এক্সপ্লোর

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে হাজির মুকেশ অম্বানি, লক্ষ্ণী মিত্তল, বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়ে বাংলার ভূয়সী প্রশংসা

কলকাতা: আজ থেকে শুরু হল দু'দিনব্যাপী বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। আজকের অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন স্বস্ত্রীক লক্ষ্ণী মিত্তল, মুকেশ অম্বানি সহ জাতীয় ও আন্তর্জাতিকমানের বিভিন্ন শিল্পপতিরা। এবছরের সম্মেলনে মোট ৮টি সহযোগী দেশ রয়েছে। সহযোগী দেশগুলির মধ্যে রয়েছে জাপান, জার্মানি, ইতালি, ব্রিটেন, ফ্রান্স, পোলান্ড, দক্ষিণ কোরিয়া এবং চেক প্রজাতন্ত্র। এছাড়াও বাণিজ্য সম্মেলনে অংশ নিয়েছে ৩০টি দেশ। মুকেশ অম্বানি, লক্ষ্ণী মিত্তলকে সম্মেলনের মঞ্চে অভ্যর্থনা জানান রাজ্যের অর্থমন্ত্রী অমিত মুখোপাধ্যায়। লক্ষ্ণী-পত্নী ঊষা মিত্তলকেও আজকের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যে ধন্যবাদ জানিয়েছেন অর্থমন্ত্রী। সম্মেলনে এসে মুকেশ অম্বানির আশ্বাস ওয়েস্ট বেঙ্গলকে বেস্ট বেঙ্গল করতে তিনি অঙ্গীকারবদ্ধ। তাঁর আশ্বাস এই বছর ডিসেম্বরের মধ্যে প্রতিটি গ্রামে পৌঁছে যাবে জিওর পরিষেবা। বাংলার সরকারের প্রশংসা করে কন্যাশ্রী প্রকল্পকে অভিবাদন জানিয়েছেন অম্বানি। নারী শক্তির বিকাশেও পশ্চিমবঙ্গের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন মুকেশ অম্বানি। দুবছরে মোট ১৫ হাজার কোটি টাকার বিনিয়োগ করেছেন রিলায়েন্স। আরও ৫ হাজার কোটি টাকার বিনিয়োগের আশ্বাস দিয়েছেন তিনি। আজকের মঞ্চে কথা বলতে এসে নস্ট্যালজিক হয়ে পড়েন লক্ষ্ণী মিত্তল। তিনি বলেন, এখানে একটি অতিসাধারণ হিন্দি মাধ্যম স্কুল থেকে তাঁর পথচলা শুরু। তারপর সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে স্নাতক। কলেজ জীবনের শুরুতে কলেজের ফাদার তাঁকে ডেকে বলেছিলেন তাঁর ইংরাজি ভাল নয়। তাঁকে অনেক উন্নতি করতে হবে এই কলেজের মানের সঙ্গে মানিয়ে চলতে। তবে তিনি শেষ পর্যন্ত চেষ্টা করে গেছেন, দারুন রেজাল্ট নিয়ে কলেজ পাস করেন লক্ষ্ণী মিত্তল। তিনি এই শহর ছেড়েছিলেন এক বুক স্বপ্ন নিয়ে। তাই বাংলার উন্নয়ন, সাফল্য তাঁকে সবসময়ই আলাদা ভাবে ভাবায়। তিনি এখানে ফিরতে চান, এখানকার জন্যে কিছু করতে চান। বিশ্বমানের কিছু বাংলার জন্যে করাই তাঁর লক্ষ্য। এখানকার সাহিত্যিক, লেখক, গবেষণা, বিজ্ঞানীদের ভূয়সী প্রশংসা করেন মিত্তল। বিনিয়োগের জন্যে সঠিক পরিস্থিতি কী সেটা তিনি খুব ভালভাবেই বোঝেন, এবং বাংলার মুখ্যমন্ত্রীও সেটা ভীষণই ভালভাবে বোঝেন বলে মন্তব্য করেন মিত্তল। তাই স্বাস্থ্য ও প্রাথমিক শিক্ষা  ক্ষেত্রে উন্নতির জন্যে তিনি তত্পর।

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
RG Kar News: বর্ধমান মেডিক্যালে দেওয়ালে আর জি করকাণ্ড নিয়ে স্লোগান, মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Sarbori Mukherjee: প্রথমে হস্টেলে হামলার হুমকি, এখন মুখে 'শান্তিপূর্ণ' আন্দোলন
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget