এক্সপ্লোর
সল্টলেকে চেম্বার খুলে গ্রেফতার ভুয়ো চিকিত্সক

সল্টলেকে: সল্টলেক থেকে গ্রেফতার ভুয়ো চিকিত্সক। জেরায় অপরাধ কবুল, দাবি পুলিশের। পুলিশ সূত্রে খবর, বছর দুয়েক আগে বরানগরের বাসিন্দা পরিতোষ চক্রবর্তী সল্টলেকের সুকান্তনগর এলাকায় চেম্বার খুলে বসে। চলছিল রোগী দেখা। গতকাল চিকিত্সকের পরিচয় নিয়ে এক রোগীর পরিবারের সন্দেহ হয়। বিধাননগর দক্ষিণ থানায় দায়ের হয় অভিযোগ। এরপরই ভাড়া বাড়ির চেম্বার থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। জেরায় ধৃত জানিয়েছে, তার পড়াশোনা দ্বাদশ শ্রেণি পর্যন্ত। দাবি পুলিশের।
Before You Go
Cooch Behar News: রাজ্যের পালাবদলের পর ফের কাটমানি ফেরত দিলেন তৃণমূল নেতারা |ABP Ananda Live

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















