এক্সপ্লোর

স্নাতকে ভর্তির পরীক্ষা নিয়ে বেনজির জটিলতা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আপাতত বন্ধ প্রবেশিকা

কলকাতা: ভর্তির পরীক্ষা নিয়ে বেনজির জটিলতা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। দিনক্ষণ ঘোষণার পরও আপাতত বন্ধ কলা বিভাগের প্রবেশিকা। শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ দেখছেন পড়ুয়াদের একাংশ। যদিও তা মানতে নারাজ শিক্ষামন্ত্রী। এই টানাপোড়েনে আপাতত অনিশ্চয়তায় পাঁচতারা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পর্বে। বেনজির টানাপোড়েন, স্থগিত প্রবেশিকা। ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। কলা বিভাগে স্নাতক স্তরে ভর্তির প্রবেশিকা হওয়ার কথা ছিল ৩ থেকে ৬ জুলাই পর্যন্ত। সোমবার যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়ে দিল, নির্ধারিত দিনে হচ্ছে না সেই প্রবেশিকা। প্রবেশিকা নিয়ে যাদবপুরে টানাপোড়েন দীর্ঘদিনের। তার মধ্যেই ভর্তির পরীক্ষার দিন ঘোষণা হয়। ভর্তির পরীক্ষা হওয়া উচিত কিনা, তা নিয়ে এদিন কর্মসমিতির বৈঠকে আলোচনা হলেও কোনও সিদ্ধান্ত হয়নি। ঠিক হয়, এব্যাপারে আইনজ্ঞের পরামর্শ নেওয়া হবে। ৩ জুলাই যেখানে প্রবেশিকা শুরুর কথা, সেখানে কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে সিঁদুরে মেঘ দেখছেন অনেকে। সূত্রের খবর, বৈঠকে প্রশ্ন ওঠে, কর্মসমিতির অনুমোদন ছাড়া কেন প্রবেশিকা? এদিন আরও সিদ্ধান্ত হয়, কলা বিভাগের বাংলা, ইংরেজি, তুলনামূলক সাহিত্য, ইতিহাস, দর্শন ও রাষ্ট্রবিজ্ঞান এই ছ’টি বিভাগে ভর্তির আবেদনের দিনক্ষণ বাড়ানো হয়েছে ২ জুলাই পর্যন্ত। ইতিহাসের ক্ষেত্রে কমানো হয়েছে কাট অফ মার্কস। প্রবেশিকা-জটিলতায় সরাসরি সরকারের হস্তক্ষেপ দেখছেন পড়ুয়াদের একাংশ। দেওয়া হয়েছে আন্দোলনের হুঁশিয়ারি। এবিষয়ে শিক্ষামন্ত্রীর প্রতিক্রিয়া, প্রবেশিকা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিষয়। তবে কোনওমতে ভর্তির ক্ষেত্রে মেধার সঙ্গে আপস করা যাবে না। শিক্ষামন্ত্রী এবিষয়ে কোনও নির্দেশ দেননি বলে দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। কলেজে কলেজে ভর্তি শুরু হয়ে গিয়েছে। সেখানে পাঁচতারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরীক্ষা হবে কিনা, তারই চূড়ান্ত সিদ্ধান্ত হল না এখনও। এই টানাপোড়েনের মূল্য কেন পড়ুয়াদের দিতে হবে, তা নিয়ে প্রশ্ন উঠছে। ভর্তি পর্বে দেরি হলে কৃতীরা এখানে আসবে তো? প্রশ্ন উঠছে

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Flood Situation in Bengal | ডুবেছে পশ্চিম মেদিনীপুরের ৪১টি গ্রাম পঞ্চায়েত অঞ্চল
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget