এক্সপ্লোর

অবশেষে লালবাতি খোলা হল বরকতির গাড়ি থেকে

কলকাতা: প্রশ্ন ওঠা সত্ত্বেও কয়েকদিন আগে বলেছিলেন, লালবাতি লাগানো গাড়ি ব্যবহার করবেনই, এটা তাঁর 'অধিকার'। তবে শেষ পর্যন্ত শনিবার গাড়ি থেকে লালবাতি খুললেন মৌলানা নুর-উর রহমান বরকতি। পিটিআইয়ের খবর, বরকতি স্বেচ্ছায় নিজের গাড়ি থেকে লালবাতি খুলে ফেলেছেন বলে জানিয়েছেন কলকাতা পুলিশের এক পদস্থ কর্তা। দেশে ভিআইপি সংস্কৃতির অবসান ঘটাতে চান বলে দাবি করে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালবাতি-নীলবাতি ব্যবহার বন্ধে উদ্যোগ নেন। কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুসারে ১ মে থেকে প্রধানমন্ত্রী সহ সব ভিভিআইপি, ভিআইপি-র সরকারি গাড়িতে লালবাতির ব্যবহার বন্ধ হয়েছে। কিন্তু তা সত্ত্বেও নিজের গাড়ি থেকে লালবাতি খোলেননি টিপু সুলতান মসজিদের ইমাম। রাজ্যের বর্তমান শাসকদলের ঘনিষ্ঠ বলে পরিচিত বরকতির এহেন আচরণে প্রশ্ন ওঠে। যদিও বরকতি গত বৃহস্পতিবার লালবাতি ব্যবহারের সমর্থনে মুখ খুলে দাবি করেন, আমি ধর্মীয় নেতা। বহু দশক ধরে লালবাতি ব্যবহার করছি। কেন্দ্রের নির্দেশ মানি না। ওরা আমায় বলার কে? এটা বাংলা। এখানে শুধু রাজ্য সরকারের নির্দেশই চলে। আমি লালবাতি ব্যবহার করবই। এই প্রেক্ষাপটেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এই ব্যাপারে কী অবস্থান, জানতে চায় বিরোধীরা। পাশাপাশি বিজেপি কর্মীরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখায়। পুলিশের কাছে অভিযোগও দায়ের হয়। আজও বরকতি অবশ্য বলেন, আমার ওপর কোনও রাজনৈতিক চাপ আসেনি লালবাতি খুলে ফেলার জন্য। রাজনৈতিক দলগুলি কী করে আমায় চাপ দেবে? আমি শাহি ইমাম। আমি আইন মেনেই চলব। রাজ্যের মন্ত্রী মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরিও বরকতির কেন্দ্রীয় সরকারের নির্দেশকে বুড়ো আঙুল দেখানোর নিন্দায় সরব হন। বলেন, শাহি ইমামের লালবাতির প্রয়োজন হয় না। তাছাড়া, এমন আচরণ ইসলামের পরিপন্থী, কেননা ইসলাম কখনই আইন লঙ্ঘন অনুমোদন করে না।

সেরা শিরোনাম

Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম

ভিডিও

Akhruzzaman |
Weather Update Today | শেষ বর্ষার বৃষ্টি, আজ ও কাল কলকাতা-সহ বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস
Kalyan Banerjee | CM Suvendu Adhikari-কে 'কুরুচিকর আক্রমণ', Kalyan Banerjee-এর বাড়ির সামনে বিক্ষোভ দেখাল BJP কর্মী-সমর্থকরা
Anubrata Mondal |
West Bengal New Syllabus Row | ভারতের 'দর্শন-গৌরব'কে তুলে ধরতে পাঠ্যক্রমে একাধিক বদল

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget