এক্সপ্লোর

জিএসটি বিল: কমতে পারে রেস্তোঁরা-সিনেমা খরচ, বাড়তে পারে মোবাইল-পোশাক-ক্রেডিট কার্ড খরচ, মত বিশেষজ্ঞদের

কলকাতা: ‘পণ্য পরিষেবা কর’ চালু হলে সাধারণ মানুষের জীবনে কী প্রভাব? কোন জিনিস সস্তা হবে? দাম বাড়বে কিসের? দেখে নেব একনজরে। এনেছিল কংগ্রেস। পাস হল বিজেপির আমলে। জিএসটি বা পণ্য পরিষেবা কর বিল পাস হওয়াকে ‘ঐতিহাসিক’ অ্যাখ্যা দিলেন নরেন্দ্র মোদী! স্বাধীনতা পরবর্তী সময়ে দেশের বৃহত্তম কর সংস্কারের লক্ষ্যে সরকারের পাশে দাঁড়াল কংগ্রেস। বিল পাসের আনন্দে বুধবার অরুণ জেটলির ঘরে কেকও কাটা হয়েছে! কিন্তু সাধারণ মানুষের জীবনে কতটা প্রভাব ফেলবে নতুন এই কর-ব্যবস্থা? গোটা দেশে এক কর চালু হলে কি সাধারণ মানুষের লাভ হবে, না ক্ষতি? অর্থনীতিবিদদের একাংশের মতে, পণ্য পরিষেবা কর চালু হলে, মোবাইল ফোন এবং ক্রেডিট কার্ডের বিলের খরচ আরও বাড়তে পারে। চা-কফির পাশাপাশি আরও মহার্ঘ্য হতে পারে, কৌটো ও প্যাকেটের খাবার, রত্নযুক্ত অলঙ্কার এবং পোশাক। অন্যদিকে, জিএসটি চালু হলে, বেশ কয়েকটি জিনিসের দাম কমার সম্ভাবনা রয়েছে। সেগুলি হল, এসি মেশিন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন। পাশাপাশি, রেস্তোঁরায় খাওয়া এবং সিনেমা দেখার খরচ কমার পাশাপাশি, সস্তা হতে পারে ছোট গাড়ি কিংবা মিনি এসইউভি। যদিও সব কিছু পণ্যই জিএসটি-র আওতায় আসছে না। পেট্রোল, ডিজেল, কেরোসিন, রান্নার গ্যাস এবং মদ পণ্য পরিষেবা করের আওতার বাইরে থাকবে। বাণিজ্যমহলের একাংশের বক্তব্য, জিএসটি চালু হলে বাজারের ভারসাম্য বজায় থাকবে। আগামী বছরের পয়লা এপ্রিল থেকে দেশজুড়ে অভিন্ন এই ‘কর ব্যবস্থা’ চালু করার লক্ষ্যমাত্রা ঠিক করেছে মোদী সরকার।

সেরা শিরোনাম

UCC Bill : সোমবার বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল, হঠাৎ কেন এই সিদ্ধান্ত ?
সোমবার বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল, হঠাৎ কেন এই সিদ্ধান্ত ?
Anti Social Activities Bill : গুণ্ডা কারা ? সমাজবিরোধী কাজ কী কী ? কীভাবে শাস্তি ? রাজ্য আনছে নয়া বিল
গুণ্ডা কারা ? সমাজবিরোধী কাজ কী কী ? কীভাবে শাস্তি ? রাজ্য আনছে নয়া বিল
FIFA World Cup: বিশ্বকাপের রাউন্ড অফ থার্টি টু-র সূচি চূড়ান্ত, কোন দলের সঙ্গে কাদের ম্যাচ, খেলা কবে-কখন?
বিশ্বকাপের রাউন্ড অফ থার্টি টু-র সূচি চূড়ান্ত, কোন দলের সঙ্গে কাদের ম্যাচ, খেলা কবে-কখন?
UCC Bill : বিয়ে থেকে উত্তরাধিকার, সব ধর্মের মানুষ এবার এক আইনের আওতায় ! কী বলছে এই নয়া বিল ?
বিয়ে থেকে উত্তরাধিকার, সব ধর্মের মানুষ এবার এক আইনের আওতায় ! কী বলছে এই নয়া বিল ?

ভিডিও

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল

CM Suvendu Adhikari: সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, আটক তৃণমূল নেতা
সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, আটক তৃণমূল নেতা
Oracle Layoffs : ৩০,০০০ কর্মী ছাঁটাই করেছে ক'দিন আগেই, ফের বহু লোকের চাকরি যাবে এই কোম্পানিতে
৩০,০০০ কর্মী ছাঁটাই করেছে ক'দিন আগেই, ফের বহু লোকের চাকরি যাবে এই কোম্পানিতে
Taratala Building Collapse: 'শুধু কালীকে ধরলে হবে, দোয়াত আর পেনকেও ধরতে হবে', তারাতলা বিপর্যয়ে মুখ্যমন্ত্রীর কাছে কাদের গ্রেফতারি দাবি কল্যাণের ?
'শুধু কালীকে ধরলে হবে, দোয়াত আর পেনকেও ধরতে হবে', তারাতলা বিপর্যয়ে মুখ্যমন্ত্রীর কাছে কাদের গ্রেফতারি দাবি কল্যাণের ?
LPG Tax New Rule : রান্নার গ্যাস থেকে আয়কর, ২ দিনের মধ্যে বদলে যাবে এই নিয়ম, ৩০ জুনের মধ্যে না সারলে আর্থিক ক্ষতি !
রান্নার গ্যাস থেকে আয়কর, ২ দিনের মধ্যে বদলে যাবে এই নিয়ম, ৩০ জুনের মধ্যে না সারলে আর্থিক ক্ষতি !
Embed widget