এক্সপ্লোর
ক্যামাক স্ট্রিটের বহুতলে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন

কলকাতা: ক্যামাক স্ট্রিটের বহুতলে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে আগুন। সকাল ৯.৪০ মিনিটে দোতলায় সিন্ডিকেট ব্যাঙ্কে আগুন লাগে। সেসময় ব্যাঙ্ক বন্ধ ছিল। প্রচুর নথি-পত্র পুড়ে যাওয়ার আশঙ্কা। ঘটনাস্থলে যায় দমকলের ৫টি ইঞ্জিন। হাইড্রোলিক ল্যাডারের সাহায্যে দোতলায় উঠে, জানালার কাচ ভেঙে আগুন নেভানোর চেষ্টা করছেন দমকলকর্মীরা। ওই বহুতলের বেশ কয়েকটি ফ্ল্যাট থেকে বাসিন্দাদের নামিয়ে আনা হয়। ঘিঞ্জি এলাকা হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়।
Before You Go
BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
জেলার

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















