্যে ফেল ৪৫৮! পাশ রাজ্যের মাত্র ২টি স্টেশন
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার 'সুখবর' দিলেন শমীক ভট্টাচার্য , টাকা নিয়ে দিলেন বড় আপডেট
অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার 'সুখবর' দিলেন শমীক ভট্টাচার্য , টাকা পাওয়া নিয়ে দিলেন বড় আপডেট
Embed widget