এক্সপ্লোর

ইঞ্জিনিয়ারিংয়ের প্রত্যেক পরীক্ষার্থীই পাবেন র‌্যাঙ্ক কার্ড, কাউন্সেলিংয়ের সুযোগ

কলকাতা: ইঞ্জিনিয়ারিংয়ের প্রত্যেক পরীক্ষার্থীই এবার র‌্যাঙ্ক কার্ড পাবেন। এমনকী, শূন্যের কম অর্থাৎ নেগেটিভ নম্বর পেয়েও, মেধাতালিকায় স্থান পাচ্ছে একাধিক পরীক্ষার্থী। আর প্রত্যেকের সামনেই কাউন্সেলিংয়ের সুযোগ। কিন্তু প্রশ্ন উঠছে, কাউন্সেলিংয়ে সুযোগ দেওয়ার ক্ষেত্রে কোনও ছাঁকনি থাকবে না কেন? ইঞ্জিনিয়ারিংয়ে এবার যতজন পরীক্ষার্থী, ততজনকেই র‌্যাঙ্ক কার্ড দেওয়া হবে। আর ততজনের কাছেই কাউন্সেলিংয়ের হাতছানি! ইঞ্জিনিয়ারিংয়ে ই-কাউন্সেলিং পর্ব শুরু হচ্ছে ১৫ জুন। ২৫ জুন থেকে কাউন্সেলিং হবে তিন দফায়। ই-কাউন্সেলিংয়ের মাধ্যমে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি পর্ব শেষ হবে ১৯ জুলাই। এবার ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষার্থী ১ লক্ষ ১ হাজার ৯৫৪ জন। প্রত্যেকের নামই থাকছে মেধা তালিকায়। ১০২টি কলেজে এবছর আসন সংখ্যা ৩৬ হাজার ২৩৬। বোর্ড সূত্রে খবর, শূন্যের কম অর্থাৎ নেগেটিভ নম্বর পেয়েও, নিয়মের ফেরে এবার মেধাতালিকায় স্থান পাচ্ছে একাধিক পরীক্ষার্থী। প্রশ্ন উঠছে, যেখানে ফি বছর ইঞ্জিনিয়ারিংয়ে আসন শূন্য, সেখানে এমন ঢালাও-নীতি কেন? কেন্দ্রীয় বিধি অনুযায়ী, ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে উচ্চমাধ্যমিকে পদার্থবিদ্যা, রসায়ন ও অঙ্কে গড়ে ৪৫ শতাংশ নম্বর পেতে হয়। ইংরেজিতে পেতে হয় ৩০ শতাংশ। তাহলে কাউন্সেলিংয়ে সুযোগ দেওয়ার ক্ষেত্রে কোনও ছাঁকনি থাকবে না কেন? প্রশ্ন উঠছে। তাহলে কি মেধার সঙ্গে আপস? ঐতিহ্য হারাচ্ছে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স? যদিও, সূত্রের খবর, এবার উচ্চমাধ্যমিকে ৪৫শতাংশের বেশি নম্বর পেয়েছে প্রায় ৫ লক্ষ পরীক্ষার্থী। ই-কাউন্সেলিংয়ের পর কী পদ্ধতিতে পরীক্ষার্থীরা ভর্তি হবে, সেব্যাপারে সরকার নির্দেশিকা জারি করবে বলে জানিয়েছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। সেক্ষেত্রে এবারও ইঞ্জিনিয়ারিংয়ের আসন ভরাতে কাউন্সেলিংয়ের বিকেন্দ্রীকরণের বন্দোবস্ত। সেক্ষেত্রে মেধাতালিকায় পিছনে থেকেও ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির সুযোগ মিলে যেতে পারে। সে কলেজের মান যেমনই হোক। শিক্ষামন্ত্রী অবশ্য শনিবারই জানিয়েছেন, এবার সরকারি-বেসরকারি সমস্ত ইঞ্জিনিয়ারিং কলেজে পঠনপাঠন থেকে পরিকাঠামোয় নজরদারির জন্য কমিটি গড়বে সরকার। তবু প্রশ্ন উঠছে, রাজ্যে ইঞ্জিনিয়ারিংয়ে আসন ফাঁকা পড়ে থাকার রেওয়াজ নতুন নয়! গতবছরই ইঞ্জিনিয়ারিংয়ে ৩৬ শতাংশ আসন ফাঁকা ছিল। এরপরও ঢালাও কাউন্সেলিংয়ের ছাড়পত্র কেন? গুণগত মানকে গুরুত্ব না দিয়ে দেদার ইঞ্জিনিয়ারিং কলেজের অনুমোদন দেওয়াটাই বা কতটা যুক্তিযুক্ত?

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget