এক্সপ্লোর

উচ্চমাধ্যমিকের মার্কশিটে যোগ হবে টেস্ট-বার্ষিকের নম্বর, শিক্ষা সংসদের প্রস্তাবে উপকৃত হবে পড়ুয়ারা? কী বলছেন বিশেষজ্ঞরা

কলকাতা: উচ্চমাধ্যমিকের মার্কশিটে যোগ হবে টেস্ট ও একাদশের বার্ষিক পরীক্ষার নম্বর। প্রস্তাব উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের। একাদশের বার্ষিক পরীক্ষার প্রতি ছাত্রদের মনোনিবেশ ও দ্বাদশের টেস্টের গুরুত্ব বাড়াতেই এই ভাবনা, জানালেন সংসদ সভাপতি। মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবে শিক্ষা দফতর, জানালেন পার্থ চট্টোপাধ্যায়। এখন একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা হয় সংসদের প্রশ্নপত্রে নিজের স্কুলে। একইভাবে দ্বাদশ শ্রেণির টেস্টও হয় নিজের স্কুলে। উচ্চমাধ্যমিক হয় শুধুমাত্র দ্বাদশের পাঠ্যক্রমের ভিত্তিতে। কিন্তু এবার স্কুলের পরীক্ষার জন্যও বরাদ্দ থাকছে নম্বর। যা প্রতিফলিত হবে উচ্চমাধ্যমিকের মার্কশিটে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের প্রস্তাব যাচ্ছে সরকারের কাছে। এখন উচ্চমাধ্যমিকে বিজ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষার পূর্ণমান ৭০। প্র্যাক্টিক্যালে বরাদ্দ ৩০। কলা ও বাণিজ্যের ক্ষেত্রে প্রজেক্টের জন্য বরাদ্দ ২০। লিখিত পরীক্ষার পূর্ণমান ৮০। প্রাথমিকভাবে ভাবা হয়েছে, প্রজেক্টের ৫ নম্বর ও প্র্যাক্টিক্যালের ৫ নম্বর এখানে নেওয়া হবে। অর্থাৎ, একাদশের বার্ষিক ও উচ্চমাধ্যমিকের টেস্ট-এ প্রাপ্ত নম্বরের শতাংশের ভিত্তিতে নম্বর যোগ হবে উচ্চমাধ্যমিকের মার্কশিটে। দু’টি পরীক্ষার জন্য সর্বোচ্চ নম্বর যোগ হতে পারে ৫, ৫ করে ১০। কিন্তু কেন আচমকা এই ভাবনা সংসদের? সংসদ সূত্রে খবর,  একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার প্রতি মনোনিবেশ কমছে পড়ুয়াদের। গুরুত্ব হারাচ্ছে দ্বাদশের টেস্টও। এই ফাঁক পূরণ করতেই উচ্চমাধ্যমিকের মার্কশিটে স্কুলের পরীক্ষার নম্বর বরাদ্দের ভাবনা। যারা আগামী দিনে উচ্চমাধ্যমিকে বসবে, সংসদের এই প্রস্তাব নিয়ে তারা কী ভাবছে? উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নতুন ভাবনা বাস্তবায়িত হলে কতটা উপকৃত হবে পড়ুয়ারা? স্কুলের পরীক্ষায় মনোনিবেশ বাড়াতে গিয়ে উচ্চমাধ্যমিকের প্রতি মনোনিবেশ কমে যাবে না তো? আশঙ্কা শিক্ষামহলের একাংশের। সিবিএসই দ্বাদশ ও আইএসসিতে প্র্যাক্টিক্যাল ও প্রজেক্টের জন্য নম্বর বরাদ্দ প্রায় উচ্চ মাধ্যমিকের মতোই। কিন্তু দিল্লি বোর্ডের ফাইনাল পরীক্ষায়, স্কুলের পরীক্ষার জন্য নম্বর নেই। এই প্রেক্ষিতে কেউ কেউ উচ্চমাধ্যমিকের নয়া ভাবনায় সুবিধাই দেখছেন পড়ুয়াদের। আরেক অংশ অবশ্য নয়া ভাবনা পূরণ হলে উচ্চমাধ্যমিক পরীক্ষার চাপ বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করছেন।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Narendra Modi on Work From Home: ‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
Petrol-Diesel : ৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?
৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?
BJP Oath Taking Ceremony: 'আমরা ৩জন ছিলাম, ২জন হয়ে গেছি,' বিচার চেয়ে ব্রিগেডে অভয়ার মা! হাজির চাকরিপ্রার্থীরাও
'আমরা ৩জন ছিলাম, ২জন হয়ে গেছি,' বিচার চেয়ে ব্রিগেডে অভয়ার মা! হাজির চাকরিপ্রার্থীরাও
IPL 2026: এক ইশারাতেই বদলে গেল ছবি, থামল বৈভবের বিধ্বংসী ইনিংস, দেখুন ভিডিও
এক ইশারাতেই বদলে গেল ছবি, থামল বৈভবের বিধ্বংসী ইনিংস, দেখুন ভিডিও

ভিডিও

Eden Devprayag | হাত বাড়ালেই গঙ্গা.. হাওড়ার শালিমারে
TMC News: আইপ্যাক থেকে তোলাবাজি, নানা ইস্যুতে ক্ষোভ উগরে দিলেন TMC-র সাসপেন্ডেড মুখপাত্র ঋজু দত্ত
Suvendu Adhikari: সোমে নবান্নে ক্যাবিনেট বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, নবান্ন-সংলগ্ন নিরাপত্তা খতিয়ে দেখলেন কলকাতার পুলিশ কমিশনার
Mudiali Club | রবীন্দ্রজয়ন্তী উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করল মুদিয়ালি ক্লাব
Subrata Gupta Exclusive: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপদেষ্টা হয়ে কী বললেন সুব্রত গুপ্ত?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi on Work From Home: ‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
Petrol-Diesel : ৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?
৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?
BJP Oath Taking Ceremony: 'আমরা ৩জন ছিলাম, ২জন হয়ে গেছি,' বিচার চেয়ে ব্রিগেডে অভয়ার মা! হাজির চাকরিপ্রার্থীরাও
'আমরা ৩জন ছিলাম, ২জন হয়ে গেছি,' বিচার চেয়ে ব্রিগেডে অভয়ার মা! হাজির চাকরিপ্রার্থীরাও
IPL 2026: এক ইশারাতেই বদলে গেল ছবি, থামল বৈভবের বিধ্বংসী ইনিংস, দেখুন ভিডিও
এক ইশারাতেই বদলে গেল ছবি, থামল বৈভবের বিধ্বংসী ইনিংস, দেখুন ভিডিও
IPL 2026: ভারতীয় ক্রিকেটে ডোপিং বিতর্ক! নোটিস ধরানো হল ভারতীয় ওপেনারদের?
ভারতীয় ক্রিকেটে ডোপিং বিতর্ক! নোটিস ধরানো হল ভারতীয় ওপেনারদের?
Marriage System : বিয়ে করতে চাইলে যেতে হবে 'মেলায়' ! হাঁকা হয় দর, এই দেশের নিয়ম জানেন ?
বিয়ে করতে চাইলে যেতে হবে 'মেলায়' ! হাঁকা হয় দর, এই দেশের নিয়ম জানেন ?
Vijay and Trisha Krishnan: 'বিজয় আর তৃষার এবার বিয়ে করে নেওয়া উচিত', হঠাৎ কেন এই কথা বললেন রাখি সবন্ত?
'বিজয় আর তৃষার এবার বিয়ে করে নেওয়া উচিত', হঠাৎ কেন এই কথা বললেন রাখি সবন্ত?
West Bengal News Today Live Updates: শপথ নিয়েই রাজ্য পুলিশ-প্রশাসনের সঙ্গে বৈঠকে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
শপথ নিয়েই রাজ্য পুলিশ-প্রশাসনের সঙ্গে বৈঠকে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Embed widget