এক্সপ্লোর

প্রয়াত বিশিষ্ট শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী গিরিজা দেবী

কলকাতা: প্রয়াত হলেন বিশিষ্ট শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী গিরিজা দেবী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন গিরিজা দেবী। মঙ্গলবার সকাল ১১.৩০ মিনিট নাগাদ বি এম বিড়লা হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। রাত ৮.৫৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় এই সঙ্গীতশিল্পীর। ১৯২৯ সালের ৮ মে বারাণসীতে জন্ম হয় সেনিয়া ও বেনারস ঘরানার এই সঙ্গীতশিল্পীর। বাবা রামদেও রাই ছিলেন জমিদার। বাবা হারমোনিয়াম বাজাতেন এবং সঙ্গীত শেখাতেন। বাবার কাছ থেকেই সঙ্গীতের হাতেখড়ি গিরিজা দেবীর। পাঁচ বছর বয়সে কণ্ঠশিল্পী এবং সারঙ্গী বাদক সরযূপ্রসাদ মিশ্রের কাছ থেকে তিনি খেয়াল ও টপ্পায় শিক্ষা নিতে থাকেন। সঙ্গীতের পাশাপাশি তিনি ছবিতে অভিনয়ও করেছেন। ন বছর বয়সে তিনি ‘ইয়াদ রহে’ ছবিতে অভিনয় করেন। ১৯৫১ সালে বিহারে প্রথম জনসমক্ষে পারফর্ম করেন গিরিজা দেবী। বেনারস থেকে এসে কলকাতাতেই রয়ে গিয়েছিলেন। আটের দশকে কলকাতার আইটিসি সঙ্গীর রিসার্চ অ্যাকাডেমির ফ্যাকালটি মেম্বার ছিলেন গিরিজা দেবী। নয়ের দশকের গোড়ায় তিনি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়েও সঙ্গীতের শিক্ষকতা করেন। শাস্ত্রীয় ও ধ্রুপদী সঙ্গীতের পাশাপাশি, ঠুংরিকে জনপ্রিয় করার নেপথ্যে বড় অবদান ছিল গিরিজা দেবীর। এছাড়া কাজরি, দাদরা, চৈতিতেও ছিল তাঁর অগাধ বিস্তার। সঙ্গীতের দুনিয়ায় প্রথিতযশা ছিলেন গিরিজা দেবী। জীবনে বহি সম্মানে তিনি ভূষিত হয়েছেন। ১৯৭২ সালে পান পদ্মশ্রী। ১৯৮৯ সালে পদ্মভূষণ সম্মানে ভূষিত হন। ২০১৬ সালে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হন। এছাড়া সঙ্গীত নাটক অকাদেমি পুরস্কার (১৯৭৭), সঙ্গীত নাটক অকাদেমি ফেলোশিপ (২০১০), মহা সঙ্গীত সম্মান (২০১২) পান তিনি। গিরিজা দেবীর মৃত্যুতে সঙ্গীতজগতে শোকের ছায়া। শোকজ্ঞাপন করেছেন উস্তাদ রশিদ খান, পণ্ডিত অজয় চক্রবর্তী সহ একাধিক বিশিষ্ট সঙ্গীতশিল্পী।

সেরা শিরোনাম

Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ

ভিডিও

Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP
Suvendu Adhikari : মহিলা সুরক্ষা নিয়ে পুলিশকে কড়া বার্তা দিলেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Nepal Flash Flood: ফের নেপালে হড়পা বান, নদী তীরবর্তী এলাকায় সতর্কতা জারি
BJP News: বিরাটিতে BJP নেতার পরিবারকে রড দিয়ে বেধড়ক মারধর, প্রতিবাদ করায় আক্রমণ | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget