এক্সপ্লোর

আরও কমল সোনা-রূপোর দাম

পয়লা ফেব্রুয়ারি কলকাতায় ২৪ ক্যারেট সোনার দশ গ্রামের দাম ছিল ৫০৪৪৫ টাকা। আজ কলকাতায় তার দাম দাঁড়িয়েছে ৪৮৫৮০ টাকা।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: আরও কমল সোনার দাম। জানুয়ারি মাস থেকেই সোনার দাম ধীরে ধীরে কমছিল। ফেব্রুয়ারি মাসের প্রথম ৫ দিনে ধারাবাহিক সোনার দামের পতন অব্যহত। পয়লা ফেব্রুয়ারি কলকাতায় ২৪ ক্যারেট সোনার দশ গ্রামের দাম ছিল ৫০৪৪৫ টাকা। আজ কলকাতায় তার দাম দাঁড়িয়েছে ৪৮৫৮০ টাকা। সোনার দামের সঙ্গেই কমছে রূপোর দামও। ফেব্রুয়ারির প্রথম ৫ দিনই রূপোর দাম নিয়মিত কমেছে। পয়লা ফেব্রুয়ারি কলকাতায় এক কেজি রূপোর দাম ছিল ৭৩৩০০ টাকা। আজ সেই দাম দাঁড়িয়েছে ৬৭৩০০ টাকা। স্বর্ণব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে সোনার ওপর আমদানি শুল্ক এবং জিএসটি কমানোর দাবি করে আসছিলেন। এবারের বাজেটে সোনার আমদানি শুল্কে ২ শতাংশ মত ছাড় দেওয়াতেই সোনার দাম কমছে বলে মনে করছেন স্বর্ণশিল্প বাঁচাও কমিটির কার্যকরী সভাপতি বাবলু দে। তাঁর মতে দাম কমে যেমন সাধারণ মানুষ উপকৃত হবেন তেমনই এতে ঘুর পথে সোনা আমদানির প্রবণতা কমবে। তার ফলে সরকারের রাজস্ব আদায় বাড়বে। সোনার দাম কমায় খুশি ক্রেতা থেকে বিক্রেতা। প্রত্যেকেই আরো কিছুটা দাম কমার প্রতীক্ষা করছেন। তবে ব্যবসায়ীদের মতে জিএসটি তে আরো কিছুটা ছাড় পাওয়া গেলে সামগ্রীক ভাবে উপকৃত হবে সোনার ব্যবসা। কলকাতার পাশাপাশি রাজধানী দিল্লিতে গতকাল সোনার দাম কমে দাঁড়িয়েছে প্রতি ১০ গ্রাম ৪৭,১৩৫ টাকা ৷ অর্থাৎ প্রায় ৩২২ টাকা কমেছে দাম ৷ এই নিয়ে টানা চার দিন ধরে কমল সোনার দাম ৷ আন্তর্জাতিক বাজারে সোনার দর প্রতি আউন্স ১৮২৫ টাকা এবং রুপোর দাম ২৬.৬১ টাকা প্রতি আউন্স ৷ এদিকে পেট্রোল-ডিজেলের দাম এর বৃদ্ধি আজও অব্যহত। পেট্রোল এবং ডিজেলের দাম আজ যথাক্রমে ২৯ পয়সা এবং ৩০ পয়সা প্রতি লিটারে বেড়েছে। কলকাতায় আজ পেট্রলের দাম হয়েছে ৮৮ টাকা ৩০ পয়সা। ডিজেলের দাম বেড়ে হয়েছে ৮০ টাকা ৭১ পয়সা। যা নিয়ে অবশ্য চিন্তায় মধ্যবিত্ত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget