এক্সপ্লোর

ক্লাসে হাজিরার হার নেই, তবু পরীক্ষায় বসতে দিতে হবে! আন্দোলনে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশ

কলকাতা: এক আবদার মেনে নেওয়ার পরই আরেক আবদার। ফেল করেও পাস করে যাওয়ার পর এবার নতুন দাবিতে আন্দোলনে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশ।  ক্লাসে প্রয়োজনীয় হাজিরা নেই, তাও পরীক্ষায় বসতে দিতে হবে। এমনই আজব আবদার নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে অবস্থানে বাংলা স্নাতকোত্তরের প্রথম ও তৃতীয় সেমেস্টারের পড়ুয়ারা। মঙ্গলবার সন্ধে থেকে ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে বিশ্ববিদ্যালয়ে আটকে উপাচার্য এবং সহ উপাচার্যরা। নিয়ম অনুযায়ী, সেমেস্টারে বসার জন্য ৬৫ শতাংশ হাজিরা প্রয়োজন। ৫৫ শতাংশের ওপর হাজিরা থাকলে জরিমানা দিয়ে পরীক্ষা দেওয়া যায়। উপস্থিতির হার তার নীচে থাকলে পরীক্ষায় বসা যায় না। কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা স্নাতকোত্তরের প্রথম সেমেস্টারে পড়ুয়ার সংখ্যা ৩৮৫। এর মধ্যে পরীক্ষায় বসার মতো উপস্থিতির হার নেই ৩৮ জনের। তৃতীয় সেমেস্টারে পড়ুয়ার সংখ্যা ৩৬৮ জন। এর মধ্যে পরীক্ষায় বসতে পারবেন না ২৪ জন। পরীক্ষায় বসার মতো উপস্থিতির হার না থাকলেও এই পড়ুয়াদের দাবি, তাঁদের পরীক্ষায় বসতে দিতে হবে। এই দাবিতেই মঙ্গলবার সন্ধে থেকে বাংলা বিভাগের বাইরে অবস্থানে বসেন তাঁরা। উপাচার্য অবশ্য ঠারেঠোরে পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন, কারও জন্যই নিয়ম পাল্টাবে না। মঙ্গলবার রাতে অবস্থানের জেরে আটকে পড়েন বাংলা বিভাগের অধ্যাপকরা। পরে উপাচার্য এসে তাঁদের বার করার ব্যবস্থা করেন। এরপর থেকে তিনি সহ উপাচার্যদের নিয়ে বিশ্ববিদ্যালয়ে থেকে যান। অনেকেই বলছেন, সম্প্রতি কলকাতা বিশ্ববিদ্যালয়ে অকৃতকার্য পড়ুয়াদের একাংশকে যেভাবে পাস করিয়ে দেওয়া হয়েছে, তা থেকেই উৎসাহিত হয়ে এই নতুন আন্দোলনে নেমেছেন পড়ুয়াদের একাংশ। সম্প্রতি কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ পার্ট ওয়ান অনার্স ও জেনারেলে ফেল করে ৫৭ শতাংশ পরীক্ষার্থী। বিএসসিতে ফেলের হার ছিল ২৯ শতাংশ। এরপরই মারমুখী আন্দোলনে নামে অকৃতকার্য পড়ুয়ারা। মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীকে অনুরোধ করেন, বিষয়টি খতিয়ে দেখতে। এরপরই শিক্ষামন্ত্রী বিধানসভায় জানান, কলকাতা বিশ্ববিদ্যালয়ে এত ফেল করায় মুখ্যমন্ত্রী উদ্বিগ্ন। যে কায়দায় পুরনো বিধি পাল্টে নতুন বিধি লাগু করা হয়েছে, তা আমার মতে, বিধিসম্মত নয়। ৬ তারিখ সিন্ডিকেট বৈঠক। উপাচার্যকে অনুরোধ করেছি, বিষয়টি ভেবে দেখার জন্য। ফেল করা ছাত্ররা যে ভাবে আন্দোলন করছে তাকে সরকার মান্যতা দেয় না। কিন্তু তারা যাতে অসুবিধায় না পড়ে তা দেখতে হবে। এরপর পুরনো বিধি ফিরিয়ে নতুন করে ফল প্রকাশের সিদ্ধান্ত নেয় কলকাতা বিশ্ববিদ্যালয়। এর জেরে অকৃতকার্য পড়ুয়াদের একাংশ সহজেই পাস করে যায়। শিক্ষামহলের দাবি, চাপের মুখে বিশ্ববিদ্যালয়ের নতিস্বীকারের ফলেই এবার আরেক নতুন আবদার নিয়ে হাজির পড়ুয়াদের আরেকটি অংশ। এই প্রবণতা যে ভবিষ্যতে আরও মারাত্মক আকার ধারণ করবে না, তার উত্তর মিলবে ভবিষ্যতে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

BJP News: '‘কোনও দৃষ্টান্তমূলক অ্যাকশন হয় না...’',ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এসে মন্তব্য প্রাক্তন পুলিশ কর্তা সলিলের
New Market Hotel Fire: নিউ মার্কেটের অগ্নিকাণ্ড,হোটেলের ভিতর সরু সরু গলি;নেই অগ্নি নির্বাপক ব্যবস্থা
New Market Hotel Fire News: শরীরে নেই পোড়া দাগ, তাও কীভাবে মৃত্যু ৯ জনের? হাসপাতাল সূত্র যা বলছে...
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ২: বাঁকুড়ায় CJP নেতার বাবা-খুনে গ্রেফতার বিজেপি কর্মী, নদিয়ায় কংগ্রেস নেতা খুনে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ১: বিজেপি নেতার মারে আঙুল ভাঙল মিষ্টির দোকানের কর্মীর, প্রতিদিন তোলাবাজির বিরুদ্ধে কড়া বার্তা শমীক ভট্টাচার্যের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget