এক্সপ্লোর

হাইকোর্টের নির্দেশে টেট-এর ফল ঘোষণার পরও কাটল না উত্তীর্ণর সংখ্যা নিয়ে ধোঁয়াশা

কলকাতা:  হাইকোর্টের নির্দেশের পরেই তড়িঘড়ি ফল ঘোষণা প্রাথমিক শিক্ষা পর্ষদের। কিন্তু টেটে-উত্তীর্ণদের সংখ্যা নিয়ে কাটল না ধোঁয়াশা। প্রশিক্ষণপ্রাপ্ত, প্রশিক্ষণহীনদের সাফল্যের হারই বা কীরকম? উত্তর মিলল না তারও। জায়গা থাকলে, প্রশিক্ষণহীনদের সুযোগ, জানিয়েছে পর্ষদ। বুধবার বেলা বারোটা নাগাদ, হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ জানিয়ে দেয়, প্রাথমিকে নিয়োগের ক্ষেত্রে প্রশিক্ষিতরাই অগ্রাধিকার পাবেন। রায় ঘোষণার পরই তৎপরতা শুরু হয়ে যায় সল্টলেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের দফতরে। দেড় ঘণ্টার মধ্যেই সাংবাদিক বৈঠক ডেকে ফল ঘোষণা করেন পর্ষদ সভাপতি। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য জানান, যে সব জেনারেল ক্যান্ডিডেট দেড়শোর মধ্যে ৬০ শতাংশ পেয়েছেন, এসসি, এসটিরা ৫৫ শতাংশ পেয়েছেন তারাই উত্তীর্ণ। কিন্তু ২০ লক্ষ এক হাজার ৩০১ পরীক্ষার্থীর মধ্যে টেটে উত্তীর্ণর সংখ্যা কত? উত্তীর্ণদের মধ্যে প্রশিক্ষিত ও প্রশিক্ষণহীনদের সংখ্যা নিয়েও এদিন সদুত্তর মেলেনি পর্ষদের কাছ থেকে! পর্ষদ এই সব প্রশ্নে ধোঁয়াশা বজায় রাখায় পরীক্ষার্থীদের অনেকের মধ্যেই বিভ্রান্তি তৈরি হয়েছে। তাঁদের কেউ কেউ বলছেন, সরকার তো বারবারই বলে আসছিল, নিয়োগ নিয়ে তাদের তরফে সব রকম প্রস্তুতি সারা! তড়িঘড়ি টেটের ফলপ্রকাশ করা নিয়েও প্রশ্ন তুলেছে আন্দোলনকারীদের একাংশ। পর্ষদ জানিয়েছে, www.wbresults.nic.in- এই ওয়েবসাইট থেকে নিজেদের ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। প্রশিক্ষিত প্রার্থীরাই নিয়োগে অগ্রাধিকার পাবেন। তাঁদের পর যদি সিট খালি থাকে, তাহলে অপ্রশিক্ষিতদের নিয়োগ করা হবে। শিক্ষা মহলের অনেকেই অবশ্য বলছেন, পর্ষদের এই ঘোষণা নিঃসন্দেহে সাধুবাদযোগ্য। শিক্ষা মহলের অনেকেই অবশ্য বলছেন, পর্ষদের এই ঘোষণা নিঃসন্দেহে সাধুবাদযোগ্য। কিন্তু রায় ঘোষণা হল, তৎপরতার সঙ্গে ফলপ্রকাশও হল, কিন্তু জানা গেল না উত্তীর্ণদের সংখ্যা!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget