এক্সপ্লোর

সিবিআই এখন কনস্পিরেসি ব্যুরো অফ ইনভেস্টিগেশন, মোদী সরকারকে নিশানা মমতার

কলকাতা: প্রথমে তাপস পাল। ক’দিনের ব্যবধানে সুদীপ বন্দ্যোপাধ্যায়। রোজভ্যালিকাণ্ডে পরপর দুই দলীয় সাংসদের গ্রেফতারির প্রতিবাদে দলকে পথে নামিয়েছেন। সোমবার ফের মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, কেন্দ্র প্রতিবাদ করলেই ষড়যন্ত্র করছে। সিবিআইকে তো ‘কনস্পিরেসি ব্যুরো অফ ইনভেস্টিগেশন’ করে তুলেছে নরেন্দ্র মোদী সরকার। নোট বাতিলের ফলে দেশের মানুষকে সার্বিক বিপর্যয় থেকে রক্ষা করতে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কাছে আর্জিও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মোদী সরকারের বিরুদ্ধে স্বৈরতন্ত্রের অভিযোগ তুলেছেন মমতা। তিনি বলেছেন, ‘আমি ২৩ বছর সাংসদ ছিলাম। অনেক সরকারই দেখেছি। কিন্তু এ ধরনের সরকার আগে কখনও দেখিনি, যে সরকার প্রতিবাদ করলেই যড়যন্ত্র করে। তিনি বলেন, বর্তমান পরিস্থিতি ১৯৭৫-র জরুরি অবস্থায় চেয়েও খারাপ’। একইসঙ্গে মমতা বলেন, কেন্দ্র যতই ষড়যন্ত্র করুক, তাঁরা এর পরোয়া করেন না। তিনি বলেছেন, ‘মোদীবাবু আমাদের সবাইকে জেলে নিয়ে যেতে পারেন। কিন্তু আমাদের মানুষের হয়ে কথা বলা কেউ আটকাতে পারবে না’। বর্ধমানে মাটি উত্সবের সূচনা করতে গিয়ে মমতা আরও বলেছেন, ‘আমাদেরকে ওড়িশা, দিল্লি বা উত্তরপ্রদেশ, যেখানেই নিয়ে যাওয়া হোক না কেন, এতে কিছুই হবে না। প্রত্যেকটা জায়গাই আমাদের দেশ। কিন্তু মানুষ যখন প্রতিক্রিয়া জানাবেন, তখন কোথায় যাবেন, মোদীবাবু?’ মমতা আরও বলেছেন, ‘বিজেপির কয়েকজন ছোটাখাটো নেতা এখন বড়বড় কথা বলছেন। এই লোকেরা আমেরিকা,লন্ডন, সুইতজারল্যান্ডে পালিয়ে যাবেন। কিন্তু আমরা এখানেই রয়ে যাব’। মমতা দাবি করেছেন, নোট বাতিলের ফলে দুর্ভিক্ষ শুরু হয়েছে। এর ইঙ্গিত ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে। এই অবস্থায় রাষ্ট্রপতির কাছে দেশকে বাঁচাতে হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন তিনি। মমতা বলেছেন, কোনও সরকার একতরফা সিদ্ধান্ত নিয়ে যদি দেশকে বিপর্যয়ের মুখে নিয়ে যায়, তাহলে দেশের সাংবিধানিক প্রধান হিসেবে রক্ষাকর্তার ভূমিকা নেওয়ার জন্য তিনি রাষ্ট্রপতির কাছে আবেদন জানাচ্ছেন। একইসঙ্গে সাধারণ মানুষের কাছে প্রতিবাদে মুখর হওয়ারও আর্জি জানিয়েছেন তিনি। মমতা বলেছেন, প্রতিবাদ করলে কষ্ট সহ্য করতে হবে। কিন্তু কাউকে না কাউকে ‘বিড়ালের গলায় ঘন্টা’ বাঁধার কাজটা করতে হবে। যা কিছুই ঘটুক না কেন এই কাজের দায়িত্ব তৃণমূলই নিচ্ছে। এর আগে একের পর এক ট্যুইটে তৃণমূল নেত্রী অবিলম্বে নোটের উপর থেকে যাবতীয় নিয়ন্ত্রণ প্রত্যাহারের দাবি জানান। তিনি বলেন, নোট বাতিলকাণ্ডে দেশজোড়া আন্দোলন গড়ে তুলবে তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেত্রীর ট্যুইট, সোমবার থেকে বুধবার পর্যন্ত পশ্চিমবঙ্গ, দিল্লি, ওড়িশা, বিহারে ধর্না অবস্থান চলবে। ধর্না হবে পঞ্জাব, মণিপুর, ত্রিপুরা, অসম, ঝাড়খণ্ডেও।

Dharna being held over next 3 days(Mon,Tue,Wed) in Bengal, Bhubaneswar, Punjab, Kishanganj(Bihar), Manipur, Tripura, Assam, J'khand & Delhi.

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, জোড়া বিল পাস
Kalighat TMC:২০জন NCPI সাংসদকে বরখাস্ত করার দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে 'কালীঘাট-তৃণমূল'

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget