এক্সপ্লোর

কংগ্রেসের বিধানসভা অভিযানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, পাল্টা অবরোধ, ভোগান্তি

কলকাতা: কংগ্রেসের বিধানসভা অভিযান ঘিরে তুলকালাম! পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা কংগ্রেস কর্মীদের ধস্তাধস্তি। পাল্টা অবরোধ কংগ্রেসের। যানজটে ভোগান্তি সাধারণ মানুষের। আবদুল মান্নানকে হেনস্থা, মহিলা বিধায়কদের নিগ্রহের অভিযোগে বুধবার বিধানসভা অভিযানে নামে কংগ্রেস। এদিন দুপুর ২.৪০ মিনিটে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু হয় কংগ্রেসের মিছিল। রফি আহমেদ কিদোয়াই রোড হয়ে এস এন বন্দ্যোপাধ্যায় রোডের মুখে মিছিল পৌঁছতেই বাধা দেয় পুলিশ। ত্রিস্তরীয় নিরাপত্তা ভেঙে এগোতে যান কংগ্রেস কর্মীরা। শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। পাল্টা রাস্তায় বসে পড়ে অবরোধ শুরু করেন অধীর চৌধুরীরা। ভরদুপুরে তীব্র যানজটে নাকাল হন সাধারণ মানুষ। ঘটনাস্থল থেকে কংগ্রেস নেতা-কর্মীদের গ্রেফতার করা হলেও, পরে ছেড়ে দেওয়া হয়। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, গণতন্ত্র ভুলুণ্ঠিত, মান্নান-মহিলা বিধায়কদের হেনস্থা করা হচ্ছে। অভিযোগ, ধুন্ধুমারের পর রাস্তা ফাঁকা করতে গিয়ে এক ফুচকাওয়ালাকে ধাক্কা মারেন কর্তব্যরত পুলিশ অফিসার। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে যায় সব পসরা। প্রতিবাদ জানান কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী। অভিযুক্ত পুলিশ অফিসারকে ঘিরে ধরেন কংগ্রেস কর্মীরা। যদিও, পুলিশবাহিনী গিয়ে সবাইকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেয়। কর্মসূচি শেষের পর ১৫ জন কংগ্রেস বিধায়ক বিধানসভায় ফিরে যান। সেখানে আবার আরেক কাণ্ড! অভিযোগ, বিধানসভার সাউথ গেট দিয়ে ঢুকতে গেলে কংগ্রেস বিধায়কদের পরিচয়পত্র দেখতে চান নিরাপত্তা কর্মীরা। শুরু হয় বাদানুবাদ। বিধানসভা কর্তৃপক্ষের পাল্টা দাবি, অধীর চৌধুরীর ধর্নার দিন অনুমতি ছাড়াই অনেকে এসেছিলেন বিধানসভা চত্বরে। তার পুনরাবৃত্তি ঠেকাতেই এদিন পরিচয়পত্র দেখতে চাওয়া হয়েছে। বিষয়টি নিয়ে বিধানসভার অধ্যক্ষকে অভিযোগ জানিয়েছেন কংগ্রেস বিধায়করা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর

ভিডিও

Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে ধৃতদের মধ্যে ৫ জনকে নিয়ে পুনর্নির্মাণ
Priyanka Gandhi:
Parliament Session: লোকসভায় বিল পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং
Dharmatala NEET Protest: মহম্মদ মইনুদ্দিনকে নিয়ে ধর্মতলায় পুলিশের পুনর্নির্মাণ
NCPI News: NCPI সাংসদরা এবার কি বিজেপিতে মিশে যাবেন?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget