এক্সপ্লোর

Howrah Train: ফের ভোগান্তি হাওড়া লাইনের ট্রেনে, রবিবারে বাতিল আরও ট্রেন, সময়ও বদল

Train Time Table: বেশ কিছু ট্রেনের সময়ও বদল হয়েছে।

কলকাতা: এক মাস হাওড়া শাখায় বাতিল রয়েছে একাধিক ট্রেন। এরই মধ্যে রবিবার আরও বেশ কয়েকটি ট্রেন বাতিলের কথা জানিয়েছে পূর্ব রেল। ট্রাফিক এবং পাওয়ার ব্লকের জেরে রবিবার বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। রবিবার অর্থাৎ ১৯ তারিখ তারকেশ্বর থেকে ৩৭৩৩৪ ট্রেনটি বাতিল করা হয়েছে। হাওড়া থেকে তারকেশ্বর যাওয়ার ৩৭৩২৩ ট্রেনটি বাতিল করা হয়েছে। 

বেশ কিছু ট্রেনের সময়ও বদল হয়েছে। যেমন- ৩৭৭৪৯ ব্যান্ডেল কাটোয়া লোকাল ব্যান্ডেল থেকে ১২টা ১৫ মিনিটের বদলে ১২.৪৫ মিনিটে ছাড়বে। ৩৭৩৭৪ গোঘাট হাওড়া লোকাল- গোঘাট থেকে ১টা ১০ মিনিটের বদলে ১৩.২০ মিনিটে ছাড়বে। 

এমনিতেই বেনারস রোড ওভারব্রিজের দুটি লেন তৈরির জন্য আগামী ২১ ডিসেম্বর থেকে আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত ট্র্যাফিক এবং পাওয়ার ব্লকের জন্য হাওড়া শাখায় ৬০টি লোকাল ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। বাতিল ট্রেনের তালিকায় হাওড়া-ব্যান্ডেল-হাওড়া লোকাল, হাওড়া-শেওড়াফুলি-হাওড়া লোকাল, হাওড়া-বেলুড় মঠ-হাওড়া লোকাল এবং হাওড়া-শ্রীরামপুর-হাওড়া লোকাল আছে।

এদিকে, শিয়ালদা শাখায় টানা ৪ দিন ধরে চলবে রক্ষণাবেক্ষণের কাজ ৷ এর জেরে বাতিল থাকবে একাধিক ট্রেন ৷ নির্দেশিকা জারি করে এমনটাই জানিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ ৷ দমদম-ডানকুনি, বালিঘাট-বালিহল্ট স্টেশনে ওভার ব্রিজের পুরনো স্টিল গার্ডার প্রতিস্থাপনের জন্য ১০০ ঘণ্টা পাওয়ার ব্লক থাকবে ৷ সেই কারণে এই সিদ্ধান্ত বলে জানিয়েছে রেল ৷

সোমবার পূর্ব রেলের তরফে প্রকাশিত নির্দেশিকাতে বলা হয়েছে, শিয়ালদা শাখায় দমদম-ডানকুনি বিভাগের বালিঘাট এবং বালিহল্টের মধ্যে রেল ওভার ব্রিজের পুরনো স্টিল গার্ডার প্রতিস্থাপন করা হবে । এই গুরুত্বপূর্ণ রেল ব্রিজটির প্রায় ৯৫ বছর আগে ব্রিটিশ শাসনের সময় নির্মাণ করা হয় । ব্রিজ নম্বর ১৫/সিসিআর-এ অবস্থিত স্টিল গার্ডারটি প্রায় এক শতাব্দীর ব্যবহারে অত্যন্ত ক্ষয়প্রাপ্ত হয়েছে । ফলে, অবিলম্বে ব্রিজটির প্রতিস্থাপন করা অত্যন্ত প্রয়োজনীয় ৷ নতুন আরসিসি বক্সের মাধ্যমে নির্মাণ কাজ সম্পন্ন হলে এই বিভাগে ট্রেনের গতি বৃদ্ধি পাবে এবং রক্ষণাবেক্ষণের সুবিধাও হবে । পুরনো স্টিল গার্ডার অপসারণের পরে ট্র্যাকটি প্রতিস্থাপন করা হবে । পাশাপাশি, দীর্ঘদিন ধরে স্থগিত কিছু ইঞ্জিনিয়ারিং ও অন্যান্য রক্ষণাবেক্ষণের কাজও সেরে ফেলা হবে ।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Weather Alert: কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, বর্ষণ হতে পারে উপকূলের জেলাগুলিতেও, দুর্যোগ পাহাড়ের ৫ জেলায়
কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, বর্ষণ হতে পারে উপকূলের জেলাগুলিতেও, দুর্যোগ পাহাড়ের ৫ জেলায়
West Bengal News Live Updates: শনিবার উপকূল ও সংলগ্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় আংশিক মেঘলা আকাশ, ঝরবে ঘাম
শনিবার উপকূল ও সংলগ্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় আংশিক মেঘলা আকাশ, ঝরবে ঘাম
Smit Machchhar : বিমানে এই ব্যক্তিই ক্ষতবিক্ষত করেছিল পাইলট স্মিত মচ্ছরকে, অতীতেও ...বড় দাবি প্রকাশ্যে
বিমানে এই ব্যক্তিই ক্ষতবিক্ষত করেছিল পাইলট স্মিত মচ্ছরকে, অতীতেও ...বড় দাবি প্রকাশ্যে
North 24 Pargana News: প্রাক্তন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি ও তাঁর বাবার অস্বাভাবিক মৃত্য়ু, কী ঘটেছে অশোকনগরে ?
প্রাক্তন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি ও তাঁর বাবার অস্বাভাবিক মৃত্য়ু, কী ঘটেছে অশোকনগরে ?

ভিডিও

CM Suvendu Adhikari:
Narendra Modi:
France Student Protest: পড়ুয়া বিক্ষোভ উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষ পড়ুয়াদের, আহত বহু
Suvendu Adhikari: ব্যাঘ্র প্রকল্পের ঐতিহ্য ফিরে পেল উত্তরবঙ্গের বক্সা, মুখ্যমন্ত্রীর হাতে বাঘের রিইন্ট্রোডাকশন
CM Suvendu Adhikari: এখনও পর্যন্ত নন্দীগ্রামে ৭০ হাজার ৩০০ জন অন্নপূর্ণার টাকা পেয়েছেন: মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget