এক্সপ্লোর

অঙ্গপ্রতিস্থাপনে বেনজির পদক্ষেপ, শহরে প্রথম গ্রিন করিডর

কলকাতা: ফের এক অনন্য মানবিকতার নজির। ব্রেন ডেথের পর অঙ্গদান। আর সেই অঙ্গপ্রতিস্থাপনের জন্য বেনজির পদক্ষেপ রাজ্য সরকারের। শহরে এই প্রথম গ্রিন করিডর ব্যবহার করে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে অঙ্গ নিয়ে যাওয়া হবে প্রতিস্থাপনের জন্য। উত্তর ২৪ পরগনার বসিরহাটের বাসিন্দা স্বর্ণেন্দু রায় অ্যাপোলো হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি ছিলেন। বৃহস্পতিবার দুপুরে তাঁর ব্রেন ডেথের কথা ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ। পরিবার সূত্রে খবর, স্বর্ণেন্দুর একটি কিডনি ও লিভার প্রতিস্থাপন করা হবে এসএসকেএমে। আরেকটি কিডনি প্রতিস্থাপন করা হবে অ্যাপোলো হাসপাতালে। দুটি চোখ ব্যারাকপুরের দিশা আই হসপিটলে। অঙ্গপ্রতিস্থাপনে বেনজির পদক্ষেপ, শহরে প্রথম গ্রিন করিডর স্বর্ণেন্দুর অঙ্গগুলি এসএসকেএমে নিয়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছে গ্রিন করিডর। পুলিশ সূত্রে খবর, অ্যাপোলো থেকে বেড়িয়ে বাইপাস-চিংড়িঘাটা হয়ে মা উড়ালপুল ধরবে অ্যাম্বুলেন্স। তারপর পার্কসার্কাস হয়ে এজেসি বোস রোড ফ্লাইওভার। এই ফ্লাইওভার যেখানে শেষ হচ্ছে সেখানে এসএসকেএমের যে গেট, সেই পোস্ট অফিস গেট দিয়ে হাসপাতালে ঢুকবে অ্যাম্বুলেন্স। এই পথে সব সিগন্যাল থাকবে সবুজ। পুলিশের পাইলট কার রাস্তা ফাঁকা করে তৈরি করবে গ্রিন করিডর। সেই পথ ধরেই অ্যাপোলো হাসপাতাল থেকে স্বর্ণেন্দুর অঙ্গ নিয়ে যাওয়া হবে এসএসকেএমে। এর আগে চেন্নাইয়েও এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে একজনের হৃৎপিণ্ড নিয়ে গিয়ে সফল প্রতিস্থাপনের মধ্যে দিয়ে অন্য একজনের প্রাণ বাঁচানো হয়েছিল। এবার সেই গ্রিন করিডর তৈরি করে অঙ্গ প্রতিস্থাপনের বিরল নজির তৈরি হবে কলকাতাতেও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget